Maharashtra Tragic Death News: আইফোন কিনে না দেওয়ায় বাড়ি থেকে বেরিয়ে সটান পাহাড়ে, তারপর যা হল...

Published : Aug 22, 2026, 08:55 AM IST
Asianet News Bangla

সংক্ষিপ্ত

Maharashtra Tragic Death News: দাবি মতো আইফোন কিনে না দেওয়ায় চরম সিদ্ধান্ত কিশোরের। ছেলেকে বাঁচাতে একই পরিবারের তিনজনের মৃত্যু। কোথায় ঘটেছে এই ঘটনা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Maharastra Tragic Death News: একটা আইফোনের বায়না! আর তাতেই মুহুর্তের মধ্যে প্রাণ গেল একই পরিবারের তিনজনের। আইফোনের নতুন মডেল কিনে দেওয়ার জন্য বাবার কাছে বায়না ধরেছিলেন ছেলে। কিন্তু বাবা-মা তা কিনে দিতে রাজি না হওয়ায় চরম সিদ্ধান্ত কিশোরের। ছেলেকে বাঁচাতে মাত্র কয়েক মিনিটের মধ্যে প্রাণ হারান বাবা ও মা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সম্ভাজিনগরে শুক্রবার। মৃত ওই কিশোরের নাম-কুনাল চাঁদগুড়ে এবং তাঁর বাবা মুরলিধর চাঁদগুড়ে (৪৮) ও মা সঙ্গীতা চাঁদগুড়ে। শুক্রবার দুপুরে ওয়ালুজ এমআইডিসি (MIDC) পুলিশ থানার আওতাধীন তিসগাঁও এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

কী কারণে এই আত্মহত্যার ঘটনা?

ওয়ালুজের পুলিশ কমিশনার রামেশ্বর গুঁড়ে জানিয়েছেন যে, ১৮ বছরের ওই কিশোর বাবার কাছে একটি আইফোন কিনে দেওয়ার বায়না ধরেছিল। কিন্তু গাড়িচালক বাবা পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় তা দিতে রাজি হননি। আর এতেই বেঁকে বসেন কুণাল। জানা গিয়েছে, বাবা-মাকে ভয় দেখাতে বাড়ি থেকে বেরিয়ে সোজা পাহাড়ে চলে যান। পাহাড়ের চূড়ায় উঠে বাবা-মাকে ভয় দেখাতে থাকেন।

আরও জানা গিয়েছে যে, বাবা-মায়ের সঙ্গে ঝগড়ার পর কুনাল সকাল ১০টার দিকে পাহাড়ে উঠে যায়। ছেলে কিছু করে না বসে। তার নিরাপত্তার কথা ভেবে মুরলিধর ও সঙ্গীতা তাকে পাহাড়ের চূড়া পর্যন্ত অনুসরণ করে এবং বাড়ি ফিরে আসার জন্য বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কোনও ভাবেই কুণালকে শান্ত করা যায়নি। এই ভাবে প্রায় তিনঘন্টা চলতে থাকলে গ্রামবাসী, পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেন। দমকলকর্মীরা পাহাড়ের পাদদেশে একটি নিরাপত্তা জাল পাতার চেষ্টা করেন, কিন্তু কুণাল পাহাড়ের কিনারা বরাবর তার অবস্থান ক্রমাগত পরিবর্তন করতে থাকায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ে।

এমনকি ছেলেকে ধরতে তার বাবা কাছে যেতেই আচমকা পাহাড় থেকে ঝাঁপ দেয় কুণাল। ঘটনার আকস্মিকতায় পা পিছলে পড়ে যান কিশোরের বাবা মুরলিধরও। চোখের সামনে স্বামী ও ছেলেক পাহাড় থেকে পড়ে যেতে দেখে নিজেকে আর সামলে রাখতে পারেননি ওই কিশোরের মা সঙ্গীতা। সঙ্গে সঙ্গে তিনিও পাহাড় থেকে ঝাঁপ দেন। পুলিশ জানিয়েছে যে, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে একই পরিবারে তিনজন সদস্যেরই মৃত্যু হয়। দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Today’s News in Bengali Live: ভ্যাপসা গরম থেকে মুক্তি কবে? চোখ রাখুন আবহাওয়ার আপডেটে
প্যাকেটে '১০০% খাঁটি' লেখা দেখলেই সাবধান! FSSAI-এর এক ধাক্কায় কাত ৫ নামী কোম্পানি