UBER: উবের অ্যাপেই কাটা যাবে ট্রেনের টিকিট! লাইনে দাঁড়ানোর দিন শেষ, কীভাবে বুক করবেন জানুন

Published : Aug 22, 2026, 12:48 AM IST
Uber app Metro ticket booking

সংক্ষিপ্ত

UBER App: এবার ক্যাব বুক করার সঙ্গেই ট্রেনের টিকিটও কাটা যাবে উবের অ্যাপে। IRCTC-র লাইনে দাঁড়ানো বা আলাদা অ্যাপ খোলার ঝামেলা শেষ। ONDC-র সঙ্গে জুটি বেঁধে উবের নিয়ে এসেছে মেট্রো ও ট্রেনের QR টিকিট বুকিং সুবিধা। দিল্লি ও চেন্নাইতে শুরু, শীঘ্রই আসছে কলকাতাতেও। কীভাবে বুক করবেন?

Train Ticket Booking: এতদিন উবের মানে শুধু ক্যাব বা অটো বুকিং। কিন্তু এখন থেকে উবের অ্যাপেই আপনি ট্রেনের টিকিটও কাটতে পারবেন। কোম্পানি ONDC (Open Network for Digital Commerce)-র সাথে মিলে এই ফিচার লঞ্চ করেছে। আপাতত দিল্লি মেট্রো ও চেন্নাই মেট্রোতে এই সুবিধা চালু হয়েছে, খুব তাড়াতাড়ি IRCTC-র লোকাল ও এক্সপ্রেস ট্রেনের টিকিটও এর মধ্যে আসতে চলেছে।

এর সুবিধা কী?

আপনি বাড়ি থেকে স্টেশন পর্যন্ত উবের অটো বুক করলেন আর একই অ্যাপে মেট্রো বা ট্রেনের টিকিটও কেটে নিলেন। আলাদা করে কাউন্টারে লাইন দিতে হবে না, টোকেনের ঝামেলা নেই। সরাসরি QR কোড দিয়ে গেটে এন্ট্রি।

উবের অ্যাপে ট্রেন/মেট্রো টিকিট কীভাবে কাটবেন? স্টেপ বাই স্টেপ

১. উবের অ্যাপ আপডেট করুন: প্লে-স্টোর থেকে Uber অ্যাপ লেটেস্ট ভার্সনে আপডেট করুন।

২. Public Transport অপশন খুঁজুন: অ্যাপ খুলে নিচে বা সার্চ বারে 'Metro' বা 'Public Transport' অপশনে ক্লিক করুন।

৩. স্টেশন সিলেক্ট করুন: আপনার Entry ও Exit স্টেশন বেছে নিন। যেমন - দমদম থেকে পার্ক স্ট্রিট।

৪. টিকিটের সংখ্যা দিন: একবারে সর্বোচ্চ 8টি পর্যন্ত QR টিকিট কাটতে পারবেন।

৫. পেমেন্ট করুন: UPI দিয়ে পেমেন্ট করুন। পেমেন্ট সাকসেসফুল হলেই QR টিকিট চলে আসবে।

৬. স্ক্যান করে ঢুকুন: স্টেশনের AFC গেটে এই QR কোড স্ক্যান করলেই কাজ শেষ।

কত ছাড় পাবেন?

লঞ্চ অফারে উবের দিল্লি ও চেন্নাইতে ৫০% পর্যন্ত ছাড় দিচ্ছে মেট্রো টিকিটে। সঙ্গে মেট্রো স্টেশন পর্যন্ত উবের অটো বা বাইক বুক করলে আরও ৫০% ছাড়। কলকাতা মেট্রোতেও এই সুবিধা খুব তাড়াতাড়ি আসবে বলে জানিয়েছে কোম্পানি। এই QR টিকিটের একটা সময়সীমা থাকে, তাই স্টেশনে ঢোকার ঠিক আগেই কাটুন। আর IRCTC-র দূরপাল্লার রিজার্ভেশন টিকিট এখনও সরাসরি উবেরে শুরু হয়নি, আপাতত মেট্রো ও লোকাল ট্রেনের QR টিকিটই পাবেন।IRCTC, Paytm, MakeMyTrip-এর মতো এখন উবেরও ট্রেন টিকিট বুকিং প্ল্যাটফর্ম হতে চলেছে। এক অ্যাপে ক্যাব + ট্রেন, যাঁরা রোজ মেট্রো বা লোকাল ট্রেনে যাতায়াত করেন তাঁদের জন্য এটা দারুণ খবর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

SAARC Impasse: সার্কের অচলাবস্থার জন্য দায়ী পাকিস্তান, ফের কড়া বার্তা ভারতের
Pakistan High Commission: ইসলামাবাদের বদলা? দিল্লির পাক দূতাবাসের বাইরে বুলডোজার চালাল ভারত