Confirm Ticket: উৎসবের মরশুমে ট্রেনের টিকিট পাওয়া নিয়ে চিন্তায়? এই ধাপ মেনে চললে মিলবে কনফার্ম টিকিট

Published : Sep 09, 2026, 12:18 PM IST

পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন কিন্তু ট্রেনের কনফার্ম টিকিট পাচ্ছেন না? উৎসবের মরশুমে আইআরসিটিসি-তে টিকিট বুকিং শুরু হওয়ার আগেই কিছু প্রস্তুতি নিলে সহজেই কনফার্ম টিকিট পাওয়া সম্ভব। জেনে নিন কী করবেন।

PREV
15

পুজোর সময় ভ্রমণপিপাসু বাঙালি ঘুরতে যাবে না এমন হয় নাকি? পুজোর সময় অধিকাংশরই থাকে টানা ছুটি। স্কুল, কলেজ, কোর্ট সব টানা বন্ধ। আবার অনেক সরকারি দফতরে থাকে ছুটি। আবার অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এই কদিন অফিস বন্ধ রাখে। এমন টানা ছুটি পেলে কে না ঘুরতে যেতে চায়।

25

তবে, উৎসবের মরশুমে ট্রেনের টিকিট পাওয়া যেন ভাগ্যের বিষয়। হোটেল বুক হয়ে গেলেও অনেকে টিকিট না পেয়ে ট্রিপ ক্যানসেল করেন। তবে এবার আর তেমনটা হবে না। এই ধাপ মেনে চললে মিলবে কনফার্ম টিকিট।

35

বর্তমানে ৬০ দিন আগে থেকে টিকিটবুক করা যায়। কিন্তু পুজো বা অন্যান্য ছুটির মরশুমে বেশিরভাগ ক্ষেত্রেই কনফার্ম টিকিট মেলে না। জেনে নিন কীভাবে পাবেন কনফার্ম টিকিট। প্রতিদিন সকাল ৮টা থেকে শুরু হয় টিকিটের আগাম বুকিং। কনফার্ম টিকিট পেতে বুকিং উইন্ডো খোলার ১০মিনিট আগে লগইন করে নিন। নাম, বয়স, লিঙ্গ ইত্যাদি লিখে রাখুন আগেই। বুকিং উইন্ডো খুললেই টিকিট কেটে নিন।

45

যে পেমেন্টের মাধ্যমটি ব্যবহার করবেন, তা আগে থেকে ঠিক করে রাখুন। আইআরসিটিসি-তে বেশ কিছু পেমেন্ট গেটওয়ে থাকে। একটি কাজ না করলে অন্যটি ব্যবহারের পরামর্শ দেয়। তাই আগে থেকে ভেবে নিন। প্রয়োজনে আইআরসিটিসি ওয়ালেটে টাকা জমা করে রাখুন।

55

এছাড়া অন্য পেমেন্ট পদ্ধতিতে কাটা যায় ট্রেন টিকিট। তবে কিছু কিছু ক্ষেত্রে ওটিপি আসা এবং তা ভেরিফাই করতে অনেকটা সময় লেগে যায়। এতেকমফার্ম সিট পাওয়ার সম্ভাবনা কমে যায়। তাই কনফার্ম টিকিট পেতে মেনে চলুন এই পদ্ধতি।

Read more Photos on
click me!

Recommended Stories