একটানে স্ত্রীর পোশাক খুলে ফেলে দিলেন, স্বামীর সামনেই স্ত্রীকে গণধর্ষণ বন্ধুদের!

Published : Dec 23, 2023, 10:54 PM IST
rape kidnap

সংক্ষিপ্ত

ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের পূর্ব ঘাটকোপারে। ঘটনার দিন কয়েক পর অভিযোগ দায়ের করেন ২৩ বছরের নির্যাতিতা যুবতী। সেই অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন নির্জনে। সেখানে একের পর এক পোশাক খুলতে শুরু করেন তিনি বলে অভিযোগ স্ত্রীর। এখানেই শেষ নয়, সেখানে তাঁর পোশাক খুলে ছবি তোলা শুরু করে স্বামী। এতে আপত্তি জানিয়েছিলেন তিনি। কিন্তু স্বামী সে কথা শোনেননি বলে অভিযোগ। এর পর ওই যুবতীকে একটি স্কুলের পিছনে নিয়ে যান স্বামী।

স্ত্রীর অভিযোগ সেখানে আগে থেকেই ছিলেন স্বামীর দুই বন্ধু। তাঁরা সেখানে মদ্যপান করছিলেন। তাঁদের সামনেই স্বামী তাঁকে উলঙ্গ করে দেন বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা। এর পর স্বামী তাঁর হাত চেপে ধরেছিলেন এবং তাঁর বন্ধুরা তাঁকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন ওই যুবতী।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পূর্ব ঘাটকোপার এলাকায়। ঘটনার দিন কয়েক পর অভিযোগ দায়ের করেন ২৩ বছরের নির্যাতিতা যুবতী। সেই অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে স্ত্রীকে গণধর্ষণ করার পিছনে স্বামীর প্রচ্ছন্ন মদতও ছিল। নয়ত স্বামীর সামনে এভাবে স্ত্রীকে অসম্মানিত হতে হত না।

ঘটনা নিয়ে পন্তনগর থানার এক পুলিশ অফিসার বলেছেন, "আমরা তিন অভিযুক্তকেই গ্রেফতার করেছি। মহিলার স্বামী ব্যান্ড পার্টিতে বাজনা বাজান। তিনি স্কুলের গণ্ডি পার করেননি। তাঁর এখন কাজ নেই। তাই তিনি স্ত্রীকে তাঁর দুই বন্ধুর সঙ্গে যৌন সম্পর্ক করতে বাধ্য করেন। ওই যুগলের বিয়ে হয়েছে পাঁচ বছর।"

বাড়ি ফিরে ঘটনার কথা নিজের আত্মীয়দের জানিয়েছিলেন নির্যাতিতা। এর পর পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ এবং তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Model Arrested: ১২ কোটি টাকার মাদক সহ মুম্বই বিমানবন্দরে গ্রেফতার জনপ্রিয় মডেল
8th Pay Commission: ৫ সদস্যের পারিবারিক খরচের ভিত্তিতে বাড়বে বেতন! অষ্টম বেতন কমিশন নিয়ে নয়া চমক