Jantar Mantar CJP Protest: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই! জেপি নাড্ডার সঙ্গে ঠিক কী কী আলোচনা হল ককরোচ জনতা পার্টির?

Published : Jul 20, 2026, 06:48 PM IST
Jantar Mantar CJP Protest: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই! জেপি নাড্ডার সঙ্গে ঠিক কী কী আলোচনা হল ককরোচ জনতা পার্টির?

সংক্ষিপ্ত

Jantar Mantar CJP Protest: NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে ককরোচ জনতা পার্টি। দলের এক প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করে সোমবার। নাড্ডা আলোচনার কথা স্বীকার করেছেন।

Jantar Mantar CJP Protest: NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই অভিযোগ তুলে ককরোচ জনতা পার্টির (CJP) বিক্ষোভ চলছেই। তার মধ্যেই সোমবার, দিল্লিতে প্রায় চার ঘণ্টা ধরে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (jantar mantar cjp protest)।

প্রধানের পদত্যাগ দাবি CJP-র

অন্যদিকে, CJP-র একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করে সোমবার। NEET কেলেঙ্কারির অভিযোগে তারা ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ বা অপসারণের দাবি জানান। এই বিষয়ে সৌরভ দাস এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে লেখেন, “আশুতোষ রাঙ্কা এবং আমি দুপুর ১২টা থেকে জেপি নাড্ডার বাড়িতে রয়েছি। ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ বা বরখাস্তের দাবি জানানো হয়েছে। মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন যে, তিনি উপযুক্ত স্তরে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তবে এখনও পর্যন্ত, কোনও প্রতিশ্রুতি মেলেনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত, শান্তিপূর্ণ বিক্ষোভকারীরা থামবে না!”

বিক্ষোভকারীদের সঙ্গে সরকারের আলোচনা

পরে জেপি নাড্ডা জানান যে, সরকার বিক্ষোভকারীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছে। তারা একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। নাড্ডা বিক্ষোভকারীদের ধর্না তুলে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করার জন্য আবেদন করেন। এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে নাড্ডা বলেন, “আজ সকালে প্রথমবার বিক্ষোভকারীদের পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব আসে এবং সকাল ১১:৫০ থেকে আমাদের আলোচনা চলছে। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। প্রথমে তাদের প্রতিনিধি দলের সঙ্গে বিস্তারিত মৌখিক আলোচনা হয় এবং বিকেল ৪টের দিকে তারা আমার কাছে একটি লিখিত আবেদন জমা দেন। আমি সমস্ত বিক্ষোভকারীকে ধর্না তুলে নিয়ে প্রশাসনকে স্বাভাবিক অবস্থা ফেরাতে সাহায্য করার জন্য অনুরোধ করেছি।”

তবে আন্দোলনকারীরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, দাবি আদায় হওয়া না পর্যন্ত আন্দোলন চলবে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Assam Floods: অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ, জলবন্দি ১.৭০ লক্ষ মানুষ, বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর
E20 Petrol: E20 পেট্রল নিয়ে দুশ্চিন্তা? গাড়ির ইঞ্জিন খারাপ হওয়ার প্রমাণ নেই, জানাল সরকার