অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’ বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি! খালিস্তানি যোগের দাবি

Published : Nov 12, 2026, 04:43 PM ISTUpdated : Nov 12, 2026, 04:47 PM IST
Amitabh Bachchan Bungalow Mumbai Airport Mayor Office Receive Bomb Threats

সংক্ষিপ্ত

মুম্বইয়ে ফের বোমাতঙ্ক! এবার বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’, মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর এবং মেয়রের অফিসে বোমা বিস্ফোরণের হুমকি। বৃহস্পতিবার একটি হুমকি ইমেল ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইমেলে খালিস্তানি সংগঠনের নাম ব্যবহার করা হয়েছে বলেও খবর। ঘটনার পরেই সতর্ক হয়েছে মুম্বই পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি।

মুম্বইয়ে ফের বোমাতঙ্ক! এবার বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’, মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর এবং মেয়রের অফিসে বোমা বিস্ফোরণের হুমকি। বৃহস্পতিবার একটি হুমকি ইমেল ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইমেলে খালিস্তানি সংগঠনের নাম ব্যবহার করা হয়েছে বলেও খবর। ঘটনার পরেই সতর্ক হয়েছে মুম্বই পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি। হুমকি ইমেলে মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ জায়গার নাম উল্লেখ করা হয়েছে। তার মধ্যে রয়েছে—অমিতাভ বচ্চনের জুহুর বাংলো ‘জলসা’, ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর, মুম্বইয়ের মেয়রের দফতর, ব্যাঙ্ক ও আদালত, মহালক্ষ্মী রেসকোর্স, বৃহন্মুম্বই পুরনিগমের দফতর।

ইমেলটি ‘খালিস্তান ন্যাশনাল আর্মি’ নামে স্বাক্ষর করা হয়েছে। সেখানে একাধিক জায়গায় বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। বিমানবন্দরে রাত ৯টা ১১ মিনিটে বিস্ফোরণের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। অমিতাভ বচ্চনের বাংলোতে গাড়ি বোমা হামলার হুমকিও দেওয়া হয়েছে বলে রিপোর্টে দাবি। তবে ইমেলে সংগঠনের নাম ব্যবহার করা হলেও এর পিছনে সত্যিই কোনও খালিস্তানি সংগঠন রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

তল্লাশিতে কী পাওয়া গেল?

হুমকি পাওয়ার পর বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড এবং নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট জায়গাগুলিতে তল্লাশি চালায়। প্রাথমিকভাবে সন্দেহজনক কোনও বস্তু বা বিস্ফোরক পাওয়া যায়নি। ইমেলের উৎস এবং প্রেরকের পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে। উল্লেখ্য, গত ২৩ অক্টোবরও অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’য় হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছিল। সেই ইমেলে মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে এবং ডেপুটি মেয়র সঞ্জয় ঘাড়ির নামও উল্লেখ ছিল। গায়ক দিলজিৎ দোসাঞ্জের ২৭ নভেম্বরের অনুষ্ঠানেও হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। এরপর থেকেই অমিতাভ বচ্চনের বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বুলেটপ্রুফ সুরক্ষাবেষ্টনী

গত ১ নভেম্বর অনুরাগীদের সঙ্গে দেখা করার সময়ও তাঁকে স্বচ্ছ বুলেটপ্রুফ সুরক্ষাবেষ্টনীর পিছনে দাঁড়িয়ে হাত নাড়তে দেখা গিয়েছিল। প্রতি রবিবার ভক্তরা তাঁর বাংলোর সামনে জড়ো হন এবং ৮৪ বছরের এই অভিনেতা তাঁদের অভিবাদন জানান। এবার তিনি একটি উঁচু মঞ্চে রাখা স্বচ্ছ বুলেটপ্রুফ ঢালের আড়ালে দাঁড়িয়ে ভিড়ের উদ্দেশ্যে হাত নাড়েন। সেই সময় তাঁর পাশে তাঁর ছেলে ও অভিনেতা অভিষেক বচ্চন এবং বেশ কয়েকজন নিরাপত্তা কর্মীকেও দেখা যায়। পরপর এই ধরনের হুমকির ঘটনায় মুম্বইয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Free Bus: ৩ মাস ফ্রি-তে বাস, কমতে পারে মেট্রোর ভাড়াও, বড় সিদ্ধান্তের পথে সরকার?
IRCTC Online Tickets: সত্যি কি ডাউন টিকিট বুকিং পরিষেবা? তথ্য দিয়ে আসল কথা জানান IRCTC