Espionage Case: পাক গুপ্তচরকে গোপন তথ্য পাচার, কাঠগড়ায় আইএএফ উইং কম্যান্ডার

Published : Nov 13, 2026, 10:13 PM IST
Representative Image (File Photo/ANI)

সংক্ষিপ্ত

আইএএফ-এর এক উইং কম্যান্ডারের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। অভিযোগ, তিনি এক পাকিস্তানি গুপ্তচরকে দেশের গোপন সামরিক তথ্য পাচার করেছেন। ২০২৬ সালের অগাস্ট মাসে তাঁর বেআইনি ফোন থেকে গোপন তথ্য মেলার পর তাঁকে গ্রেফতার করা হয়।

ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) এক অভিযুক্ত উইং কম্যান্ডারের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য গুজরাট থেকে ইস্যু করা একটি ভারতীয় সিম ব্যবহার করছিলেন এক পাকিস্তানি মহিলা গুপ্তচর। এমনকি, অভিযুক্তের অধীনস্থদের মোবাইল ও ল্যাপটপে ম্যালওয়্যার ইনস্টল করে গোপন তথ্য হাতানোর ছকও কষা হয়েছিল। এই ঘটনায় অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে ওই উইং কম্যান্ডারের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে দিল্লি পুলিশ।

২০২৬ সালের অগাস্ট মাসে দিল্লি পুলিশের স্পেশাল সেল তাঁকে গ্রেফতার করে। পাটিয়ালা হাউস কোর্টে এই মামলার চার্জশিট পেশ করা হয়েছে এবং তা বর্তমানে বিচারাধীন। অভিযোগ, মহিলা গুপ্তচরের নগ্ন ছবির বিনিময়ে দেশের যুদ্ধ পরিকল্পনা, ড্রোনের ক্ষমতা, বায়ুসেনার অপারেশন এবং সেনা মোতায়েন সংক্রান্ত অত্যন্ত গোপন তথ্য পাচার করেছেন ওই আধিকারিক।

স্পেশাল সেলের কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এই চার্জশিট পেশ করেছে। এই ঘটনা দেশের নিরাপত্তাকে বড়সড় ঝুঁকির মুখে ফেলেছে বলে মনে করা হচ্ছে। অভিযোগ, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত ওই মহিলা গুপ্তচরের সঙ্গে যোগাযোগ ছিল অভিযুক্তের। রেস কোর্সে নিজের অফিসে ঢোকার সময় নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকান। তাঁর কাছে একটি আইফোন পাওয়া যায়, যা সেখানে নিয়ে যাওয়া নিষিদ্ধ ছিল। ফোনটি পরীক্ষা করতেই তথ্য পাচারের বিষয়টি বায়ুসেনার নজরে আসে।

অভিযোগ, ওই আধিকারিকের কাছে বায়ুসেনার অনেক গোপন পরিকল্পনার তথ্য ছিল। তিনি লেহ এয়ারবেস এবং তার কাজ করার ক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য পাচার করেছেন। হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে আরও জানা গেছে যে লেহ এয়ারবেস নিয়মিত ব্যবহৃত না হলেও সব ধরনের যুদ্ধবিমান যে সেখান থেকে উড়তে পারে, সেই তথ্যও তিনি শেয়ার করেছিলেন। ড্রোন যুদ্ধের ক্ষমতা ও অপারেশনের সঙ্গে যুক্ত কর্মীদের তথ্যও তিনি পাচার করেছিলেন বলে অভিযোগ।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ডিএ বৃদ্ধির পর এবার ২০% বাড়তে পারে HRA! অষ্টম পে কমিশনে বড় প্রস্তাব সরকারি কর্মীদের
Assam Kaziranga Accident News: পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল বাস! মাঝরাস্তায় কনটেনারের সঙ্গে সজোরে ধাক্কা, তারপর…