গার্লস হস্টেলের বাথরুমে লুকানো ক্যামেরা! সেই নগ্ন ভিডিও বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায়, কান্নায় ভেঙে পড়লেন ছাত্রীরা

Published : Aug 31, 2024, 12:13 PM IST
anti rape

সংক্ষিপ্ত

গার্লস হস্টেলের বাথরুমে লুকানো ক্যামেরা! সেই নগ্ন ভিডিও বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায়, কান্নায় ভেঙে পড়লেন ছাত্রীরা

আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল দেশ। এর মাঝেউ উঠে আসছে একের পর এক নির্যাতনের ঘটনা। এবার হস্টেলের মধ্যেও মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। কলেজের গার্লস বাথরুম থেকে বের হল গোপন ক্যামেরা।

এই ক্যামেরাতেই দিনের পর দিন ধরে রেকর্ড হচ্ছিল ছাত্রীদের নগ্ন ভিডিও। শুধু তাই নয়, দিব্যি ইন্টারনেটে প্রকাশও পেত এইসব ভিডিও। চড়া দামে বিক্রি হত। ঘটনা জানাজানি হতেই তোলপাড় শুরু হয়ে যায় এলাকায়।

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণান জেলায়। একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ঘটেছে এই ঘটনা। বৃহস্পতিবার হঠাৎই ওই ছাত্রীর চোখে ওই লুকানো ক্যামারা ধরা পড়ে। ছাত্রী দেখে যে বাথরুমের মধ্যেই টানা রেকর্ডিং হচ্ছে। এরপরেই ওই ছাত্রী বাকিদের জানাতে ক্যামেরাটি উদ্ধার করা হয়। এরপরই শুরু হয়ে যায় ব্যাপক বিক্ষোভ। সন্ধে সাতটা থেকে প্রবল বিক্ষোভ দেখা দেয় কলেজ কলেজ চত্বরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,যে এই ঘটনায় ইতিমধ্যেই বয়েজ হোস্টেলের এক সিনিয়র পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রায় ৩০০-রও বেশি ছবি ও ভিডিও লিক হয়েছে ওই শৌচালয় থেকে। এমনকী বহু পড়ুয়া ওই ভিডিও কিনেওছে।

এই ঘটনায় কে বা কারা জরিত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে এই ভয়ঙ্কর ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে ছাত্রীরা। কীভাবে হস্টেলের বাথরুমে তাঁদের গোপন মুহূর্ত ক্যামেরাবন্দি করা হল তা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ করছে তাঁরা।

                 আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত কার্ডে এবার ৫ লাখের বদলে ১০ লাখ টাকা কভারেজ? বড় আপডেট
Samay Raina: যে অপরাধে সময় রায়নাকে বড় আর্থিক জরিমানা, ভর্ৎসনা সুপ্রিম কোর্টের