
India Nepal Agreement: নেপালের জন্য ১৫ হাজার কোটি টাকা! মোদীর বড় ঘোষণা, ভারতকে নিয়ে কী বললেন বলেন্দ্র?
India Nepal Agreement: নেপালের উন্নয়নে ১৫,০২২ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে বৈঠকে ৮টি চুক্তি স্বাক্ষর, ভারত-নেপাল সম্পর্ক, অযোধ্যা-জনকপুর ট্রেন পরিষেবা
India Nepal Agreement: নেপালের উন্নয়নে ১৫ হাজার কোটি টাকা! মোদী-বলেন্দ্র বৈঠকে ৮টি চুক্তি স্বাক্ষর
নেপালের উন্নয়নে ১৫,০২২ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করা হয়। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে চূড়ান্ত হয়েছে একটি Vision Document এবং স্বাক্ষরিত হয়েছে ৮টি গুরুত্বপূর্ণ চুক্তি।
বৈঠকে বিদ্যুৎ, জলবিদ্যুৎ, পরিকাঠামো, স্বাস্থ্য ও নগরোন্নয়ন-সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি অযোধ্যা ও নেপালের জনকপুরের মধ্যে চালু হয়েছে সরযূ-কমলা এক্সপ্রেস। দুই দেশের মধ্যে যোগাযোগ, ধর্মীয় পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়াই এই উদ্যোগের লক্ষ্য।