উত্তর প্রদেশে ফের আসতে পারে বিজেপি সরকার, এশিয়ানেট নিউজের মুড অফ ইউপি-র প্রতিচ্ছবি এবিপি-সি ভোটারের সমীক্ষায়

Published : Sep 04, 2021, 09:36 AM ISTUpdated : Sep 04, 2021, 12:27 PM IST
উত্তর প্রদেশে ফের আসতে পারে বিজেপি সরকার, এশিয়ানেট নিউজের মুড অফ ইউপি-র প্রতিচ্ছবি এবিপি-সি ভোটারের সমীক্ষায়

সংক্ষিপ্ত

২০২২-এর শুরুতেই উত্তরপ্রদেশে বিধানসভা। ইতিমধ্যেই এই নির্বাচনকে সামনে রেখে এগোচ্ছে রাজনৈতিক দলগুলি। বিশেষ করে বিজেপি, কংগ্রেসে, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি এখন ঘর গোছানোর প্রস্তুতি সারছে। ইতিমধ্যেই বিজেপি-র শীর্ষ নেতৃত্ব একাধিকবার বৈঠক করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে।  

প্রায় মাসখানেক আগেই উত্তর প্রদেশের জনতা জনার্দনের মানসিকতাকে তুলে ধরেছিল এশিয়ানেট নিউজ-এর মুড অফ ইউপি জনমত সমীক্ষা। এই সমীক্ষায় দেখানো হয়েছিল যে ২০২২-এর উত্তর প্রদেশে বিধানসভাসভা ভোটে এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলের দিকেই ঝুঁকে রয়েছে সেই রাজ্যের মানুষ। এশিয়ানেট নিউজ ও জন কি বাত-এর এই যৌথ জনমত সমীক্ষা তুলে ধরেছিল যে উত্তরদাতাদের মধ্যে ৪৮ শতাংশ-ই উত্তর প্রদেশের তখতে ফের বিজেপি সরকারের পক্ষে সওয়াল করছে। সময় যত এগোচ্ছে ততই অন্যান্য জনমত সমীক্ষাও সামনে আসছে। এতে দেখা যাচ্ছে এবিপি নিউজ-সি ভোটার যে জনমত সমীক্ষা করেছে তাতেও উত্তর প্রদেশের তখতে বিজেপি সরকারের সম্ভাবনাকেই ইঙ্গিত করা হয়েছে। এমনকী যেভাবে এশিয়ানেট নিউজ ও জন কি বাত-এর সমীক্ষা বলেছিল যে উত্তর প্রদেশের মানুষ মুখ্যমন্ত্রী পদে যোগী আদিত্যনাথকে দেখতে চাইছে, ঠিক একইভাবে এবিপি নিউজ-সি ভোটার-এর সমীক্ষাতেও একই সম্ভাবনার কথা উঠে এসেছে।  

এবিপি নিউজ-সি ভোটার-এর সমীক্ষায় দেখা যাচ্ছে ভোট শেয়ারিং-এ বিজেপি ২০২২ সালে ২০১৭ সালের তুলনায় ৪ শতাংশ এগিয়ে রয়েছে। ২০১৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি-র ভোট শেয়ারিং ছিল ৪১.৪শতাংশ। এবিপি নিউজ - সি ভোটারের জনমত সমীক্ষা বলছে ২০২২ সালে এই ভোট শেয়ারিং বিজেপি-র ক্ষেত্রে ৪১.৮ শতাংশ হতে পারে। 

 

ভোট শেয়ারিং-এ সবচেয়ে বেশি ফায়দা তুলতে পারে সমাজবাদী পার্টি
------------------------------------------- 
একনজরে বাকি দলের ভোট শেয়ারিং-এ কোন ছবি তুলে ধরেছে এবিপি নিউজ-সি ভোটার-এর জনমত সমীক্ষা
এখানে দেখা যাচ্ছে ২০২১-এর ভোট শেয়ারিং প্রোজেকশনে সমাজবাদী পার্টির ৬.৬ শতাংশ বৃদ্ধি হয়েছে। সেখানে বিসএসপি-র ৬.৫ শতাংশ ভোট শেয়ারিং কমে গিয়েছে। ২০১৭ সালে কংগ্রেস-এর ভোট শেয়ারিং ছিল ৬.৩ শতাংশ। দেখা যাচ্ছে এবিপি নিউজ-সি ভোটারের জনমত সমীক্ষায় ২০২১-এর দাঁড়িয়ে কংগ্রেসের ভোটব্যাঙ্কে ক্ষয় অব্যাহত। কংগ্রেসের ভোট শেয়ারিং বাড়ার তো কোনও ছবি নেই, উল্টে ১.২ শতাংশ ভোট শেয়ারিং কমে গিয়েছে। অন্যান্য দলের ক্ষেত্রেও ২০২১-এর জনমত সমীক্ষা বলছে সেখানে মাত্র ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে ভোট শেয়ারিং। বলতে গেলে এবিপি নিউজ-সি ভোটার-এর জনমত সমীক্ষায় দেখানো হয়েছে যে ভোট শেয়ারিং-এ তাৎপর্যপূর্ণভাব বৃদ্ধি ঘটিয়েছে সমাজবাদী পার্টি এবং বিজেপি। কিন্তু সপার ভোট শেয়ারিং-এর বৃদ্ধি এতটাও হয়নি যে তা এখনও বিজেপি-কে চ্যালেঞ্জ করতে পারবে। 

PREV
click me!

Recommended Stories

তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীতে যোগ দেবেন নাকি মমতার সঙ্গেই থাকবেন? স্পষ্ট করলেন শত্রুঘ্ন সিনহা
এবার থেকে গৃহবধূদের 'বেতন' মাসে ৩০ হাজার! দুর্ঘটনা মামলায় যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের