Missing Parrot Agra: খাঁচা থেকে উড়ে নিখোঁজ টিয়া, খুঁজে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার! তাজমহলের শহরে 'ভাইরাল সার্চ'

Published : Jul 18, 2026, 12:23 PM IST
Missing Parrot Agra

সংক্ষিপ্ত

Missing Parrot Agra:খাঁচায় বেশ ছিল। পরিবারের অংশ হয়ে।বাড়ির সবার প্রিয় সেই পোষ্য টিয়া পাখি কদিন আগেই খাঁচা থেকে পালিয়ে যায়।তারপর থেকেই গোটা বাড়ির সবার নাওয়া-খাওয়া বন্ধ।আর তারপর সেই টিয়া পাখির খোঁজে উত্তর প্রদেশের আগ্রা জুড়ে পড়েছে হোর্ডিং, ব্যানার।

Missing Parrot Agra: খাঁচায় বেশ ছিল। পরিবারের অংশ হয়ে। বাড়ির সবার প্রিয় সেই পোষ্য টিয়া পাখি কদিন আগেই খাঁচা থেকে পালিয়ে যায়। তারপর থেকেই গোটা বাড়ির সবার নাওয়া-খাওয়া বন্ধ। আর তারপর সেই টিয়া পাখির খোঁজে উত্তর প্রদেশের আগ্রা জুড়ে পড়েছে হোর্ডিং, ব্যানার। টিয়ার খোঁজ দিলে মিলবে ৫০ হাজার টাকার পুরস্কার। টিয়ার খুঁজে পেতে এমনই অভিনব উদ্যোগ নিল তাজমহলের শহর আগ্রার একটি পরিবার। তাদের আদরের টিয়া পাখি 'মাও' কয়েকদিন ধরে নিখোঁজ। বাড়ির খাঁচা খুলে সে পালিয়ে গিয়েছে।

৫০ হাজার টাকার নগদ পুরস্কার

সেই টিয়া পাখি ফিরে পেতে গোটা শহরজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রচার। বিভিন্ন রাস্তা, মোড় এবং গুরুত্বপূর্ণ জায়গায় লাগানো হয়েছে ব্যানার ও হোর্ডিং। সেখানে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে,যে ব্যক্তি 'মাও' নামের সেই টিয়ার এর খোঁজ দিতে পারবেন বা তাকে ফিরিয়ে দিতে সাহায্য করবেন, তাঁকে দেওয়া হবে ৫০ হাজার টাকার নগদ পুরস্কার।

শহরজুড়ে হোর্ডিং, ব্যানারে কী লেখা

শহরের বিভিন্ন এলাকায় লাগানো হোর্ডিংগুলিতে সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে, কেউ যদি 'মাও'-কে দেখতে পান বা তার সম্পর্কে কোনও তথ্য জানেন, তাহলে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে। সঠিক তথ্য দিয়ে পাখিটিকে উদ্ধার করতে পারলে পুরস্কার দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই আগ্রাবাসীর নজর কেড়েছে। সাধারণত কোনও পোষ্য প্রাণী হারিয়ে গেলে সামাজিক মাধ্যমে পোস্ট করা বা স্থানীয়ভাবে খোঁজ চালানো হয়। কিন্তু একটি টিয়া পাখিকে খুঁজে পেতে শহরজুড়ে ব্যানার ও হোর্ডিং লাগানোর ঘটনা খুবই বিরল।

জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়

পরিবারের দাবি, 'মাও' শুধুমাত্র একটি পোষ্য নয়, পরিবারেরই একজন সদস্য। তাই তাকে ফিরে পেতে কোনওরকম চেষ্টা বাকি রাখতে চাইছেন না তাঁরা। ৫০ হাজার টাকার মোটা অঙ্কের পুরস্কারও সেই আবেগেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। অনেকেই পরিবারের এই ভালোবাসার প্রশংসা করছেন। পোষ্য প্রাণীরা যে পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে পারে, এই ঘটনাই তার আরও একটি উদাহরণ বলে মনে করছেন স্থানীয়রা। এখন গোটা শহরের নজর একটাই প্রশ্নে, আদরের টিয়া পাখি 'মাও' কি নিরাপদে ফিরে আসবে তার পরিবারের কাছে?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

SIR-এ নাম বাদ গেলে কেন রেশন ও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকেও বাদ? রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের
EGG Price Hike: কলকাতা-সহ দেশ জুড়ে বাড়ছে ডিমের দাম! চুপচাপে এক বছরে কতটা দাম বাড়ল জানেন?