পুজোর মাসেই এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। কলকাতায় ৭০ টাকা বেড়ে এই সিলিন্ডারের নতুন দাম হলো ২ হাজার ৯৫৪ টাকা। এর ফলে উৎসব ও বিয়ের মরশুমে রেস্তোরাঁ এবং ক্যাটারিংয়ের খরচ বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
পুজোর মাস পড়তে এল খারাপ খবর। এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। ১ অক্টোবর মধ্যরাত থেকেই ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে। কলকাতায় এবার ১৯ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে দাঁড়াবে ২ হাজার ৯৫৪ টাকা।
25
এপ্রিল মাসে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ২ হাজার ২০৮ টাকা। তখন বেড়েছিল ২১৯ টাকা ৫০ পয়সা। মে মাসে এক ধাক্কায় দাম বাড়ে ৯৪৪ টাকা, পৌঁছায় ৩ হাজার ২০২ টাকায়।
35
জুনেও ৫৩ টাকা ৫০ পয়সা বেড়ে হয় ৩ হাজার ২৫৫ টাকা ৫০ পয়সা। এরপর পরপর ২ মাস দাম কমেছিল। জুলাইয়ে ১৭৪ টাকা কমে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয় ৩০ হাজার ৮১ টাকা ৫০ পয়সা।
আগস্টে আরও ২০৯ টাকা কমে দাম দাঁড়ায় ২ হাজার ৮৭২ টাকা। গত মাসের প্রথম তারিখেই ১৯ কেজির বাণিজ্যিক এই সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। ১১ টাকা ৫০ পয়সা দাম বেড়েছিল সেপ্টেম্বর মাসে। কলকাতায় দাম হয়েছিল ২ হাজার ৮৮৪ টাকা। এবার আরও ৭০ টাকা বাড়ল দাম।
55
এই দাম বৃদ্ধির ফলে রেস্তোরাঁর খরচ বাড়তে পারে বলে আশঙ্কা সকলের। তেমনই আবার পুজোর পর বিয়ের মরশুম। সেখানে ক্যাটারিং-র খরচ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা থাকছে। আপাতত ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডার আগের মতোই দাম আছে।