Yogi Adityanath: যোগী আদিত্যনাথের মাতৃবিয়োগ, ফোনে সমবেদনা জানান প্রধানমন্ত্রী মোদী, শোকপ্রকাশ ২ মন্ত্রীর

Saborni Mitra   | ANI
Published : Nov 20, 2026, 05:02 PM IST
PM Modi and Top BJP Leaders Condole Demise of UP CM Yogi Adityanath Mother

সংক্ষিপ্ত

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ফোনে সমবেদনা জানান। পাশাপাশি অমিত শাহ এবং রাজনাথ সিংও শোকজ্ঞাপন করেছেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবীর প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলে গভীর সমবেদনা জানিয়েছেন। তবে এই বিষয়টি নিয়ে দুই পক্ষের তরফেই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। মোদীর পাশাপাশি যোগীর মাতৃবিয়োগে শোক প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিং।

অমিত শাহের শোকপ্রকাশ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (X) একটি পোস্টে অমিত শাহ এই খবরটিকে "অত্যন্ত দুঃখজনক" বলে উল্লেখ করেছেন। তিনি লেখেন, জীবনে মায়ের চলে যাওয়া এমন এক ক্ষতি যা কখনও পূরণ হওয়ার নয়। "উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির মা সাবিত্রী দেবীজির প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক। মায়ের মৃত্যু জীবনের এমন এক ক্ষতি যা কখনও পূরণ করা যায় না। এই শোকের মুহূর্তে যোগীজি এবং তাঁর গোটা পরিবারের প্রতি আমার সমবেদনা রইল," এক্স পোস্টে তিনি বলেন।

শোকের এই আবহে আদিত্যনাথ এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শাহ প্রার্থনা করেন, ঈশ্বর যেন বিদেহী আত্মাকে তাঁর শ্রীচরণে স্থান দেন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।

"আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন বিদেহী আত্মাকে তাঁর চরণে স্থান দেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই পাহাড়প্রমাণ শোক সহ্য করার শক্তি দেন। ওম শান্তি, শান্তি, শান্তি," তিনি যোগ করেন।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও সাবিত্রী দেবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি মুখ্যমন্ত্রী যোগী এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রাজনাথ সিং-এর শোক প্রকাশ

এক্সে একটি পোস্টে রাজনাথ সিং বলেন, জীবনের যে কোনও পর্যায়ে মাকে হারানো সবচেয়ে বড় এবং অসহনীয় কষ্ট। "উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির শ্রদ্ধেয়া মা সাবিত্রী দেবীজির মৃত্যুর খবর পেয়ে আমি মর্মাহত। জীবনের যে কোনও পর্যায়ে মায়ের আশ্রয় হারানো সবচেয়ে বড় এবং অসহনীয় আঘাত," তিনি লেখেন।

"এই শোকের সময়ে, যোগীজি এবং তাঁর গোটা পরিবারের প্রতি আমার সমবেদনা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন এই পুণ্য আত্মাকে তাঁর চরণে স্থান দেন। ওম শান্তি!" তিনি যোগ করেন।

এদিকে, মহিলা মোর্চা প্রদেশ প্রবাসের বৈঠকে সাবিত্রী দেবীর প্রতি শ্রদ্ধা জানাতে দু'মিনিট নীরবতা পালন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক এবং কেশব প্রসাদ মৌর্য, সেইসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি পঙ্কজ চৌধুরী।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Rahul Gandhi: মোদীকে ঘৃণা করতে করতে দেশকেও ঘৃণা করছেন রাহুল গান্ধী, তোপ বিজেপি নেত্রী কেয়া ঘোষের
Wedding Business: ২১ নভেম্বর থেকে ২৫ দিনে দেশে ৫২ লক্ষ বিয়ে! কত লক্ষ কোটি টাকার ব্যবসা হতে পারে?