Supreme Court SIR Case: নাম বাদ দেওয়ার প্রক্রিয়া আইনবিরুদ্ধ নয়! নাগরিকদের অধিকারও যেন সুরক্ষিত থাকে, সুপ্রিম নির্দেশ

Published : May 27, 2026, 12:25 PM IST
Supreme Court SIR Case: নাম বাদ দেওয়ার প্রক্রিয়া আইনবিরুদ্ধ নয়! নাগরিকদের অধিকারও যেন সুরক্ষিত থাকে, সুপ্রিম নির্দেশ

সংক্ষিপ্ত

Supreme Court SIR Case: স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর-এর মাধ্যমে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া কোনও আইনবিরুদ্ধ কাজ নয়। আইনের যে লিমিট, এখনও তার মধ্যেই রয়েছে পুরো বিষয়টি এবং এর ফলে, ভোটারদের মৌলিক প্রক্রিয়াগত যে অধিকার, তা রক্ষা করা হয়েছে। পাশাপাশি এই প্রক্রিয়ার সময়, নির্দিষ্ট যে ডকুমেন্টগুলি চাওয়া হয়েছে, তা একেবারেই বেআইনি নয়। 

Supreme Court SIR Case: এসআইআর নিয়ে বড় সিদ্ধান্ত জানাল দেশের সর্বোচ্চ ন্যায়ালয় (supreme court sir news today)। মূলত, চারটি গুরুত্বপূর্ণ আইনি প্রশ্নের উত্তর খুঁজে দেখে সুপ্রিম কোর্ট তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য দুটি বিষয় রয়েছে (sir news)। 

নাম বাদ দেওয়ার প্রক্রিয়া আইনবিরুদ্ধ নয়!

প্রথমত স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর-এর মাধ্যমে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া কোনও আইনবিরুদ্ধ কাজ নয়। আইনের যে লিমিট, এখনও তার মধ্যেই রয়েছে পুরো বিষয়টি এবং এর ফলে, ভোটারদের মৌলিক প্রক্রিয়াগত যে অধিকার, তা রক্ষা করা হয়েছে। পাশাপাশি এই প্রক্রিয়ার সময়, নির্দিষ্ট যে ডকুমেন্টগুলি চাওয়া হয়েছে, তা একেবারেই বেআইনি নয়। বরং, সঠিক এবং একইরকম ভেরফিকেশন নিশ্চিত করার জন্য এটি যথেষ্ট প্রয়োজনীয়।

সেইসঙ্গে, নির্বাচন কমিশনের এই ধরনের নথি বা ডকুমেন্টকে নির্দিষ্ট করে দেওয়ার ক্ষমতাও রয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে, এসআইআরের উদ্দেশ্য বৈধ এবং সংবিধানসম্মত বলেও পরিষ্কার করে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। 

নাগরিকদের অধিকার যেন সুরক্ষিত থাকে, সুপ্রিম নির্দেশ

তবে কোনও প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে দেখে বাদ দেওয়ার বা আলাদা করার মতো মনে হলেও, যদি যথাযথ ভেরিফিকেশন বা সুরক্ষার ব্যবস্থা থাকলে, সেটিকে সংবিধানসম্মতভাবেই কার্যকর করা সম্ভব বলে মনে করছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। গোটা এসআইআর পদ্ধতি এমনভাবে কার্যকর করা হয়েছে যে, তালিকা নির্ভুল রাখার পাশাপাশি নাগরিকদের অধিকারও যেন তাতে সুরক্ষিত থাকে। এই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। 

অপরদিকে, সুপ্রিম নির্দেশ বলছে, এই প্রক্রিয়াকে কখনোই ইচ্ছাকৃতভাবে মানুষকে বাদ দেওয়ার ব্যবস্থা বলা ঠিক নয়। অর্থাৎ, সুপ্রিম কোর্ট পরিষ্কার বুঝিয়ে দিল, এসআইএর আইন  মেনেই করা হয়েছে। বিরোধীদের সবকিছু নিয়েই প্রতিবাদ এবং অহেতুক বিরোধীতা একেবারেই গ্রহণযোগ্য নয়। দেশের নিরাপত্তার স্বার্থে একদম সঠিক পদক্ষেপ স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন তথা এসআইআর। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

SIR: ভোটার তালিকায় এসআইআর আইনগতভাবে বৈধ, রায় সুপ্রিম কোর্টের, কমিশনের স্বস্তি
Pinarayi Vijayan: কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে ইডি তল্লাশি, কেসটা ঠিক কী?