বিসলেরির জলে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক? আপনার মিনারেল ওয়াটার কি সত্যিই ক্ষতিকর?

Published : Nov 23, 2026, 07:21 PM IST
Bisleri

সংক্ষিপ্ত

ভারতের জনপ্রিয় পানীয় জলের ব্র্যান্ড বিসলেরির একটি নমুনায় মাত্রাতিরিক্ত ব্রোমেট এবং পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন পাওয়া গেছে। FSSAI-এর পরীক্ষায় এই সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক মেলার পর আইনি পদক্ষেপের অনুমতি দেওয়া হয়েছে।

প্যাকেজড পানীয় জল নিয়ে উঠেছে প্রশ্ন। বোতলবন্দি পানীয় মানেই কি তা নিরাপদ? ভারতের অন্যতম জনপ্রিয় প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার ব্র্যান্ড বিসলেরি নিয়ে এবার বড়সড় উদ্বেগ তৈরি হল। সংস্থার পানীয় জলের নমুনায় ক্যান্সার সৃষ্টির সম্ভাবনাযুক্ত রাসায়নিক উপাদান পাওয়ার অভিযোগ উঠেছে। পরীক্ষাগারে জলেন নমুনায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ব্রোমেট এবং পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন শনাক্ত হয়েছে বলে FSSAI-র দাবি। এই ঘটনায় বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি দিয়েছে দেশের খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা।

এক বিশেষ প্রতিবেদন অনুসারে, বিসলেরির কারখানা থেকে নিয়ম মেনে প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটারের একটি নমুনা সংগ্রহ করেছে FSSAI। পরীক্ষার জন্য পাঠানো সেই নমুনার প্রাথমিক রিপোর্ট নির্ধারিত সীমার তুলনায় বেশি ব্রোমেট পাওয়া যায়। এরপর ২০০৬ সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট অনুসারে ওই নমুনাকে পান করার অনুপযুক্ত বা আনসেফ বলা হয়েছে।

প্রাথমিক পরীক্ষার ফল নিয়ে সন্তুষ্ট না হয়ে সংস্থার তরফে আপিল করা হয়। সেই আবেদনের ভিত্তিতে নমুনাটি পাঠানো হয় রেফারেল ফুড ল্যাবরেটরিতে। এরপর দ্বিতীয় পরীক্ষাতেও স্বস্তি মেলেনি। সেখানে PAHs-র উপস্থিতি ধরা পড়েছে।

এখন প্রশ্ন হল এই দুই রাসায়নিকের দ্বারা কি ক্যান্সার সৃষ্টি হয়? বিশেষজ্ঞদের মতে,দীর্ঘদিন ধরে নির্দিষ্টি কিছু ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শে থাকলে মানবদেহে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। বিশেষকরে পানীয় জলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যে এই ধরনে উপাদানের উপস্থিতি চিন্তা তৈরি করেছে সকলের মনে।

এই প্রসঙ্গে জেনে রাখা ভালো যে, বিসলেরির একটি নির্দিষ্ট নমুনা পরীক্ষায় অনিরাপদ ঘোষিত হয়েছে। এর মানে এই নয় যে এই সংস্থার বিক্রিত হওয়া সব জন অনিরাপদ বা দূর্ষিত। কোনও উৎপাদন কেন্দ্র বা ব্যাচের নমুনা পরীক্ষা করা হয়েছিল তা নির্দিষ্ট সংবাদ সংস্থার প্রকাশিত প্রতিবেদনে নির্দিষ্ট করা জানানো হয়নি।

সে যাই হোক, বিসলেরির বিরুদ্ধে FSSAI-র এই পদক্ষেপ সকলকে নাড়া দিয়েছে। এবার শেষ পর্যন্ত এই আইনি লড়াই কোথায় সমাপ্ত হয় তাই দেখার।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ISRO Chief on Space Tech: মহাকাশ গবেষণায় আরও বেশি আন্তর্জাতিক সহযোগিতা দরকার, মত প্রাক্তন ইসরো প্রধানের
Uttarakhand Accident: গুজরাটের কচ্ছে মর্মান্তিক দুর্ঘটনা! গাড়োয়াল রাইফেলসের জওয়ানদের মৃত্যু শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ধামির