Retail Inflation: অক্টোবরে দেশের খুচরো মূল্যবৃদ্ধি ৬.০৯ শতাংশে, RBI-এর ঊর্ধ্বসীমা পার

Saborni Mitra   | ANI
Published : Nov 12, 2026, 08:02 PM IST
India Retail Inflation Surges to 6 09 Percent in October Crossing RBI Limit

সংক্ষিপ্ত

Retail Inflation October Report: অক্টোবর মাসে দেশের খুচরো মূল্যবৃদ্ধি ৬.০৯ শতাংশে পৌঁছাল, যা গত ২৪ মাসের মধ্যে সর্বোচ্চ। খাদ্যপণ্যের দাম বাড়ায় আরবিআই-এর নির্ধারিত ৬ শতাংশের ঊর্ধ্বসীমা পার করেছে এই মূল্যবৃদ্ধি। আগামী ডিসেম্বরে এমপিসি বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে।

দেশের খুচরো মূল্যবৃদ্ধি (CPI) সেপ্টেম্বর মাসের ৫.৫৪ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালের অক্টোবরে ৬.০৯ শতাংশে পৌঁছেছে। বৃহস্পতিবার পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবরের (৬.২১ শতাংশ) পর এটাই সর্বোচ্চ মাত্রা।

আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি

গত মাসের তুলনায় মূল্যবৃদ্ধি ৫৫ বেসিস পয়েন্ট বেড়েছে। এর ফলে মূল্যবৃদ্ধির হার আরবিআই-এর নির্ধারিত ৬ শতাংশের ঊর্ধ্বসীমা ছাড়িয়ে গেল। নিয়ম অনুযায়ী, সিপিআই ৪ শতাংশে রাখার লক্ষ্যমাত্রা থাকে আরবিআই-এর, যার সহনশীলতার সীমা ২ থেকে ৬ শতাংশ।

মূলত খাদ্যপণ্যের দাম বাড়ার কারণেই এই বৃদ্ধি। সেপ্টেম্বরে খাদ্য মূল্যবৃদ্ধি ছিল ৭.৭৪ শতাংশ, যা অক্টোবরে বেড়ে ৮.৯৪ শতাংশ হয়েছে। পেঁয়াজের দাম ১১৬.২২ শতাংশ বেড়েছে। রসুন, আদা ও লেবুর দাম যথাক্রমে ৬০.৭৪ শতাংশ, ৪৮.৩২ শতাংশ এবং ৪৭.৩০ শতাংশ বেড়েছে। আরবিআই জানিয়েছে, পেঁয়াজের মজুত কমে যাওয়া এবং অনিয়মিত বৃষ্টির কারণে খরিফ শস্যের জোগান ব্যাহত হওয়ায় বাজারে এই প্রভাব পড়েছে।

গ্রামাঞ্চলে খাদ্য মূল্যবৃদ্ধি ছিল ৯.০৯ শতাংশ, আর শহরাঞ্চলে তা ৮.৬৮ শতাংশ।

খাদ্য ও পানীয়র মূল্যবৃদ্ধি

জাতীয় স্তরে খাদ্য ও পানীয় বিভাগে মূল্যবৃদ্ধি হয়েছে ৮.৫১ শতাংশ। ব্যক্তিগত পরিচর্যা ও অন্যান্য সামগ্রীর ক্ষেত্রে মূল্যবৃদ্ধি ১০.১৪ শতাংশ, যেখানে রেস্তোরাঁ ও আবাসন পরিষেবার ক্ষেত্রে তা ১০.০৬ শতাংশ বেড়েছে।

পেঁয়াজের মূল্যবৃদ্ধি সেপ্টেম্বরের ১০৮.১৩ শতাংশ থেকে বেড়ে অক্টোবরে ১১৬.২২ শতাংশ হয়েছে। একই সময়ে রসুনের মূল্যবৃদ্ধি ৫৪.৬২ শতাংশ থেকে বেড়ে ৬০.৭৪ শতাংশে দাঁড়িয়েছে।

গ্রামাঞ্চলে সার্বিক মূল্যবৃদ্ধি সেপ্টেম্বরের ৬.০৮ শতাংশ থেকে বেড়ে অক্টোবরে ৬.৬৩ শতাংশ হয়েছে, এবং শহরাঞ্চলে ৪.৮৮ শতাংশ থেকে বেড়ে ৫.৪১ শতাংশ হয়েছে।

অক্টোবরের ঋণনীতি পর্যালোচনায় আরবিআই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫০ শতাংশ করেছিল। আগামী ২ থেকে ৪ ডিসেম্বরের এমপিসি বৈঠকে মূল্যবৃদ্ধির এই ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে আলোচনা হতে পারে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Punjab Elections: পঞ্জাবে বিপুল ভোটে জিতবে আপ: বিজেপিকে তোপ সঞ্জয়ের
Kasmir Attack Update: কুলগামে হামলার পরেই জঙ্গলে মিলল দুই SPO-র দেহ! একাধিক গুলির চিহ্ন, উধাও INSAS রাইফেল