Gujarat ATS: নিরাপত্তা ঘাঁটিতে হামলার ছক! জইশ জঙ্গি গ্রেফতার ভাদোদরা থেকে, উদ্ধার AK-47 রাইফেল

Saborni Mitra   | ANI
Published : Nov 27, 2026, 02:35 PM IST
terrorist Gujarat ATS arrests suspected JaisheMohammed operative in Vadodara recovers AK47like rifle

সংক্ষিপ্ত

ভদোদরা থেকে জইশ-ই-মহম্মদের এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল গুজরাট এটিএস। তার কাছ থেকে একে-৪৭-এর মতো রাইফেল, তাজা কার্তুজ এবং জইশের পতাকা উদ্ধার করা হয়েছে। কোনো নিরাপত্তা ঘাঁটিতে হামলা চালানোর ছক ছিল তার।

শুক্রবার ভদোদরা থেকে জইশ-ই-মহম্মদের (JeM) এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল গুজরাট অ্যান্টি-টেররিজম স্কোয়াড (ATS)। তার কাছ থেকে একে-৪৭-এর মতো দেখতে একটি স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল এবং ২৩টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুজরাট এটিএস-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (DIG) সুনীল জোশী জানান, জইশ-এর সঙ্গে যুক্ত এক ব্যক্তি স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে গুজরাটে ঢুকে কোনও নিরাপত্তা ঘাঁটিতে হামলা চালাতে পারে, এমন গোপন খবর তাদের কাছে ছিল।

জইশ জঙ্গি গ্রেফতার

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বলেন, "এটিএস খবর পায় যে, আগামী কয়েকদিনের মধ্যে ভিনরাজ্যের এক জইশ জঙ্গি স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে গুজরাটে ঢোকার ছক কষছে। তার লক্ষ্য ছিল কোনো নিরাপত্তা ঘাঁটিতে হামলা চালানো। খবর পেয়েই আমরা একটি বিশেষ দল গঠন করি।" তিনি আরও বলেন, "তদন্তে জানা যায়, অসমের বাসিন্দা মহম্মদ ইসলাম কবীরুদ্দিন নামের এক সন্দেহভাজন ব্যক্তি নিজের আসল ফোন বন্ধ করে ভদোদরায় এসে একটি হোটেলে উঠেছে। তার নম্বর ট্র‍্যাক করে দেখা যায় সে দাহোদ থেকে ভদোদরার দিকে ফিরছে। এরপরই বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু হয়।" সুনীল জোশীর কথায়, "সরকারি সাক্ষীদের সামনে তার ব্যাগ তল্লাশি করে একাধিক জিনিস উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একে-৪৭-এর মতো একটি স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল, দু'টি খালি ম্যাগাজিন, ২৩টি তাজা কার্তুজ, জইশ-এর একটি পতাকা, মোবাইল ফোন, সিম কার্ড এবং কিছু নগদ টাকা।"

এটিএস ডিআইজি জানান, এই সন্দেহভাজন জঙ্গির হ্যান্ডলারের নাম মুফতি রফিক ওরফে ইবন আবদুল্লা। সে জইশ-এর সদস্য। অভিযোগ, এই গোটা অপারেশনের জন্য, নতুন মোবাইল কেনা, যাতায়াত এবং হোটেলে থাকার খরচ হিসেবে সে অভিযুক্তকে ৫০ হাজার টাকা দিয়েছিল। ডিআইজি বলেন, "এই সন্ত্রাসবাদী হামলার পরই পাকিস্তানে পালিয়ে গিয়ে জইশ-এ যোগ দেওয়ার পরিকল্পনা ছিল অভিযুক্তের। তার আসল লক্ষ্য ছিল 'শহিদ' হওয়া। ইতিমধ্যেই বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (UAPA) এবং ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাকে আদালতে পেশ করার প্রক্রিয়া চলছে।"

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Parliament Session: নজরে ৩৬০! ডিলিমিটেশন বিল পাশ করাতে মোদী-শাহের হিসেবের খাতায় কারা?
Bank Holidays: গোটা ডিসেম্বর জুড়ে টানা ১০ দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত ব্যাঙ্ক, প্রকাশ্যে তালিকা