Fuel Price Hike: পশ্চিম এশিয়ার সংঘাতে পকেটে টান! একলাফে দেশজুড়ে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

Published : May 15, 2026, 07:44 AM IST
Fuel Price Hike: পশ্চিম এশিয়ার সংঘাতে পকেটে টান! একলাফে দেশজুড়ে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

সংক্ষিপ্ত

Petrol Diesel Price Hike India: কেন্দ্র পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা করে বাড়িয়েছে। এর ফলে দিল্লিতে পেট্রোলের নতুন দাম হল ৯৭.৭৭ টাকা এবং ডিজেল ৯০.৬৭ টাকা। পশ্চিম এশিয়ার সংঘাত এবং ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বাড়ার কারণেই এই সিদ্ধান্ত। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Petrol Diesel Price Hike India: শুক্রবার দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা করে বাড়াল কেন্দ্র। দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭৭ টাকা থেকে বেড়ে হল ৯৭.৭৭ টাকা। অন্যদিকে ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা থেকে বেড়ে হয়েছে ৯০.৬৭ টাকা। এছাড়াও ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম বাড়ল ১০২ ডলার। ফলে বর্তমানে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম বেড়ে দাঁড়াল ১০২ ডলার। সঙ্গে আজ সকাল থেকে দেশজুড়ে বেড়ে গেল পেট্রোল-ডিজেলের দামও। 

বিশ্বজোড়া সংকটের জেরেই বাড়ল দাম

পশ্চিম এশিয়ায় চলা সংঘাতের কারণে বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, তার জেরেই এই দাম বাড়াতে হল। এই সংঘাতের ফলে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীতে অবরোধ তৈরি হয়েছে। এই বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আমেরিকা-ইজরায়েল এবং ইরান যুদ্ধের আবহে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ মার্কিন ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে। এই পরিস্থিতিতে জ্বালানির প্রধান জোগানদার দেশগুলি সমস্যায় পড়ায় তার প্রভাব সারা বিশ্বে পড়েছে।

সরকারের আশ্বাস, জোগানে ঘাটতি নেই

তবে ভারত সরকার জানিয়েছে, দেশে জ্বালানির কোনও অভাব নেই এবং পর্যাপ্ত জোগান রয়েছে। গত ১২ মে, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি বলেন, বিশ্বজুড়ে সংকট এবং অপরিশোধিত তেলের দাম বাড়া সত্ত্বেও ভারত স্থিতিশীল দাম এবং নিরবচ্ছিন্ন জোগান নিশ্চিত করেছে। পাশাপাশি, ঘরোয়া এলপিজি উৎপাদন বাড়িয়ে দেশের ক্রমবর্ধমান চাহিদাও মেটানো হয়েছে।

CII অ্যানুয়াল বিজনেস সামিট ২০২৬-এ ভাষণ দেওয়ার সময় পুরি বিশ্বজোড়া জ্বালানি সংকটের মোকাবিলায় ভারতের দক্ষতার কথা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, "যখন বিশ্বজুড়ে সাপ্লাই চেনে ধাক্কা লেগেছে এবং অপরিশোধিত তেলের দাম বাড়ছে, তখনও ভারত দেশজুড়ে পেট্রোল, ডিজেল এবং এলপিজির জোগান স্বাভাবিক রেখেছে। কোথাও কোনও ঘাটতির খবর নেই। ২০২২ সাল থেকে বিশ্ববাজারে ব্যাপক অস্থিরতা সত্ত্বেও, ভারতে জ্বালানির দাম প্রায় অপরিবর্তিত রয়েছে, যা আমাদের শক্তিশালী নীতি এবং দক্ষ জোগান ব্যবস্থাপনারই প্রতিফলন।"

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকও জানিয়েছে যে সরকার গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে একাধিক কার্যকর ব্যবস্থা নিয়েছে। অপরিশোধিত তেলের ভান্ডার স্থিতিশীল, শোধনাগারগুলি সেরা স্তরে কাজ করছে এবং দেশজুড়ে পেট্রোল, ডিজেল ও এলপিজির পর্যাপ্ত স্টক রয়েছে। (ANI)

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Modi Foreign Tour Tour: ৫ দিনের সফরে নরেন্দ্র মোদী, রইল পুরো সফরসূচি
আইনজীবী মমতার 'ENTRY' নিয়ে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলে চিঠি, ৫টি তথ্য চাইল BCI