Indian New Currency: নকল করা যাবে না, ছিঁড়বেও না! ভারতে আসছে প্লাস্টিকের ১০, ২০ টাকার নোট

Published : Jul 31, 2026, 10:27 AM IST
Plastic Note

সংক্ষিপ্ত

Indian New Currency: কাগজের নোটের বদলে এবার প্লাস্টিকের নোট আনতে চলেছে RBI। জলে ভিজবে না, ছিঁড়বে না, নকল করা কঠিন। প্রথমে ১০টাকার নোট দিয়ে ট্রায়াল শুরু হবে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Indian New Currency: আপনার মানিব্যাগের ভাঁজ করা নোট, বৃষ্টিতে ভিজে যাওয়া টাকা, আর ছিঁড়ে যাওয়া ১০ টাকার নোট - এই সব ঝামেলা এবার শেষ হতে চলেছে। কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাগজের নোটের বদলে প্লাস্টিকের নোট আনার পরিকল্পনা করেছে। একে বলে Polymer Banknote।

প্লাস্টিকের নোট আসলে কী জিনিস? সাধারণ কাগজ নয়, এটা তৈরি হবে বিশেষ ধরনের প্লাস্টিক পলিমার দিয়ে। দেখতে অনেকটা স্বচ্ছ প্লাস্টিকের মতো লাগবে। অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেন, সিঙ্গাপুরের মতো ৩০টির বেশি দেশে ইতিমধ্যেই এই নোট চালু আছে। ভারতও এবার সেই পথে হাঁটছে।

তাহলে হঠাৎ RBI কেন এই সিদ্ধান্ত নিল? এর পেছনে 3টে বড় কারণ আছে।

প্রথম কারণ হল স্থায়িত্ব। কাগজের নোট খুব তাড়াতাড়ি নষ্ট হয়। বৃষ্টিতে ভেজা, ঘাম লাগা, বা পকেটে রাখতে রাখতে ১-২ বছরের মধ্যেই ছিঁড়ে যায়। কিন্তু প্লাস্টিকের নোট ৪ থেকে ৫ গুণ বেশি দিন টেঁকে। ফলে RBI-কে বারবার নতুন নোট ছাপতে হবে না। সরকারেরও খরচ বাঁচবে।

দ্বিতীয় কারণ হল নিরাপত্তা। প্লাস্টিকের নোটে অনেক বেশি Security Feature দেওয়া যায়। স্বচ্ছ জানলা, হোলোগ্রাম, UV প্রিন্ট, মাইক্রো লেখা - এগুলো নকল করা প্রায় অসম্ভব। তাই জাল নোটের কারবার অনেকটা কমে যাবে বলে RBI মনে করছে।

তৃতীয় কারণ হল স্বাস্থ্য। আমরা জানি একটা কাগজের নোট হাজার হাত ঘোরে। তাই তাতে সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া থাকে। প্লাস্টিকের নোটের সুবিধা হল এটা ধোয়া যায়। সাবান জল দিয়ে পরিষ্কার করে নিলেই আবার নতুনের মতো। তাই এটা আরও হাইজেনিক।

কবে থেকে আসছে আর কোন নোট প্রথমে আসবে? RBI আগেই ২০১৮ সালে ৫ টি শহরে ১০ টাকার প্লাস্টিকের নোটের ট্রায়াল করেছিল। রিপোর্ট ভালো এসেছে। এবার ধাপে ধাপে ১০, ২০ আর ৫০ টাকার নোট প্লাস্টিকে আনার প্ল্যান আছে। প্রথমে গ্রামাঞ্চল এবং পর্যটন এলাকায় বেশি করে ছাড়া হবে। তবে ২০০, ৫০০ টাকার মতো বড় নোট এখনই প্লাস্টিকে আসছে না।

প্লাস্টিকের নোটের আরও কিছু সুবিধা আছে। জলে ভিজলেও নষ্ট হবে না। বৃষ্টিতে ভিজে গেলে শুকিয়ে নিলেই হবে। সাধারণভাবে ছেঁড়াও প্রায় অসম্ভব। আর পরিবেশের দিক থেকেও ভালো। কারণ কম নোট ছাপা লাগবে তাই গাছ কাটা কম হবে। পুরনো নোট ১০০ % রিসাইকেলও করা যাবে।

তবে একটা ছোট অসুবিধাও আছে। খুব বেশি গরমে বেশিক্ষণ রাখলে নোটটা একটু কুঁচকে যেতে পারে। আর প্রথমে প্রিন্টিং খরচ কাগজের তুলনায় ২০ % বেশি। কিন্তু দীর্ঘমেয়াদে দেখলে RBI-এর মোট খরচ অনেক কমে যাবে।

টাকার চেহারা বদলাতে চলেছে। কাগজের যুগ শেষ করে এবার আসছে প্লাস্টিকের যুগ। টেকসই, সুরক্ষিত আর পরিষ্কার টাকা। RBI-এর এই পদক্ষেপের ফলে আপনার পকেটের টাকাও আর সহজে ছিঁড়বে না, ভিজবে না।

RBI Job News: রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Monsoon Session: আজ জন্ম-মৃত্যু নথিভুক্তকরণ বিল পেশ করতে পারেন অমিত শাহ, উত্তাল হতে পারে সংসদ
Plastic Notes: পুরানো সব টাকা বাতিল! 'ভারতে এবার চালু হবে নতুন প্লাস্টিকের নোট' কবে যেতে হবে ব্যাঙ্কে?