
উৎসবের মরশুমে ট্রেন যাত্রীদের জন্য দারুণ খবর। এবার বাড়তে চলেছে বন্দে ভারত স্লিপার। ভারতীয় রেল দুরপাল্লার যাত্রায় বরাবর যাত্রী স্বচ্ছন্দকে অগ্রাধিকার দিয়ে এসেছে। এবার সেজন্য দুটি নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করতে চলেছে। এর ফলে ট্রেনে রাত্রিযাপন অনেকটা সুখের হবে বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, এই পরিষেবাগুলো মুম্বইয়ের সঙ্গে ব্যাঙ্গালুরু এবং দিল্লির সঙ্গে বারাণসীকে যুক্ত করবে। এর ফলে এই রুটে যাত্রীদের দুরপাল্লার যাত্রার জন্য বিকল্পের সন্ধান মিলবে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি মুম্বই ও বেঙ্গালুরু বন্দে ভারত স্লিপার ট্রেন টি ২০২৬ সালের ৩১ অক্টোবর চালু হতে পারে। এটি প্রায় ১১১৮ কিলোমিটার দূরত্বের পথ পাড়ি দিতে ১৫ থেকে ১৬ ঘন্টা সময় লাগা সম্ভাবনা আছে। একই সঙ্গে এই ট্রেনে ১৬ টি শীততাপ নিয়ন্ত্রিত কোচ থাকবে।
ব্যবসায়িক কাজে জন্য হোক কিংবা যে কোনও কারণে অনেকেই ট্রেনে যাতায়াত করেন। তাছাড়া দিল্লি ও বারানসি বন্দে ভারত স্লিপার ট্রেন টি ২০২৬ সালের ১ নভেম্বর থেকে চালু হওয়ার কথা আছে। এই ট্রেন কানপুর ও প্রয়াগরাজ-সহ আরও বেশ কিছু স্টেশনে থামবে বলে শোনা যাচ্ছে।
সব মিলিয়ে যাত্রীদের জন্য সুখবর। শীঘ্রই মুম্বইয়ের সঙ্গে ব্যাঙ্গালুরু এবং দিল্লির সঙ্গে বারাণসীকে যুক্ত হতে চলেছে। এই রুটে চালু হবে বন্দে ভারত।
অন্যদিকে আবার, নর্দান রেলওয়ে উৎসবের মরশুমের জন্য ৬,২০০ টি স্পেশাল ট্রেন চালাবে। গত বছরের ৪,৬৬৬ টির তুলনায় এই বছর ট্রেপের সংখ্যা প্রায় ৩০ শতাংশ বেড়েছে। বিশেষ করে দিল্লি এবং উত্তরের অন্যান্য শহরগুলোকে উত্তরপ্রদেশ, বিহার এবং বাংলার বিভিন্ন স্থানে সঙ্গে সংযোগকারী রুটগুলো আরও ভালো পরিষেবা প্রদানের লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এরই মাঝে এল আরও এক সুখবর। এবার বাড়তে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেনের সংখ্যা। শোনা যাচ্ছে, ৩১ অক্টোবর ও ১ নভেম্বর চালু হতে পারে পরিষেবা।