Lal Krishna Advani: বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আডবাণী, কেমন আছেন বর্ষীয়ান নেতা?

Published : Oct 17, 2026, 07:34 AM ISTUpdated : Oct 17, 2026, 07:51 AM IST
Delhi CM Rekha Gupta meets Lal Krishna Advani (Photo: Rekha Gupta/X)

সংক্ষিপ্ত

বুকে সংক্রমণ নিয়ে ফের বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী। ৯৮ বছর বয়সী এই প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে এবং বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। এর আগে মে মাসেও তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী। বুকে সংক্রমণ দেখা গিয়েছে। গতকাল একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। বর্তমানে চলছে চিকিৎসা। এখন তাঁর পরিস্থিতি স্থিতিশীল বলে জানা গিয়েছে।

গতকাল ৯৮ বছর বয়সী রাজনীতিককে সন্ধে সাড়ে ৭টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে পালমোনারি বিভাগে ভর্তি করা হয়েছে। এর আগে চলতি বছরের মে মাসে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ছাড়া পাওয়ার পর বেশ কিছুদিন সুস্থ থাকলেও ফের আবার দেখা দিয়েছে অসুস্থতা। বয়সের কারণে মাঝেমধ্যেই তার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখতে হচ্ছে। এবার বুকে সংক্রমণের কারণে ফের হাসপাতালে ভর্তি করতে হল তাঁকে।

বিজেপির এই প্রবীণ নেতা ১৯৮৬-১৯৯০, ১৯৯৩-১৯৯৮ এবং ২০০৪-২০০৫ এই তিন মেয়াদে দলের সভাপতি ছিলেন। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনজিএ সরকারে তিনি ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত উপ প্রধানমন্ত্রী ছিলেন।

শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান নেতা। বর্তমান তিনি ফুসফুস সংক্রান্ত বিভাগে আছেন। বয়সের কথা মাথায় রেখে চলছে চিকিৎসা।

এদিকে হাসপাতালে ভর্তি হওয়ার কদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আডবাণী বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন এবং আশীর্বাদ নিয়েছিলেন। পরে সমাজমাধ্যমে সেই সাক্ষাতের কথা জানিয়ে মোদী দেশে জনজীবনে আডবানীর দীর্ঘ অবদানের কথা উল্লেখ করেন। দেশের অগ্রগতিতে তার ভূমিকা প্রশংসা করেছিলেন।

প্রসঙ্গত, ১৯২৭ সালে জন্মগ্রহণ করেছিলেন লালকৃষ্ণ আডবাণী। করাচিতে তাঁর জন্ম হয়। বর্তমানে তা পাকিস্তানে অবস্থিত। ১৯৪২ সালে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত হন। যা বিজেপির রাজনৈতিক পূর্বসূরি হিসেবে পরিচিক।

বর্তমানে বুকে সংক্রমণ নিয়ে ফের বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী। ৯৮ বছর বয়সী এই প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে এবং বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। এর আগে মে মাসেও তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Russian Oil Sanctions: রাশিয়ার তেল কিনলেও ভারতীয় পণ্যে ১০০% শুল্ক নয়, ঘোষণা ট্রাম্পের
DA Report: ডিএ মেটাতে খরচ ৮,১০৩ কোটি! সুপ্রিম কোর্টে রাজ্যের তৃতীয় রিপোর্ট দেখে ক্ষোভে ফুঁসছেন কর্মীরা