
CJP on Gyanesh Kumar: এই ভিডিওতে জানুন জ্ঞানেশ কুমারকে ঘিরে CJP-র নতুন ঘোষণা, ৪৮ ঘণ্টার আলটিমেটাম, SIR নিয়ে তাদের দাবি এবং সামনে কী কর্মসূচির কথা জানিয়েছে ককরোচ জনতা পার্টি।
CJP on Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবার বড় ঘোষণা ককরোচ জনতা পার্টি (CJP)-র। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনারকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের সময়সীমা দিয়েছে CJP। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না হলে দেশজুড়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কারা।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের পাশাপাশি তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং তাঁকে কারা নির্দেশ দিয়েছিলেন তা প্রকাশ্যে আনার দাবিও তুলেছে CJP। একই সঙ্গে SIR প্রক্রিয়া বন্ধ, আগের ভোটার তালিকা ফিরিয়ে আনা, আসন্ন নির্বাচন স্থগিত রাখা এবং SIR সংক্রান্ত সিদ্ধান্ত খতিয়ে দেখতে নিরপেক্ষ কমিটি গঠনের দাবি জানিয়েছে তারা।
CJP-র আরও দাবি, ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন বাতিল করে নতুন আইন প্রণয়ন করতে হবে এবং সেই প্রক্রিয়ায় নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এই ইস্যুতে দিল্লির ‘যন্তর মন্তর ভার্সন ২’-এর মতো আন্দোলনের ডাক দেওয়ার কথাও জানিয়েছে সংগঠনটি।
অন্যদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও সিদ্ধান্তগুলি ঐকমত্যের ভিত্তিতেই নেওয়া হয়েছে। ফলে জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশন এবং SIR ইস্যু ঘিরে জাতীয় রাজনীতিতে বিতর্ক আরও তীব্র হয়েছে।
এই ভিডিওতে জানুন জ্ঞানেশ কুমারকে ঘিরে CJP-র নতুন ঘোষণা, ৪৮ ঘণ্টার আলটিমেটাম, SIR নিয়ে তাদের দাবি এবং সামনে কী কর্মসূচির কথা জানিয়েছে ককরোচ জনতা পার্টি।