Meerut Horror: পাঁচ মাস ধরে মেয়ের শবদেহ লুকিয়ে রাখল বাবা, বাড়িতে ঢুকে প্রিয়াঙ্কার কঙ্কাল উদ্ধার পুলিশের, দেখুন ভিডিও

Published : Apr 11, 2026, 12:36 PM ISTUpdated : Apr 11, 2026, 12:40 PM IST
Skeleton

সংক্ষিপ্ত

Meerut Horror: উত্তরপ্রদেশের মীরাট জেলায় এক চাঞ্চল্যকর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে এক মহিলার পচাগলা দেহাবশেষ। মৃতার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস বলে জানা গিয়েছে। অভিযোগ, পচা গন্ধ ঢাকতে নিয়মিতভাবে সুগন্ধি ছড়াতেন ওই ব্যক্তি।

Meerut Horror: উত্তরপ্রদেশের মীরাট জেলায় এক চাঞ্চল্যকর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে এক মহিলার পচাগলা দেহাবশেষ। মৃতার নাম প্রিয়াঙ্কা বিশ্বাস বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রায় পাঁচ মাস আগে তাঁর মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর পর শবদেহ দাহ না করে, বাড়ির মধ্যেই রেখে দেন তাঁর বাবা উদয় ভানু বিশ্বাস। কদিন ধরেই সেই বাড়ির বাইরে থেকে বেশ দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। সেই কারণে অনেকেই সেই বাড়ির পাশ থেকে যাওয়া ছেড়ে দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে ঘরের ভিতরে পড়ে থাকতে থাকতে মরদেহটি সম্পূর্ণভাবে পচে কঙ্কালে পরিণত হয়। অভিযোগ, পচা গন্ধ ঢাকতে নিয়মিতভাবে সুগন্ধি ছড়াতেন ওই ব্যক্তি।

পাঁচ মাস ধরে কোথায় লুকিয়ে রাখা ছিল দেহ

দুর্গন্ধ আরও ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা পুলিশের কাছে অভিযোগ জানায়। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহাবশেষ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে প্রিয়াঙ্কার মৃত্যু হয়েছে। স্বাভাবিক না কি এর পিছনে অন্য কোনও রহস্য আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই বাবাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বেশ কিছু কথা মৃতার বাবা পুলিশকে জানিয়েছে। তাঁর মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠছে। দেহাবশেষ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, যাতে মৃত্যুর কারণ ও সময় নির্ধারণ করা যায়। ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাঁচ মাস ধরে বাড়িতে দেহ লুকিয়ে রাখার ঘটনা স্বাভাবিক নয় বলেই মনে করছে পুলিশ। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

দেখুন ভিডিও

 

 

কী বলছে পুলিশ

মীরাট পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওদিন একটি বাড়ি থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। তিনি তাঁর বাবা উদয় ভানু বিশ্বাসের সঙ্গে ওই বাড়িতেই থাকতেন। প্রাথমিক অনুমান, প্রায় পাঁচ মাস আগে তাঁর মৃত্যু হয়। পুলিশ কর্তা এরপর বলেন, সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, মৃত্যুর পর দেহ দাহ বা সৎকার না করে, বাড়ির মধ্যেই রেখে দেন তাঁর বাবা। দীর্ঘ সময় ধরে পড়ে থাকতে থাকতে দেহটি সম্পূর্ণভাবে পচে কঙ্কালে পরিণত হয়। অভিযোগ, পচা গন্ধ ঢাকতে নিয়মিতভাবে সুগন্ধি স্প্রে করতেন ওই ব্যক্তি, যাতে বিষয়টি বাইরে প্রকাশ না পায়। দেহাবশেষ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ফরেনসিক পরীক্ষারও ব্যবস্থা করা হতে পারে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শীঘ্রই ব্যান হবে পেট্রোলের বাইক-স্কুটার, কবে থেকে? খসড়া নীতি তৈরি সরকারের
DA Update: কবে হবে সরকারি কর্মীদের DA বৃদ্ধির ঘোষণা, প্রকাশ্যে এল নয়া আপডেট