বাদল অধিবেশন চলাকালীন সংসদে হাজির হন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। আকাশি রঙের একটি শাড়ি ও সাদা ব্লাউজে বেশ ছিমছাম লুকে ধরা দেন তিনি। তবে তাঁর পোশাক যতটা সাদামাটা ছিল, তাঁর সঙ্গের অনুষঙ্গগুলি ঠিক ততটাই নজর কাড়ল।
27
পরনে ঐতিহ্যবাহী এরি সিল্ক
এদিন সংসদের আউটফিটের জন্য কঙ্গনা বেছে নিয়েছিলেন উত্তর-পূর্ব ভারতের হালকা নীল রঙের একটি এরি সিল্কের শাড়ি। শাড়ির পাড়ে ছিল সাদা রঙের সূক্ষ্ম কারুকাজ, আর আঁচলটি ছিল কাঁধের উপর পরিপাটি করে প্লিট করা।
37
হালকা গয়না অনন্যা কঙ্গনা
সাজে বাড়াবাড়ি না রেখে কঙ্গনা গয়নার ক্ষেত্রে রেখেছিলেন সংযত মনোভাব। হাতে একটি আংটি ও কানে দুল— এইটুকুতেই সীমাবদ্ধ ছিল তাঁর অলঙ্কার। শাড়ি ও অন্যান্য অনুষঙ্গকেই মূল আকর্ষণ হতে দিয়েছিলেন তিনি। সংসদ ছাড়িয়ে কঙ্গনা নজর কেড়েছেন সোশ্যাল মিডিয়াতেও।
সাদামাটা শাড়ির আড়ালে লুকিয়ে থাকা বিলাসিতা প্রকাশ্যে আনল কঙ্গনার হাতব্যাগ। কালো টোগো লেদারের হার্মিস বার্কিন ব্যাগটির আনুমানিক মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা। সোনালি হার্ডওয়্যার ও সিগনেচার টপ হ্যান্ডেলযুক্ত এই স্ট্রাকচার্ড ব্যাগটিই মুহূর্তে সবার নজর কেড়ে নেয়।
57
২১ লক্ষের রেলেক্স ঘড়ি
ব্যাগের পাশাপাশি আলোচনায় উঠে আসে কঙ্গনার হাতঘড়িও। চকলেট ব্রাউন ডায়ালের রোলেক্স লেডি-ডেটজাস্ট ঘড়িটি পরেছিলেন তিনি, যার আনুমানিক দাম প্রায় ২১ লক্ষ টাকা।
67
৬১ হাজার টাকার ছাতা
বৃষ্টির দিনে সংসদে যাওয়ার পথে কঙ্গনার হাতে ছিল গুড আর্থ ব্র্যান্ডের একটি প্রিন্টেড ছাতা, দাম ৬,১০০ টাকা। আকাশি রঙের ছাতাটির উপরে গ্রীষ্মমণ্ডলীয় প্রিন্ট ও নিচে গ্রাফিক শেভরন নকশা ছিল, সঙ্গে কাঠের হাতল। রঙে-নকশায় ছাতাটি একেবারে মানিয়ে গিয়েছিল তাঁর শাড়ির সঙ্গে।
এর আগে লোকসভায় মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার সময় নিজের লুই ভিতোঁ ব্যাগ টেবিলের আড়ালে সরিয়ে রাখা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার কঙ্গনার লাখ টাকার ব্যাগ, ঘড়ি ও ছাতা নিয়ে নতুন করে জমে উঠল সমাজমাধ্যমের চর্চা।