
Cosmetics Sale License: যেখানে-সেখানে প্রসাধনী সামগ্রী বিক্রি ও বিতরণে রাশ টানতে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে কেরল সরকারের স্বাস্থ্য দফতর। বর্তমানে শুধুমাত্র প্রসাধনী তৈরির জন্যই লাইসেন্স লাগে। কিন্তু এবার থেকে কেরলে এই সব সামগ্রী বিক্রি ও বিতরণের ক্ষেত্রে লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে চাইছে রাজ্য সরকার।
জানা গিয়েছে, রূপচর্চার ফেয়ারনেস ক্রিম-সহ নানা প্রসাধনী ব্যবহারের ফলে মারাত্মক সব শারীরিক সমস্যা দেখা দিচ্ছে বলে খবর মিলেছে। এই পরিস্থিতিতেই এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর। অনলাইনে বিক্রির ক্ষেত্রেও তৈরি হবে বিশেষ নির্দেশিকা। এ ব্যাপারে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার জন্য স্বাস্থ্য দফতরের অতিরিক্ত মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এবার চাইলেই রূপচর্চার জিনিস যে কেউ বিক্রি করতে পারবেন না। এরজন্য লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছে সরকার।
প্রসাধনীর পাশাপাশি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার দিকে ঠিকমতো নজর রাখা ও রিপোর্ট করার জন্য নতুন ব্যবস্থা আনছে স্বাস্থ্য দফতর। এর জন্য কেন্দ্রীয় মনিটরিং সেন্টার ও রাজ্যের সরকারি হাসপাতালগুলিকে এক ছাতার তলায় আনা হবে। পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের নিয়ে তৈরি হবে বিশেষ উপদেষ্টা কমিটি। অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিস, ক্যানসারের ওষুধ এবং বাচ্চাদের ওষুধের উপর বিশেষ নজর রাখা হবে। ডাক্তার, নার্স ও ফার্মাসিস্টদের পাশাপাশি এবার রোগী এবং তাঁদের পরিজনরাও সরাসরি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে রিপোর্ট করতে পারবেন। এর জন্য বিশেষ অনলাইন অভিযোগ জানানোর ব্যবস্থাও চালু করবে স্বাস্থ্য দফতর।
#WATCH | Thiruvananthapuram: On the statewide crackdown and probe ordered into skin-lightening creams linked to kidney ailments, Keralam Health Minister K. Muralidharan says, "The govt has approved a list of creams—usable creams. Beyond that, that will be a very serious issue. The govt will inquire about that, and we have directed the Drugs Control Department to inquire into that. Some media reports say some of these polluted creams are coming from other countries. It is a very serious thing. I discussed it with the CM and the Home Minister, and we will see how we can proceed... I saw in some reports that some of these creams are coming from outside, especially Pakistan... We don't know about that... we'll look into that matter also. Officially, we did not get any report about these artificial creams..."
— ANI (@ANI) November 23, 2026