Pralay Missile: সফলভাবে পরীক্ষা করা হলো ভারতের নিজস্ব মিসাইল 'প্রলয়'

Saborni Mitra   | ANI
Published : Nov 05, 2026, 09:36 PM IST
india new cost effective precision missiles baby brahmos pralay ashwani rudram smart helina

সংক্ষিপ্ত

ওড়িশা উপকূল থেকে সফলভাবে 'প্রলয়' মিসাইলের পরীক্ষা করল ডিআরডিও। এই পরীক্ষার ফলে ভারতীয় সেনার শক্তি আরও অনেকটাই বাড়ল।

বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিট নাগাদ ওড়িশা উপকূলের ডক্টর এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে 'প্রলয়' মিসাইলের সফল পরীক্ষা করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এই খবর জানানো হয়েছে।

সফল প্রলয় মিসাইল

চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই পরীক্ষার সবকটি লক্ষ্যই সফলভাবে পূরণ হয়েছে। হায়দরাবাদের রিসার্চ সেন্টার ইমারত এবং ডিআরডিও-র অন্যান্য ল্যাব মিলে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই মিসাইলটি তৈরি করেছে। এটি উৎপাদনে সাহায্য করেছে ভারত ডায়নামিক্স লিমিটেড। ডিআরডিও-র শীর্ষ আধিকারিক, শিল্প সংস্থার প্রতিনিধি এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের উপস্থিতিতে এই পরীক্ষাটি করা হয়। এই সাফল্যের পর খুব শিগগিরই মিসাইলটি সেনায় যুক্ত হতে চলেছে বলে খবর।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর বার্তা

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সফল পরীক্ষার জন্য ডিআরডিও, সশস্ত্র বাহিনী এবং যুক্ত থাকা শিল্প সংস্থাগুলোকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, অত্যাধুনিক প্রযুক্তির এই মিসাইলটি আগামী দিনে যে কোনও বিপদের মোকাবিলায় সেনার শক্তি অনেকটাই বাড়িয়ে দেবে। প্রতিরক্ষা সচিব এবং ডিআরডিও-র চেয়ারম্যান রাজেশ কুমার সিংও এই সাফল্যের সঙ্গে যুক্ত পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছেন।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও এই ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে। এটি পৃথ্বী ডিফেন্স ভেহিকেল ইন্টারসেপ্টর মিসাইল ও প্রহার ট্যাকটিক্যাল মিসাইলে ব্যবহার করা প্রযুক্তি ও অপারেশনাল কনফিগারেশন পরীক্ষা এতে ব্যবহার করার পরই পরীক্ষা করা হয়েছে। সোমবার সকাল ১০টার সময় আব্দুল কামাল দ্বীপ থেকে এর সফল উৎক্ষেপণ করা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, আঘাত থেকে হত্যা সবকিছুতেই এটি নির্ভুল বলে প্রমাণ দিয়েছে। আর সেই কারণেই এটি ভারতীয় সেনার কাছে আগামী দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Diwali Holiday: টানা ৫ দিনের ছুটি, সঙ্গে ৩ দিন ওয়ার্ক ফ্রম হোম! এই কর্মীদের দীপাবলিতে সোনায় সোহাগা
Asian Para Games: প্যারা অ্যাথলিটদের প্রশংসায় পঞ্চমুখ মোদী, অতীতের সঙ্গে বর্তমানের তুলনা প্রধানমন্ত্রীর