Harbhajan Singh: টাকার বিনিময়ে রাজ্যসভার আসন বিক্রি করেছেন কেজরিওয়াল! হরভজনের বিস্ফোরক অভিযোগ

Published : May 23, 2026, 12:16 PM IST
Harbhajan Singh

সংক্ষিপ্ত

Harbhajan Singh: অরবিন্দ কেজরিওয়ালের দলে যোগ দিয়ে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ক্রিকেটার হরভজন সিং।কিন্তু কেজরিওয়াল দিল্লিতে ধরাশায়ী হওয়ার পর থেকে বেসুরে বেজেছিলেন ভাজ্জি।এবার একেবারে সরাসরি AAP তোপ দাগলেন 'টার্বিনেটর'।

Harbhajan Singh: অরবিন্দ কেজরিওয়ালের দলে যোগ দিয়ে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ক্রিকেটার হরভজন সিং। কিন্তু কেজরিওয়াল দিল্লিতে ধরাশায়ী হওয়ার পর থেকে বেসুরে বেজেছিলেন ভাজ্জি। এবার একেবারে সরাসরি আম আদমি পার্টিতে তোপ দাগলেন 'টার্বিনেটর'। শুক্রবার সকাল থেকেই ভাজ্জি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (X) একের পর এক পোস্ট করে তিনি গুরুতর অভিযোগ তোলেন নিজের দল নিয়েই। হরভজনের দাবি, পঞ্জাবে মন্ত্রী পদ বিক্রি করা হয়েছে। শুধু তাই নয়, রাজ্যসভার আসনও টাকার বিনিময়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। তিনি আরও দাবি করেন, দলের গুরুত্বপূর্ণ পদ নিয়েও কেনাবেচা হয়েছে। আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার ঘনিষ্ঠ হিসেবেই হরভজনকে ধরা হয়।

হরভজনের বোমা

আপ-র রাজ্যসভার সাংসদ হরভজন বলেন, এই বিষয়ে তাঁর কাছে বিস্তারিত তথ্য রয়েছে। কারা টাকা দিয়েছেন, কত টাকা লেনদেন হয়েছে, কাকে দেওয়া হয়েছে এবং কোথায় এই লেনদেন হয়েছে। সবকিছুই তিনি জানেন বলে দাবি করেছেন। সঠিক সময়ে সমস্ত তথ্য প্রকাশ করবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। সবচেয়ে বেশি চর্চার বিষয়, হরভজন এখনও আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ। সেই অবস্থাতেই নিজের দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলায় রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। অনেকের মতে, তাঁর রাজনৈতিক অবস্থান এখন বিজেপির দিকে ঝুঁকছে।

নড়ে গিয়েছে আপের ভিত

হরভজনের এই মন্তব্যে আপ সমর্থকদের মধ্যেও চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, পাঞ্জাবে দলের ভিতরে মতবিরোধ আরও স্পষ্ট হয়ে উঠছে। রাজ্যসভার আসন বিক্রির মতো অভিযোগ ভারতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুতর বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত হরভজন তাঁর দাবির পক্ষে কোনও প্রকাশ্য প্রমাণ সামনে আনেননি। ফলে এখন রাজনৈতিক মহলের নজর তাঁর প্রতিশ্রুত 'বিস্ফোরক তথ্য প্রকাশ'-এর দিকেই।

ভাজ্জি কি বিজেপিতে যোগ দেবেন

জোর জল্পনা, আগামী বছর পঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিতে পারেন হরভজন সিং। তবে শুধু একা হরভজন নন, পঞ্জাবে শাসক দল আপের আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Power Crisis:এই গরমে আলো-পাখা বন্ধের নির্দেশ? তীব্র বিদ্যুৎ সংকটের আশঙ্কায় ছড়াচ্ছে চরম উদ্বেগ
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর যদি ২.২৮-ও হয়, তবে একলাফে কতটাকা অ্যাকাউন্টে ঢুকবে জানেন?