Asian Para Games: প্যারা অ্যাথলিটদের প্রশংসায় পঞ্চমুখ মোদী, অতীতের সঙ্গে বর্তমানের তুলনা প্রধানমন্ত্রীর

Saborni Mitra   | ANI
Published : Nov 05, 2026, 08:59 PM IST
PM Modi Meets India’s Asian Para Games Champions

সংক্ষিপ্ত

এশিয়ান প্যারা গেমসে ভারতের পদক সংখ্যা ১৪ থেকে বেড়ে ১১৪ হয়েছে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে প্যারা অ্যাথলিটদের সঙ্গে দেখা করে তাঁদের এই অভাবনীয় সাফল্যের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এশিয়ান প্যারা গেমসে ভারতের দুর্দান্ত পারফরম্যান্স। ২০১০ সালের প্রথম আসরে যেখানে মাত্র ১৪টি পদক এসেছিল, ২০২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১১৪-তে। বৃহস্পতিবার প্যারা অ্যাথলিটদের এই প্রতিভা, জেদ আর সম্ভাবনার দারুণ প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্যারা অ্যাথলিটদের সঙ্গে নরেন্দ্র মোদী

এদিন নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে প্যারা অ্যাথলিটদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য এবং যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা খাড়সে। অ্যাথলিটদের সঙ্গে কথা বলার পর এক্সে (X) একটি পোস্ট করেন মোদী। সেখানে তিনি লেখেন, ১৪ থেকে ১১৪-তে পৌঁছানোটা শুধু একটা সংখ্যা নয়, এটা আমাদের অ্যাথলিটদের বিশাল প্রতিভা আর সম্ভাবনার প্রমাণ। এবার ভারত ৩০টি সোনা জিতেছে, ৫টি বিশ্ব রেকর্ড আর ৯টি এশিয়ান রেকর্ড গড়েছে। এমনকি ৪টি ইভেন্টে তো পুরো পোডিয়ামই ছিল ভারতীয়দের দখলে।

প্রধানমন্ত্রী মোদীর সোশ্যাল মিডিয়া পোস্ট

প্রধানমন্ত্রী তাঁর পোস্টে আরও জানান, "আমার সবচেয়ে প্রিয় দুটো তথ্য হলো— ৬১ জন অ্যাথলিট এবার প্রথমবার এশিয়ান প্যারা গেমসে নেমেছিলেন, তাঁদের মধ্যে ৩৬ জনই পদক নিয়ে ফিরেছেন। আর ৫৬ জন মহিলা অ্যাথলিটের মধ্যে ৩৪ জনই পদক জিতেছেন!" তিনি বলেন, জেদ থাকলে কোনও স্বপ্নই যে বড় নয়, সেটা আমাদের অ্যাথলিটরা প্রমাণ করে দিয়েছেন। আগে ছেলেমেয়েরা খেলাধুলা করতে চাইলে সমাজ বাঁকা চোখে দেখত, সেই দিন এখন অতীত। এখন প্রতিভা থাকলে গোটা দেশ পাশে দাঁড়ায়।

আগেরবারের চেয়ে এবার ভারতের পারফরম্যান্স অনেক ভালো। গতবার হাংঝাউতে ৩০৯ জন অ্যাথলিট গিয়ে ১০৮টি পদক (২৭টি সোনা, ৩২টি রুপো, ৪৯টি ব্রোঞ্জ) জিতেছিলেন। আর এবার আইচি-নাগোয়াতে মাত্র ১৬৮ জন প্যারা অ্যাথলিট গিয়েই ১১৪টি পদক জিতে দেশকে গর্বিত করেছেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Diwali Holiday: টানা ৫ দিনের ছুটি, সঙ্গে ৩ দিন ওয়ার্ক ফ্রম হোম! এই কর্মীদের দীপাবলিতে সোনায় সোহাগা
বাবার থেকে ছেলের বয়স বেশি! ভুয়ো ভোটারের বাদ নিয়ে মমতাদের ধুয়ে দিলেন অমিত শাহ