নয়াদিল্লি (এএনআই): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে 'দিমাগি নকশাল' মন্তব্য করেছিলেন। বুধবার তারই কড়া জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। 'দিমাগি নকশাল' আসলে কারা, তার চারটে ভাগও বুঝিয়ে দিয়েছেন তিনি।
এক্স হ্যান্ডেলে (আগে যার নাম ছিল টুইটার) রিজিজু লেখেন, "খাড়গে জি, দিমাগি নকশাল কোনো বয়ান বা ন্যারেটিভ নয়, এটা একটা শব্দ।"
Kharge Ji, Dimaagi Naxal is a term not a narrative. Only following are Dimaagi Naxals: 1. Who support Maoists agenda, and reject Indian Constitution. 2. Who stand with the separatists & support Article 370. 3. Who want to stop the development projects of India. 4. Who conspire to cut chicken neck to separate North-East from India.
— Kiren Rijiju (@KirenRijiju) ৪ নভেম্বর, ২০২৬

ওই চারটে ভাগের কথা বলতে গিয়ে রিজিজু জানান, যারা মাওবাদীদের অ্যাজেন্ডাকে সমর্থন করে এবং ভারতের সংবিধান মানে না, তারাই দিমাগি নকশাল। পাশাপাশি যারা বিচ্ছিন্নতাবাদীদের পাশে দাঁড়ায় এবং ৩৭০ ধারাকে সমর্থন করে, ভারতের উন্নয়নমূলক প্রকল্পগুলো যারা আটকে দিতে চায়, তারাও এই দলেই পড়ে। এর সঙ্গেই তিনি যোগ করেন, যারা উত্তর-পূর্ব ভারতকে দেশের মূল ভূখণ্ড থেকে আলাদা করার জন্য 'চিকেন নেক' কাটার ষড়যন্ত্র করে, তারাও দিমাগি নকশাল।

এক্স হ্যান্ডেলে তিনি স্পষ্ট লেখেন, “খাড়গে জি, দিমাগি নকশাল কোনো বয়ান নয়, এটা একটা শব্দ। শুধুমাত্র এরাই দিমাগি নকশাল: যারা মাওবাদী অ্যাজেন্ডা সমর্থন করে এবং ভারতীয় সংবিধান প্রত্যাখ্যান করে। যারা বিচ্ছিন্নতাবাদীদের পাশে দাঁড়ায় এবং ৩৭০ ধারা সমর্থন করে। যারা ভারতের উন্নয়ন প্রকল্পগুলো থামাতে চায়। যারা উত্তর-পূর্বকে ভারত থেকে আলাদা করতে চিকেন নেক কাটার ষড়যন্ত্র করে।”

এর আগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে বিতর্কে বসার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনেই মোদীকে নিশানা করেন খাড়গে। তাঁর অভিযোগ ছিল, ভোট চুরির বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে কোনো উত্তর নেই, তাই তিনি বারবার ওই 'দিমাগি নকশাল' তত্ত্ব আউড়ে যাচ্ছেন।
এক্স হ্যান্ডেলে খাড়গে অভিযোগ করেন, এসআইআর (SIR) নিয়ে নির্বাচন কমিশন পাঁচবার নিজেদের অবস্থান বদলেছে। এর মধ্যে ৬ নম্বর ফর্মও রয়েছে, যেটাকে খোদ অন্য নির্বাচন কমিশনাররাই বেআইনি বলেছিলেন।

Ad3

এইসব ইস্যুতে বিজেপিকে কাঠগড়ায় তুলে খাড়গে দাবি করেন, মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের পাবলিক ইমপিচমেন্ট এবং রামলীলা ময়দানে বিশাল 'ভোট বাঁচাও' র্যালি দেখে মোদী-শাহ জুটি ভয় পেয়ে গেছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদী তাঁর ফ্লপ ডায়লগ 'দিমাগি নকশাল' আউড়ে চলেছেন! ভোট চুরি নিয়ে তাঁর কাছে কোনো জবাব নেই। বিদেশি শক্তির কাছে তিনি কীভাবে ভারতের স্বার্থ বিকিয়ে দিয়েছেন, তা নিয়ে শ্রী @RahulGandhi-র খোলা চ্যালেঞ্জেরও কোনো উত্তর তাঁর কাছে নেই!”

খাড়গে আরও বলেন, “শাহ আমাদের বলছেন ৩ কোটি ভোটার নাকি অনুপ্রবেশকারী! তাহলে এতদিন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি কী করছিলেন? 'বেআইনি' লোকেদের ভারতে ঢুকতে দিচ্ছিলেন? এই অযোগ্যতার জন্য তাঁকে বরখাস্ত করা উচিত। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ৫ বার ডিগবাজি খেয়েছে। এর মধ্যে ৬ নম্বর ফর্মের পুরো পরিবর্তনও রয়েছে, যেটাকে অন্য নির্বাচন কমিশনাররা 'বেআইনি' বলেছিলেন! কেন? সংসদের গত অধিবেশন ৮৩ দিন ধরে স্থগিত করা হয়নি। আর এখন যখন পরের অধিবেশন শিয়রে, তখন ওরা বিশেষ অধিবেশন চাইছে। সিইসি জ্ঞানেশ কুমারের পাবলিক ইমপিচমেন্ট আর রামলীলা ময়দানের বিশাল 'ভোট বাঁচাও' র্যালি মোদীজি-শাহকে কাঁপিয়ে দিয়েছে!! আপনারা সংসদে আসেন না। একটাও খোলা সাংবাদিক বৈঠক করেননি; এবার অন্তত বিতর্কে আসুন। সামনে আসুন, প্রশ্নের মুখোমুখি হোন। দেশকে জানান কেন আপনারা ভোট চুরি করলেন!!”

বিদেশি যোগসাজশের অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে খোলা বিতর্কের চ্যালেঞ্জ নতুন করে ছুঁড়ে দিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, মোদী যেকোনো জায়গা বেছে নিতে পারেন, এমনকি আরএসএস প্রধান মোহন ভাগবতকেও বিচারক হিসেবে বসাতে পারেন। রাহুলের এই মন্তব্যের পরেই খাড়গে ওই কথাগুলো বলেন।

Ad4