Holiday List: আগস্টে ব্যাংক ও সরকারি কর্মীদের ছুটি কি এক! দেখে নিন কোন দিন কোথায় ছুটি

Published : Aug 04, 2026, 06:28 PM IST

আগস্ট ২০২৬-এ স্বাধীনতা দিবস, রাখি পূর্ণিমা-সহ একাধিক গুরুত্বপূর্ণ ছুটি থাকায় অনেকেই জানতে চাইছেন ব্যাংক ও সরকারি অফিসে একই দিনে ছুটি থাকবে কি না। বাস্তবে ব্যাংক ও সরকারি কর্মীদের ছুটির নিয়ম এক নয়।

PREV
110
অগস্ট মাসে ছুটির তালিকা

আগস্ট মাসে স্বাধীনতা দিবস, রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী-সহ একাধিক উৎসব থাকায় অনেকেই মনে করেন ব্যাংক ও সরকারি অফিসে একই দিনে ছুটি থাকে। কিন্তু বাস্তবে তা সবসময় হয় না। কারণ ব্যাংকের ছুটি এবং সরকারি অফিসের ছুটির নিয়ম আলাদা সংস্থা ও নিয়মাবলির মাধ্যমে নির্ধারিত হয়।

210
স্বাধীনতা দিবসের ছুটি

প্রতি বছর ১৫ আগস্ট সারা দেশে জাতীয় ছুটি থাকে। সরকারি অফিস, স্কুল-কলেজ, অধিকাংশ ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে। এ বছর ১৫ আগস্ট শনিবার বার পড়েছে, তাই অনেকেরই ছুটি মার যাবে। কারণ অনেক সরকারি প্রতিষ্ঠান সাধারণত শনিবার বন্ধ থাকে।

310
রাখি পূর্ণিমা

রাখি পূর্ণিমা সব রাজ্যে বাধ্যতামূলক সরকারি ছুটি না হলেও, উত্তর ভারত-সহ একাধিক রাজ্যে সরকারি ছুটি থাকে। অনেক রাজ্য সরকার ও শিক্ষা প্রতিষ্ঠানও এই উপলক্ষে ছুটি ঘোষণা করে। এবার রাখি পূর্ণিমা পড়েছে ২৮ অগস্ট, শুক্রবার। তাই এই সময়টা শনি আর রবিবার জুড়ে নিলে তিন দিন টানা ছুটি পাওয়া যাবে।

410
কারা ছুটি পাবেন?
  • কেন্দ্রীয় সরকারি কর্মচারী
  • রাজ্য সরকারি কর্মচারী (রাজ্যভেদে)
  • ব্যাংক কর্মী (RBI Holiday Calendar অনুযায়ী)
  • স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী ও শিক্ষার্থীরা
  • বেসরকারি সংস্থা (প্রতিষ্ঠানের নীতির উপর নির্ভরশীল)

তবে এই দেশের যে কোনও প্রতিষ্ঠানই ১৫ অগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ছুটি ঘোষণা করে থাকে।

510
ব্যাংকের ছুটি আর সরকারি অফিসের ছুটি কি এক?

অনেকেই মনে করেন, সরকারি অফিসে ছুটি মানেই ব্যাংকও বন্ধ থাকবে। কিন্তু বাস্তবে বিষয়টি সবসময় এক নয়। ব্যাংকের ছুটি নির্ধারণ করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) এবং সংশ্লিষ্ট রাজ্য সরকার। ফলে যে দিন সরকারি অফিস খোলা থাকতে পারে, সেদিন কোনও কোনও রাজ্যে ব্যাংক বন্ধ থাকতে পারে। আবার উল্টোটাও হতে পারে।

610
সরকারি অফিসের ছুটি

কেন্দ্রীয় সরকারি অফিসে ছুটি নির্ধারণ করে কেন্দ্র সরকার। গেজেটেড হলিডে (Gazetted Holiday), রেস্ট্রিকটেড হলিডে (Restricted Holiday) এবং বিভিন্ন দফতরের নিজস্ব ছুটির তালিকা অনুযায়ী অফিস বন্ধ থাকে। রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্য সরকারের হলিডে ক্যালেন্ডার কার্যকর হয়।

710
ব্যাংকের ছুটি

ব্যাংকের ছুটি নির্ধারণ করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) এবং সংশ্লিষ্ট রাজ্য সরকার। Negotiable Instruments Act-এর আওতায় বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা দিনে ব্যাংক বন্ধ থাকতে পারে। তাই একটি রাজ্যে ব্যাংক বন্ধ থাকলেও অন্য রাজ্যে একই দিনে শাখা খোলা থাকতে পারে।

810
আগস্টে কোন কোন দিনে পার্থক্য দেখা যেতে পারে?

স্বাধীনতা দিবস (১৫ আগস্ট): সারা দেশে সরকারি অফিস ও অধিকাংশ ব্যাংক বন্ধ থাকে।

রাখি পূর্ণিমা (রক্ষাবন্ধন): সব রাজ্যে সরকারি ছুটি নয়। অনেক রাজ্যে ব্যাংক বন্ধ থাকলেও সরকারি অফিস খোলা থাকতে পারে।

910
ব্যাংক বন্ধ থাকলেও পরিষেবা চালু থাকবে

ব্য়াংকের যে কোনও শাখা বন্ধ থাকলেও সাধারণত এই পরিষেবাগুলি চালু থাকে-

  • UPI
  • IMPS
  • মোবাইল ব্যাংকিং
  • ইন্টারনেট ব্যাংকিং
  • এটিএম পরিষেবা
1010
ছুটি কখন আলাদা হয়?

মনে রাখবেন

সব ছুটি Gazetted Holiday নয়।

ব্যাংকের ছুটি ও সরকারি অফিসের ছুটি এক নাও হতে পারে।

রাজ্যভেদে ছুটির তালিকা আলাদা হয়।

নিজের রাজ্যের সরকারি হলিডে ক্যালেন্ডার দেখে পরিকল্পনা করাই ভালো।

Read more Photos on
click me!

Recommended Stories