
উৎসবের মরশুমের আগে মধ্যবিত্তের পকেটের চাপ কমল। সেপ্টেম্বর মাস পড়তে না পড়তেই অনেকটা বেড়েছিল দাম। এবার এক ধাক্কায় বেশ খানিকটা কমেছে গ্যাসের দাম। যার ফলে হাসি ফুটল আমজনতার মুখে। এক নজরে দেখে নিন আজ কোন শহরে গ্যাসের দাম কত। কত টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার।
সেপ্টেম্বর মাসে দেশের বড় শহরগুলোতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম জেনে নিন। দিল্লিতে দাম ২,৭৪৭.৫০ টাকা, মুম্বইয়ে ২,৭০১ টাকা, চেন্নাইতে ২,৯১৬.৫০ টাকা, কলকাতায় ২৯৮২ টাকা।
সেপ্টেম্বর মাসে দিল্লিতে ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইতে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা।
বাংলার চার জেলায় গ্যাস বিক্রি হচ্ছে ১০০০ টাকার বেশি দামে। যেমন কালিম্পং-এ ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০৯৬.৫০ টাকা। মালদহে ১০৩৯ টাকা, দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুরে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০৪০.৫০ টাকা। কলকাতায় ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৯৬৪ টাকা।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম ফেপ উর্ধ্বমুখী ছিল। ছয় মাস ধরে যুদ্ধের আগুনে জ্বলেছে পশ্চিম এশিয়া। এর জেরে ভারতে রান্নার গ্যাসের দাম অনেকটা বেড়ে গিয়েছিল। বৃদ্ধি পেয়েছে করল প্রাকৃতিক গ্যাসের দামও। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিয়েছে কেন্দ্র। এবার গ্যাস বুকিং-র সময়সীমাও কমিয়েছে মোদী। গ্রামীণ এলাকায় এবার আর ৪৫ দিন নয়, ২৫ দিন অন্তর বুকিং করা যাবে। তবে, এবার দামেও মিলল স্বস্তি। আপাতত কমেছে দাম। পুজোর মরশুমে এই দাম কমায় খুশি সকলে। উল্লেখ্য গত ৭ জুন শেষবার বেড়েছিল বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম। গত ১ সেপ্টেম্বর বৃদ্ধি পেয়েছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম। বর্তমানে কমেছে দাম। এখন কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৯৮২ টাকা। আর কলকাতা ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৯৬৪ টাকা।