পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রধানমন্ত্রী মোদীর, আলোচনায় সমস্যা সমাধানের পরামর্শ

Saborni Mitra   | ANI
Published : Mar 02, 2026, 02:59 PM IST
iran war PM Modi Urges Dialogue and Diplomacy Amid Escalating West Asia Tensions

সংক্ষিপ্ত

PM Modi On Iran War: পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বললেন। কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে তিনি জানান, ভারত সবসময়ই আলোচনার পক্ষে। 

সোমবার পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়তেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার ভারতের পুরনো অবস্থান স্পষ্ট করলেন। তিনি বলেন, ভারত বরাবরই বিশ্বজুড়ে যে কোনও সংঘাত মেটাতে আলোচনা ও কূটনীতির পক্ষে। বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগও প্রকাশ করেন।

উদ্বেগ নরেন্দ্র মোদীর

সোমবার নয়াদিল্লিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে মোদী বলেন, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ভারতের জন্য গভীর উদ্বেগের বিষয়। ভারতের দীর্ঘদিনের অবস্থানের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, "এই ধরনের বিবাদের সমাধানে ভারত সবসময় আলোচনা ও কূটনীতির কথা বলে এসেছে।" প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ, উগ্রপন্থা এবং মৌলবাদের মতো বিষয়গুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "সন্ত্রাসবাদ, উগ্রপন্থা আর মৌলবাদ নিয়ে আমাদের ভাবনাচিন্তা একই। কারণ এগুলো শুধু আমাদের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই বড় চ্যালেঞ্জ।" বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একসঙ্গে কাজ করার ওপর জোর দিয়ে মোদী বলেন, "এই ধরনের সমস্যা মোকাবিলায় দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা জরুরি।"

ভারতের বিদেশ নীতির কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, "বিশ্বজুড়ে চলতে থাকা উত্তেজনার আবহে ভারতের অবস্থান সবসময়ই স্পষ্ট। ভারত বরাবরই শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। আর যখন দুটো গণতান্ত্রিক দেশ একসঙ্গে দাঁড়ায়, তখন শান্তির পক্ষে আওয়াজ আরও জোরালো হয়।"

ভারতীয়দের নিরাপত্তায় জোর

মোদী আশ্বাস দেন যে সরকার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে যাতে ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করা যায়। তিনি বলেন, "আমরা প্রত্যেকটি দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি যাতে ওই অঞ্চলে থাকা সমস্ত ভারতীয় নাগরিক সুরক্ষিত থাকেন।" রবিবার আমেরিকা ও ইজরায়েলের যৌথ সামরিক হানায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি ও তাঁর পরিবারের মৃত্যুর পরই মোদীর এই মন্তব্য সামনে এল। এই হামলার জবাবে ইরানও ওই অঞ্চলের একাধিক আরব দেশের উপর ড্রোন ও মিসাইল দিয়ে পাল্টা হামলা চালায়।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ব্যাঙ্কে না গিয়েও Personal Loan পাবেন সহজে, ঝুট ঝামেলা এড়িয়ে পার্সোনাল লোন পাওয়ার সহজ রাস্তা
Mini Iran: খামেনেইয়ের মৃত্যুতে শোকে পাথর ভারতের 'মিনি ইরান', চলছে অঘোষিত বনধ