MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • New Rules From December 1: গ্যাসের দাম থেকে আধার— ১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে ৭টি গুরুত্বপূর্ণ নিয়ম

New Rules From December 1: গ্যাসের দাম থেকে আধার— ১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে ৭টি গুরুত্বপূর্ণ নিয়ম

New Rules From December 1: ১ ডিসেম্বর থেকে এলপিজি সিলিন্ডারের দাম, আরবিআইয়ের সিদ্ধান্ত, আধার ইমেল আপডেট, এসবিআই ক্রেডিট কার্ড চার্জ এবং সেবির নিয়মাবলিতে বেশ কিছু বড়সড় বদল আসতে চলেছে। এই বিষয়ে বিস্তারিত জেনে নিন।

3 Min read
Author : Parna Sengupta
Published : Nov 27 2026, 12:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Loan EMI to Gas Rates: ডিসেম্বরে বড় আপডেটগুলি জেনে নিন
Image Credit : gemini

Loan EMI to Gas Rates: ডিসেম্বরে বড় আপডেটগুলি জেনে নিন

প্রতি মাসের ১ তারিখে দেশে অনেক নিয়ম ও দাম পালটায়। ১ ডিসেম্বর থেকেও বেশ কিছু জরুরি পরিবর্তন হতে চলেছে। সাধারণ মানুষের রোজকার খরচে এর সরাসরি প্রভাব পড়বে। বদলাতে পারে ফাইনান্সিয়াল রুলস। মাস শুরুর আগেই এই ৭টি নিয়ম জানলে খরচ আর ইনভেস্টমেন্ট সহজে প্ল্যান করতে পারবেন। দেখে নিন সেই ৭ পরিবর্তনের ডিটেইলস।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
এলপিজি সিলিন্ডারের দামে বদল
Image Credit : pinterest

এলপিজি সিলিন্ডারের দামে বদল

প্রতি মাসের প্রথম দিন সরকারি তেল কোম্পানিগুলো এলপিজি সিলিন্ডারের রেট রিভিউ করে। ১ ডিসেম্বরেও ডোমেস্টিক আর কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের নতুন দাম আসার কথা। ১৯ কেজির কমার্শিয়াল সিলিন্ডারের রেট নিয়ে মূলত হোটেল, রেস্তোরাঁ ও ব্যবসায়ীরা ফোকাস রাখেন। অন্যদিকে ১৪.২ কেজির ডোমেস্টিক সিলিন্ডারের দাম বাড়লে বা এক থাকলেও ফ্যামিলি কিচেন বাজেটে তার সরাসরি ইমপ্যাক্ট পড়ে।

Related Articles

Related image1
LPG subsidized cylinders: এলপিজি ভর্তুকিতে বড় বদল! গ্রাহকরা জেনে নিন ১ অক্টোবরের আগে কী করবেন?
Related image2
LPG Online Booking: এলপিজি দিচ্ছে আরও স্মার্ট পরিষেবা, অনলাইন বুকিংয়ে ১০ মিনিটে গ্যাস মিলবে বাড়িতে
37
আরবিআই এমপিসি মিটিংয়ে রেপো রেট নিয়ে সিদ্ধান্ত
Image Credit : pinterest

আরবিআই এমপিসি মিটিংয়ে রেপো রেট নিয়ে সিদ্ধান্ত

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) মনেটারি পলিসি কমিটি (MPC) মিটিং হবে ২ থেকে ৪ ডিসেম্বর। সেখানে রেপো রেট নিয়ে আলোচনা হবে। গত অক্টোবরে আরবিআই রেপো রেট ০.২৫% বাড়িয়ে ৫.৫০% করেছিল। এর ইমপ্যাক্ট সরাসরি আমাদের পকেটে পড়ে।

47
এফডি, লোন রুলে পরিবর্তন
Image Credit : Asianet News

এফডি, লোন রুলে পরিবর্তন

আরবিআই যদি আবার রেপো রেট বাড়ায়, ব্যাঙ্কের ইন্টারেস্ট রেটে তার প্রভাব পড়বে। হোম লোন আর অন্যান্য ফ্লোটিং রেট লোনের ওপর ব্যাঙ্কগুলো ইন্টারেস্ট রেট বাড়াতে পারে। এতে কাস্টমারদের ইএমআই (EMI) বাড়তে পারে অথবা লোন শোধ করার মেয়াদ বেড়ে যেতে পারে। অন্যদিকে ফিক্সড ডিপোজিটে (FD) যারা ইনভেস্ট করেন, তাদের জন্য এটা পজিটিভ নিউজ হতে পারে। ব্যাঙ্কগুলো নতুন এফডি-তে বেশি ইন্টারেস্ট অফার করতে পারে।

তবে এফডি আর লোনের ইন্টারেস্ট রেট বদলাবে কি না, ব্যাঙ্কগুলো তাদের দরকার আর মার্কেট কন্ডিশন বুঝে সিদ্ধান্ত নেবে।

57
আধারে ইমেইল আপডেটের রুল
Image Credit : Asianet News

আধারে ইমেইল আপডেটের রুল

আধার কার্ডে ইমেইল আইডি অ্যাড বা আপডেট করার জন্য যে ৭৫ টাকা ফি লাগত, ইউআইডিএআই (UIDAI) আপাতত তা তুলে নিয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা পাবেন। তবে অফিসিয়াল আধার মোবাইল অ্যাপ দিয়ে ইমেইল আপডেট করলেই এই ফ্রি সুবিধা পাওয়া যাবে।

আধারে নতুন ইমেইল অ্যাড্রেস অ্যাড করতে চাইলে বা পুরোনোটা বদলাতে চাইলে ৩১ ডিসেম্বরের মধ্যে সেরে নিন। এরপর আবার নরমাল ফি চালু হতে পারে।

67
কমোডিটি ট্রেডিং, এসবিআই কার্ড, এনআরআই কেওয়াইসি আপডেট
Image Credit : Getty

কমোডিটি ট্রেডিং, এসবিআই কার্ড, এনআরআই কেওয়াইসি আপডেট

কমোডিটি ডেরিভেটিভসে যারা ট্রেডিং করেন, তাদের জন্য সেবি (SEBI) ১ ডিসেম্বর থেকে নতুন মার্জিন রুল আনছে। দামের ওঠানামার ওপর ভিত্তি করে ট্রেডারদের ইনিশিয়াল মার্জিন হিসেবে ৬%, ৮% বা ১০% অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে। রিস্ক অ্যানালিসিসের জন্য ২ থেকে ৩ দিনের টাইম পিরিয়ড ফিক্স করা হবে। এগ্রিকালচার আর নন-এগ্রিকালচার কমোডিটিস দুটোর ক্ষেত্রেই এই নিয়ম খাটবে।

77
এসবিআই (SBI) ক্রেডিট কার্ড
Image Credit : chatgpt

এসবিআই (SBI) ক্রেডিট কার্ড

এবার এসবিআই (SBI) ক্রেডিট কার্ড ইউজারদের ১ ডিসেম্বর থেকে স্পেশাল ট্রানজাকশনে এক্সট্রা চার্জ লাগবে। একবারে ৩০,০০০ টাকার বেশি ট্রান্সপোর্ট পেমেন্ট করলে ১% চার্জ আর ট্যাক্স দিতে হবে। ফুয়েলের ক্ষেত্রে এক বিলিং সাইকেলে মোট খরচ ৫০,০০০ টাকা ছাড়িয়ে গেলে পুরো ফুয়েল খরচের ওপর ১% এক্সট্রা চার্জ বসবে। মানে লিমিট পেরনো অ্যামাউন্টে নয়, পুরো ফুয়েল বিলের ওপর চার্জ লাগবে।

অন্যদিকে ডিসেম্বর থেকে এনআরআই (NRI), ওসিআই (OCI) কার্ড হোল্ডার আর বিদেশে থাকা ইন্ডিয়ান ইনভেস্টরদের কেওয়াইসির জন্য ইন্ডিয়ায় আসার দরকার নেই। সেবির নতুন রুল অনুযায়ী, এফএটিএফ (FATF) নিয়ম মেনে চলা দেশগুলোর বাসিন্দারা ঘরে বসেই ডিজিটাল কেওয়াইসি করতে পারবেন। এর জন্য সেবি রেজিস্টার্ড ব্রোকার বা অন্য ফাইনান্সিয়াল ইনস্টিটিউশনের সাহায্য নিতে হবে। এতে বিদেশে থাকা ভারতীয়দের শেয়ার মার্কেটে ইনভেস্ট করা আরও সহজ হবে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
ব্যবসার খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Constitution Day: দেশজুড়ে প্রবল উৎসাহে পালিত হল সংবিধান দিবস ২০২৬
Recommended image2
দিল্লিতে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, আলোচনা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে
Recommended image3
India Milk Production: দুধ উৎপাদনে বিশ্বে এক নম্বর ভারত, কীভাবে এল এই সাফল্য?
Recommended image4
Shashi Tharoor: ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ চাইল কংগ্রেস
Recommended image5
Gold Price: এখনই সোনা কেনা উচিৎ নাকি আরও অপেক্ষা করবেন? সোনার দাম ১ লক্ষের নিচে নামবে কিনা জানুন
Related Stories
Recommended image1
LPG subsidized cylinders: এলপিজি ভর্তুকিতে বড় বদল! গ্রাহকরা জেনে নিন ১ অক্টোবরের আগে কী করবেন?
Recommended image2
LPG Online Booking: এলপিজি দিচ্ছে আরও স্মার্ট পরিষেবা, অনলাইন বুকিংয়ে ১০ মিনিটে গ্যাস মিলবে বাড়িতে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved