IRCTC ticket booking: মিনিটে ১.৫ লাখ টিকিট বুকিং, তৎকালে সার্ভার ডাউন আর নয় মঙ্গল থেকে

Published : Jun 14, 2026, 05:56 PM IST

ভারতীয় রেল তাদের IRCTC সিস্টেমকে ঢেলে সাজাচ্ছে। এর ফলে টিকিট বুকিংয়ের ক্ষমতা প্রতি মিনিটে দেড় লক্ষ হবে। রেলমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল পিক আওয়ারে, বিশেষ করে তৎকাল বুকিংয়ের সময় সার্ভার ফেলিওরের সমস্যা কমানো। 

PREV
19
১ মিনিটে ১.৫ লক্ষ রিজার্ভবেশন

ভারতীয় রেল তাদের প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে একটি বড়সড় আপগ্রেড আনতে চলেছে। এর ফলে টিকিট বুকিংয়ের ক্ষমতা প্রতি মিনিটে ৩২,০০০ থেকে বেড়ে ১.৫ লক্ষ করা হবে। এই ডিজিটাল পরিবর্তনের মূল লক্ষ্য হল সিস্টেমের কার্যকারিতা বাড়ানো এবং ব্যস্ত সময়ে সার্ভার ফেলিওরের সমস্যা কমানো।

29
মঙ্গল থেকেই টিকিট বুকিং-এ বিপ্লব

এই পদক্ষেপের ঘোষণা আসে যখন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৃহস্পতিবার জানান যে, এই বছরের ১৫ জুলাইয়ের মধ্যে IRCTC-র একটি নতুন এবং উন্নত ওয়েবসাইট চালু করা হবে। রাজস্থানে একটি অনুষ্ঠানে কিছু ছাত্রছাত্রী রেলমন্ত্রীর কাছে IRCTC ওয়েবসাইট নিয়ে তাদের নানা অসুবিধার কথা, যেমন টিকিট বুক করতে সমস্যা হওয়ার মতো অভিযোগ জানানোর পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

39
যাত্রীদের জন্য পদক্ষেপ

রবিবার নাগাপট্টিনম জেলার নাগোর রেল স্টেশনে সাদার্ন রেলওয়ের জোনাল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটির (ZRUCC) সদস্য এমজিএফএ সৈয়দ জাফর আলি ANI-কে জানান, ভারতীয় রেলের এই সিদ্ধান্তকে তিনি স্বাগত জানাচ্ছেন। তাঁর মতে, এটি যাত্রীদের সুবিধা বাড়ানোর দিকে একটি বড় পদক্ষেপ।

49
সার্ভার ক্র্যাশের দিন শেষ!

IRCTC-র এই আধুনিকীকরণের সুবিধার কথা বলতে গিয়ে জাফর আলি বলেন, "এর ফলে টিকিট বুকিংয়ের ক্ষমতা অনেকটাই বাড়বে এবং পিক আওয়ারে সার্ভার ফেলিওরের সমস্যা কমবে।"

59
ওয়েবসাইট আপগ্রেডের কারণ

তিনি আরও জানান যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন, ২০২৬ সালের ১৫ জুলাইয়ের মধ্যে IRCTC-র একটি নতুন ও আপগ্রেডেড ওয়েবসাইট চালু হবে। তিনি যোগ করেন, এক ছাত্রের সঙ্গে আলোচনার সময় এই প্রসঙ্গটি ওঠে। সেই ছাত্র cumbersome CAPTCHA এবং বুকিংয়ের সময় দ্রুত টিকিট শেষ হয়ে যাওয়ার মতো সমস্যার কথা তুলে ধরেছিলেন।

জাফর আলি উল্লেখ করেন যে, রেলমন্ত্রী সঙ্গে সঙ্গে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন এবং আধিকারিকদের ডিজিটাল টিকিটিং প্ল্যাটফর্মটিকে পুরোপুরি ঢেলে সাজানোর নির্দেশ দেন।

69
টিকিট বুকিং-এ ক্লাউড ভিত্তিক সিস্টেম

রেল কর্তা ANI-কে বলেন, "ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)-কে আপগ্রেড করা হচ্ছে, কারণ ভারতীয় রেল তার ৪০ বছরের পুরনো প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (PRS) বদলে একটি আধুনিক ক্লাউড-ভিত্তিক সিস্টেম আনছে।"

79
আগস্ট থেকে ধাপে ধাপে এই সিস্টেম চালু

আগস্ট মাস থেকে ধাপে ধাপে এই নতুন ব্যবস্থা চালু হবে। এর ফলে টিকিট বুকিংয়ের ক্ষমতা প্রতি মিনিটে ৩২,০০০ থেকে বেড়ে প্রতি মিনিটে ১.৫ লক্ষ হয়ে যাবে।

89
AIএর ব্যবহার করা হবে

তিনি আরও বলেন, নতুন সিস্টেমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-ভিত্তিক টুল ব্যবহার করা হবে, যা ৯৪ শতাংশ পর্যন্ত নির্ভুলভাবে ওয়েটলিস্ট প্রেডিকশন করতে পারবে।

99
তৎকালে বুকিং-এর ঝামেলার দিন শেষ

জাফর আলি আশ্বস্ত করে বলেন যে, এই উন্নতির ফলে তৎকালের মতো হাই-ডিমান্ড বুকিংয়ের সময় সার্ভার ক্র্যাশের ঘটনা অনেকটাই কমে যাবে। যাত্রীরা আরও মসৃণ এবং নির্ভরযোগ্যভাবে টিকিট বুক করতে পারবেন।

Read more Photos on
click me!

Recommended Stories