Karnataka CM: মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে রাজ্যসভায় পাঠিয়ে শিবকুমারকে সিংহাসন দেওয়ার পথে কংগ্রেস

Published : May 27, 2026, 12:36 PM IST
Siddaramaiah vs DK Shivakumar power politics

সংক্ষিপ্ত

Karnataka CM: কংগ্রেস শাসিত কর্ণাটকে CM বদল নিশ্চিত দেখাচ্ছে। দক্ষিণ ভারতের এই রাজ্যে নেতৃত্ব বদলের হাওয়ায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া-কে সিংহাসন ছাড়তেই হচ্ছে। এখন যা পরিস্থিতি তাতে উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হতে চলেছেন।

Karnataka CM: কংগ্রেস শাসিত কর্ণাটকে মুখ্যমন্ত্রী বদল নিশ্চিত দেখাচ্ছে। দক্ষিণ ভারতের এই রাজ্যে নেতৃত্ব বদলের হাওয়ায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া-কে সিংহাসন ছাড়তেই হচ্ছে। এখন যা পরিস্থিতি তাতে উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আর ৭৮ বছরের সিদ্দারামাইয়া-কে রাজ্যসভা পাঠিয়ে কর্ণাটকে দলীয় অন্তর্দ্বন্দ্ব সামলানোর পথে কংগ্রেস হাইকমান্ড। গত ৪৮ ঘণ্টা ধরে দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বর সঙ্গে সিদ্দারামাইয়া ও শিবকুমারের দফায় দফায় বৈঠক চলছে। শেষ পর্যন্ত সিদ্দারামইয়া রাজ্যসভায় পাঠিয়ে আর শিবকুমারকে মুখ্যমন্ত্রী করার পরিকল্পনা নিয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। খুব সম্ভবত ২০২৮ কর্ণাটক বিধানসভা নির্বাচনে ৬৪ বছরের শিবকুমারের নেতৃত্বেই লড়তে চলেছে কংগ্রেস।

তিন বছর ধরে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন সিদ্দারামাইয়া

২০২৩ কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বড়় জয়ের পিছনে মুখ্য ভূমিকা নিলেও শিবকুমারকে মসনদ দেয়নি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সিদ্দা নাকি শিবকুমার মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে কয়েক দিন ধরে টানাটান নাটক হয়েছিল। শেষ পর্যন্ত দলের নিচুতলার ইচ্ছাতেই সিলমোহর দিয়ে সিদ্দারামাইয়কে সিংহাসনে বসানো হয়। ২০২৩ সালের ৩০ মে কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে বসেন সিদ্দারামাইয়া। সেই সময় শোনা গিয়েছিল আড়াই বছর সিদ্দারামাইয়া ও বাকি আড়াই বছর শিবকুমার কর্ণাটকের মুখ্যমন্ত্রী থাকবেন। গত তিন বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন সিদ্দারাইমাইয়া। তবে গত মাস ছয়েক ধরে শিবকুমার গদির লড়াইয়ে নেমে দিল্লিতে যাতায়াতে নেমেছেন। মাঝে একেবার আরএসএস-এর প্রশংসা করে দলকে অস্বস্তিতেও ফেলেছিলেন তিনি।

কী বলছে কংগ্রেস নেতৃত্ব

বেশ কয়েক মাস ধরে ধরেই কর্ণাটকে ক্ষমতা ভাগাভাগি নিয়ে জল্পনা চলছিল। সেই প্রেক্ষাপটে নেতৃত্ব বদলের সম্ভাবনা সামনে আসতেই শিবকুমারের নাম সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উঠে আসে। তবে প্রকাশ্যে এখনও কোনও নেতৃত্ব পরিবর্তনের কথা মানতে নারাজ কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল জানিয়েছেন, দিল্লির বৈঠকে মূলত রাজ্যসভা এবং বিধান পরিষদ নির্বাচন নিয়েই আলোচনা হয়েছে। নেতৃত্ব পরিবর্তন নিয়ে যে সব জল্পনা চলছে, তা 'অনুমানভিত্তিক' বলেই দাবি দলের।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Supreme Court SIR Case: নাম বাদ দেওয়ার প্রক্রিয়া আইনবিরুদ্ধ নয়! নাগরিকদের অধিকারও যেন সুরক্ষিত থাকে, সুপ্রিম নির্দেশ
SIR: ভোটার তালিকায় এসআইআর আইনগতভাবে বৈধ, রায় সুপ্রিম কোর্টের, কমিশনের স্বস্তি