তাজমহল দেখতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী! নিজামুদ্দিনেও যাওয়ার ইচ্ছা, অনুমতি দিল না মোদী সরকার

Published : Nov 20, 2026, 05:48 PM IST
Musadik Malik

সংক্ষিপ্ত

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর বৈঠকে যোগ দিতে ভারতে এসেছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুসাদ্দিক মালিক। কিন্তু দিল্লিতে এসে তাঁর ঘোরার পরিকল্পনায় বাধা দিল কেন্দ্রীয় সরকার। তাজমহল দর্শন থেকে শুরু করে দিল্লির নিজামুদ্দিন দরগায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন পাকিস্তানের এই মন্ত্রী।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর বৈঠকে যোগ দিতে ভারতে এসেছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুসাদ্দিক মালিক। কিন্তু দিল্লিতে এসে তাঁর ঘোরার পরিকল্পনায় বাধা দিল কেন্দ্রীয় সরকার। তাজমহল দর্শন থেকে শুরু করে দিল্লির নিজামুদ্দিন দরগায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন পাকিস্তানের এই মন্ত্রী। কিন্তু সেই অনুমতি দেওয়া হয়নি। সরকারি সূত্রের বক্তব্য, SCO-র বৈঠকে যোগ দেওয়ার জন্যই ভারতে আসার অনুমতি দেওয়া হয়েছে তাঁকে। এর বাইরে অন্য কোনও জায়গায় যাওয়ার অনুমতি নেই। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুসাদ্দিক মালিক ভারতে এসে কয়েকটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান ঘুরে দেখতে চেয়েছিলেন। তাঁর সেই তালিকায় ছিল আগ্রার বিশ্ববিখ্যাত তাজমহল এবং দিল্লির নিজামুদ্দিন দরগা। কিন্তু কেন্দ্রীয় সরকার তাঁর এই আবেদনে অনুমতি দেয়নি বলে সরকারি সূত্রের দাবি। তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভারতে তাঁর সফরের উদ্দেশ্য শুধুমাত্র SCO-র বৈঠকে অংশগ্রহণ করা। অন্য কোনও জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

কেন ভারতে এসেছেন মুসাদ্দিক মালিক?

২০ থেকে ২২ নভেম্বর দিল্লির ঐতিহাসিক পুরানা কেল্লায় আয়োজিত হচ্ছে প্রথম SCO Civilisational Dialogue Forum। এই আন্তর্জাতিক সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন মুসাদ্দিক মালিক। পাকিস্তানের কোনও ফেডারেল মন্ত্রীর ২০২৩ সালের পর এই প্রথম ভারত সফর। এর আগে ২০২৩ সালের মে মাসে গোয়ায় SCO-র বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। ২০২৫ সালের পহেলগাঁও জঙ্গি হামলা এবং পরবর্তী অপারেশন সিঁদুরের পর দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়েছিল। সেই পরিস্থিতিতে পাকিস্তানের কোনও কেন্দ্রীয় মন্ত্রীর ভারতে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কেন শুধু সম্মেলনেই সীমাবদ্ধ রাখা হল সফর?

সরকারি সূত্রের বক্তব্য অনুযায়ী, মুসাদ্দিক মালিককে SCO-র সম্মেলনে যোগ দেওয়ার জন্য নির্দিষ্ট অনুমতি দেওয়া হয়েছে। সেই অনুমতির বাইরে অন্য কোনও জায়গায় যাওয়ার অনুমতি নেই। এখানে উল্লেখযোগ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমানে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক নয়। পহেলগাঁও হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। তারপরও SCO-র সদস্য দেশ হিসেবে পাকিস্তানকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সম্মেলনে অংশগ্রহণের অনুমতি এবং ব্যক্তিগত সফরের অনুমতি যে এক বিষয় নয়, কেন্দ্রের সিদ্ধান্তে সেই পার্থক্য স্পষ্ট হয়েছে।

সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন এই মন্ত্রী!

মুসাদ্দিক মালিকের ভারত সফর ঘিরে বিতর্কের আরও একটি কারণ রয়েছে। এর আগে সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন তিনি। একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, পাকিস্তানের জলসম্পদে কেউ হাত দিলে তার হাত কেটে দেওয়া হবে। ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তের বিরোধিতা করেই এই মন্তব্য করেছিলেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী। পহেলগাঁও হামলার পর ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে একাধিকবার সরব হয়েছেন মুসাদ্দিক মালিক।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ayushman Bharat: আয়ুষ্মান ভারতে স্বাস্থ্য প্যাকেজ ২৩ থেকে বেড়ে ১১২? ১ ডিসেম্বর থেকে থাকছে এই সুবিধে
Yogi Adityanath: যোগী আদিত্যনাথের মাতৃবিয়োগ, ফোনে সমবেদনা জানান প্রধানমন্ত্রী মোদী, শোকপ্রকাশ ২ মন্ত্রীর