LPG Online Booking: এলপিজি দিচ্ছে আরও স্মার্ট পরিষেবা, অনলাইন বুকিংয়ে ১০ মিনিটে গ্যাস মিলবে বাড়িতে

Published : Jul 16, 2026, 01:01 PM IST

LPG Online Booking: ভারতে এই প্রথমবার কুইক কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে। হিন্দুস্তান পেট্রোলিয়ামের সঙ্গে হাত মিলিয়ে ইন্সটামার্ট এই পরিষেবা চালু করেছে, যেখানে মাত্র ১০ মিনিটে বাড়িতে এলপিজি সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে। 

PREV
15
বাড়িতে এলপিজি সিলিন্ডার পৌঁছবে ১০ মিনিটে!

অনলাইনে খাবার, জামাকাপড় থেকে শুরু করে বাড়ির টুকিটাকি জিনিসপত্র, আমরা এখন সবই অর্ডার করি। কিন্তু এবার সেই তালিকায় যুক্ত হল রান্নার গ্যাসের সিলিন্ডারও। ভারতে প্রথমবার একটি কুইক কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে এলপিজি সিলিন্ডারের অনলাইন-ডিমান্ড ডেলিভারি শুরু হয়েছে। যারফলে আপনার সিলিন্ডার বুকিংয়ের পর তা দ্রুত হাতে পাবেন আপনি।

25
HPCL-এর সঙ্গে হাত মেলাচ্ছে ইন্সটামার্ট

জানা গিয়েছে, গ্রাহকদের আরও স্মার্ট পরিষেবা দিতে ইন্সটামার্ট নামের কুইক কমার্স প্ল্যাটফর্মটি হিন্দুস্তান পেট্রোলিয়ামের (HPCL) সঙ্গে হাত মিলিয়ে এই পরিষেবা চালু করেছে। এর ফলে গ্রাহকরা এখন থেকে অনলাইনে এলপিজি সিলিন্ডার অর্ডার করতে পারবেন। ভারতে এই প্রথমবার কোনও কুইক কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে গ্যাস সিলিন্ডার ডেলিভারি দেওয়া হচ্ছে।

35
কত কেজির সিলিন্ডারে মিলবে এই পরিষেবা?

আপাতত ১০ কেজির এইচপিসিএল নব্য এলপিজি সিলিন্ডার এবং ৫ কেজির ছোট সিলিন্ডার ইন্সটামার্টের মাধ্যমে অর্ডার করা যাচ্ছে। এই পরিষেবাটি বর্তমানে শুধুমাত্র বেঙ্গালুরুতে চালু হয়েছে। তবে সংস্থা জানিয়েছে, খুব শীঘ্রই দেশের অন্যান্য শহরেও এই পরিষেবা শুরু করা হবে।

45
এইচপিসিএল নব্য এলপিজি সিলিন্ডার আসলে কীরকম?

তেল সংস্থা সূত্রে খবর, এই এইচপিসিএল নব্য এলপিজি সিলিন্ডার।  এইচপিসিএল-এর এই নব্য এলপিজি সিলিন্ডার সাধারণ সিলিন্ডারের থেকে বেশ হালকা। এতে মরচে ধরে না। এছাড়াও, এর বডি স্বচ্ছ হওয়ায় বাইরে থেকেই বোঝা যায় ভিতরে কতটা গ্যাস বাকি আছে। মূলত ছোট পরিবার এবং ছাত্রছাত্রীদের কথা ভেবেই এই সিলিন্ডারটি ডিজাইন করা হয়েছে। খুব শীঘ্রই গৃহস্থ কাজের জন্য ব্যবহৃত সিলিন্ডার বাজারে আনা হবে বলে জানা গিয়েছে।

55
এই বিষয়ে কী বলছে সংস্থা?

সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন উদ্যোগের মূল উদ্দেশ্য হল সিলিন্ডার কেনা এবং রিফিল করার প্রক্রিয়াকে আরও সহজ করে তোলা। ডেলিভারির দায়িত্বে থাকবেন প্রশিক্ষিত কর্মী এবং অনুমোদিত ডিস্ট্রিবিউটররা।

Read more Photos on
click me!

Recommended Stories