দীর্ঘ ৬ বছরের অপেক্ষার অবসান, বাংলা নববর্ষে চালু হচ্ছে কলকাতা-কুনমিং বিমান

Published : Apr 11, 2026, 07:48 AM ISTUpdated : Apr 11, 2026, 07:59 AM IST
india airport charges cut 25 percent flight ticket price impact domestic airfare atf fuel cost airlines update

সংক্ষিপ্ত

প্রায় ৬ বছর পর চায়না ইস্টার্ন এয়ারলাইন্স কলকাতা থেকে কুনমিং সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু করছে। এর পাশাপাশি, ১০ বছর পর কলকাতায় নন্দনে আয়োজিত হচ্ছে চিনা চলচ্চিত্র উৎসব, যেখানে সাতটি সিনেমা দেখানো হবে।

বাংলার নববর্ষের আগে দারুণ খবর। ফের চালু হতে চলেছে কলকাতা থেকে কুনমিং বিমান পরিষেবা। চায়না ইস্টার্ন এয়ারলাইন্স ১৮ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের পর থেকেই চালু করছে এই বিমান। প্রকাশ্যে এল এমনই খবর। চিনে যাওয়া হল আরও সহজ। এবার থেকে মাত্র ২ ঘন্টা ৪০ মিনিটে কলকাতা থেকে রপৌঁছে যাওয়া যাবে চিনের ইউনান প্রদেশে। করোনা কালের পর থেকে কলকাতা ও কুনমিংয়ের এই বিমান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় ৬ বছর পর ফের শুরু হল পরিষেবা। শুক্রবার কলকাতার চিনা কনসাল জেনারেল শ্যু ওয়েই জানান, এই সরাসরি বিমান চালু হয়ে যাওয়া দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক, শিক্ষা সংক্রান্ত বিষয় যোগাযোগ ও সম্পর্ক বাড়বে।

এদিকে আবার ১০ বছর পর শহরে ফের কলকাতা চিনা দূতাবাস আয়োজন করেছে চিনা চলচ্চিত্র উৎসবের। এদিন শ্যু ওয়েই জানান, ‘১৭ এপ্রিল সন্ধ্যায় নন্দনে চিনা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে। ১৯ এপ্রিল পর্যন্ত নন্দনে মোট সাতটি চলচ্চিত্র চিনা চলচ্চিত্র দেখানো হবে। হাও জিয়ানছি, ইম লিচুয়ান, ওয়াং পাওছিয়াংয়ের মতো বিখ্যাত চিনা পরিচালদের পরিচালিত বিভিন্ন স্বাদের সিনেমা দেখতে পাওয়া যাবে।…’

এদিকে আবার ২০ এপ্রিল কলকাতা আন্তর্জাতিক চিনা ভাষা দিসব পালনের উদ্যোগ নিয়েছে চিনা দূতাবাস। ওই দিন মডার্ন হাই স্কুল ফর গার্লসে শহরের স্কুল অফ ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ ও সেন্ট জনস স্কুলে এই অনুষ্ঠান পালন করা হবে যোগ দিতে পারবে যাদবপুরের ছাত্রছাত্রীরা। কলকাতার পড়ুয়ারা চিনা ভাষায় গান, কবিতা, চিনা সংস্কৃতির অঙ্গ হিসেবে চিনা লন্ঠন তৈরি, ক্যালিগ্রাফিও আয়োজন করছেন। চিনা ভাষার সঙ্গে সঙ্গে চিনের সংস্কৃতির ব্যাপারে গুরুত্ব দিচ্ছে চিনা দূতাবাস।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Assam Elections: অসমে ভোটের রেকর্ড, ৮৬% উপস্থিতি! উৎসাহিত বিজেপি বলছে, এটা পরিবর্তনের রায়
Madhya Pradesh: 'তুমি কালো, আমার ভালো কাউকে চাই,' প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন মহিলার