Indian Railways Luggage Charges: এবার থেকেও ট্রেনেও করা যাবে এক্সেস লাগেজের বুকিং? জেনে নিন পুরো পদ্ধতি

Published : Aug 01, 2026, 11:27 AM IST
Indian Railways Luggage Charges

সংক্ষিপ্ত

Indian Railways Luggage Charges: এতদিন অবধি যাত্রীদের নির্ধারিত লিমিটের তুলনায় বেশি লাগেজ নেওয়ার জন্য আগে গিয়ে স্টেশনের পার্সেল বিভাগে আলাদাভাবে বুকিং করতে হতো। কিন্তু নতুন এই ব্যবস্থায় সেই ঝামেলা অনেকটাই কমে যাবে। রেল বোর্ডের নির্দেশে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস প্রয়োজনীয় সবরকম প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ার পরেই এই পরিষেবা চালু করা হয়েছে।

Indian Railways Luggage Charges: ভারতীয় রেল ব্যবস্থা ক্রমশই আধুনিক পথে হাঁটছে। এবার যাত্রী পরিষেবায় আরও এক ধাপ উন্নতি (Indian Railways luggage charges)। কনফার্মড রিজ়ার্ভড টিকিটের যাত্রীরা অনলাইনেই এক্সেস লাগেজ বুক করার সুবিধা পাবেন। ৩১ জুলাই থেকেই চালু হয়ে গেছে এই সিস্টেম। উল্লেখ্য, এতদিন অবধি যাত্রীদের নির্ধারিত লিমিটের তুলনায় বেশি লাগেজ নেওয়ার জন্য আগে গিয়ে স্টেশনের পার্সেল বিভাগে আলাদাভাবে বুকিং করতে হতো। কিন্তু নতুন এই ব্যবস্থায় সেই ঝামেলা অনেকটাই কমে যাবে। রেল বোর্ডের নির্দেশে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস প্রয়োজনীয় সবরকম প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ার পরেই এই পরিষেবা চালু করা হয়েছে (Train baggage rules India)। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজ়ম কর্পোরেশন (আইআরসিটিসি)–এর অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্মে রিজ়ার্ভড টিকিট কাটার সময়েই যাত্রীরা অতিরিক্ত লাগেজ বহনের তথ্য জানাতে পারবেন। 

এবার থেকেও ট্রেনেও করা যাবে এক্সেস লাগেজের বুকিং?

তবে এই সুবিধা শুধুমাত্র কনফার্মড রিজ়ার্ভড টিকিট যাদের রয়েছে, তাঁদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এবং নির্ধারিত ওজনসীমার মধ্যে রিজ়ার্ভড কামরায় বহন করার উপযুক্ত ব্যক্তিগত লাগেজের ক্ষেত্রেই এটি একমাত্র কার্যকর হবে বলে জানানো হয়েছে রেলের তরফে। এক্ষেত্রে টিকিট বুকিংয়ের সময়, যাত্রীরা এক্সেস লাগেজের তথ্য বিস্তারিতভাবে দিলে সিস্টেম নিজে থেকেই তথা স্বয়ংক্রিয় ভাবে সংশ্লিষ্ট শ্রেণির বিনামূল্যে বহনযোগ্য লাগেজের লিমিট, সর্বোচ্চ অনুমোদিত ওজন, নিষিদ্ধ সামগ্রীর তালিকা, অতিরিক্ত চার্জ এবং নিয়মভঙ্গের ক্ষেত্রে জরিমানার তথ্য, সবটাই জানিয়ে দেবে। ফলে, যাত্রীরা আগে থেকেই নিজের লাগেজ সংক্রান্ত সমস্ত হিসেব জানতে পারবেন।

প্রসঙ্গত, রেলের নিয়মানুযায়ী, এসি ফার্স্ট ক্লাসে ৭০ কেজি পর্যন্ত লাগেজ বিনামূল্যে বহন করা যাবে। এরপর অতিরিক্ত মাশুল দিয়ে সর্বোচ্চ ১৫০ কেজি পর্যন্ত লাগেজ নেওয়ার অনুমতি পাওয়া যাবে। পাশাপাশি এসি টু-টায়ারে বিনামূল্যে ৫০ কেজি এবং সর্বোচ্চ ১০০ কেজি পর্যন্ত মালপত্র বহন করা যাবে। এসি থ্রি-টিয়ার, এসি থ্রি ইকোনমি এবং এসি চেয়ার কারে সর্বাধিক অনুমোদিত লাগেজের পরিমাণ ৪০ কেজি। এই শ্রেণিগুলিতে সাধারণত অতিরিক্ত লাগেজ বুক করার কোনও সুযোগ থাকবে না। কারণ, বিনামূল্যের যে সীমা, সেটিই সর্বোচ্চ অনুমোদিত সীমার সমান। স্লিপারে বিনামূল্যে ৪০ কেজি এবং সর্বোচ্চ ৮০ কেজি পর্যন্ত লাগেজ নেওয়া যাবে। দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে বিনামূল্যে ৩৫ কেজি ও সর্বোচ্চ ৭০ কেজি পর্যন্ত অনুমোদন রয়েছে রেলের পক্ষ থেকে।

জেনে নিন পুরো পদ্ধতি

এসি থ্রি-টিয়ার, এসি থ্রি ইকোনমি এবং এসি চেয়ার কারে সর্বোচ্চ ৫৫ সেন্টিমিটার×৪৫ সেন্টিমিটার×২২.৫ সেন্টিমিটার মাপের ব্যাগ নেওয়া যাবে। এসি ফার্স্ট ক্লাস, এসি টু-টায়ার, স্লিপার এবং সাধারণ শ্রেণিতে সর্বোচ্চ ১০০ সেন্টিমিটার×৬০ সেন্টিমিটার×২৫ সেন্টিমিটার মাপের লাগেজ বহন করার অনুমতি থাকবে। তবে অতিরিক্ত লাগেজের জন্য স্বাভাবিক লাগেজ ভাড়ার দেড় গুণ মাশুল দিতে হবে বলে জানিয়েছে রেল। ন্যূনতম মাশুল ৩০ টাকা এবং ১০ কেজির ধাপে হিসেব করা হবে। ভাড়া নির্ধারণের ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব ধরা হবে ৫০ কিলোমিটার। 

অনলাইন বুকিং করার ক্ষেত্রে যাত্রীকে ভারতীয় রেলের পার্সেল পোর্টালে লগ ইন কর করতে হবে। তারপর যে স্টেশন থেকে তিনি ট্রেনে উঠবেন সেটি এবং গন্তব্য স্টেশন, ট্রেনের বিবরণ ও ই-ফরওয়ার্ডিং নোট পূরণ করতে হবে। নির্ধারিত দিনে লাগেজ এবং ই-ফরওয়ার্ডিং নোটের প্রিন্টআউট নিয়ে স্টেশনে জমা দিতে হবে। তারপর ওজন যাচাইয়ের পরে, চূড়ান্ত ভাড়া নেওয়া হবে যাত্রীদের থেকে।  রেলওয়ে রসিদ (আরআর) দেওয়া হবে এবং পরে ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ ব্যবস্থার মাধ্যমে লাগেজের অবস্থান জানা যাবে। গন্তব্য স্টেশনে লাগেজ পৌঁছে গেলেই এসএমএসের মাধ্যমে যাত্রীকে জানানো হবে। সেইসঙ্গে, প্রধান রেলওয়ে রসিদ দেখিয়ে লাগেজ সংগ্রহ করা যাবে। নতুন এই ব্যবস্থার ফলে, অতিরিক্ত লাগেজ নিয়ে যাতায়াতকারী যাত্রীদের সময় ও হয়রানি দুটোই কমবে বলেই রেল কর্তৃপক্ষ আশা করছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LPG সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা! ১৬ অগস্টের মধ্যে এই কাজ না করলে সমস্যায় পড়বেন
Laxmi Yojana: আজ থেকেই শুরু লক্ষ্মী যোজনার আবেদন, ২৫০০ টাকা মিলবে ওই দিন থেকে