Modi Trump Meeting 2026: এক বছর চার মাস পর মুখোমুখি মোদী-ট্রাম্প! পাশাপাশি বসলেন দুই দেশনায়ক, কিন্তু কেউ কাউকে জড়িয়ে ধরলেন না?

Published : Jun 16, 2026, 10:39 PM ISTUpdated : Jun 16, 2026, 10:50 PM IST
Modi Trump Meeting 2026: এক বছর চার মাস পর মুখোমুখি মোদী-ট্রাম্প! পাশাপাশি বসলেন দুই দেশনায়ক, কিন্তু কেউ কাউকে জড়িয়ে ধরলেন না?

সংক্ষিপ্ত

Modi Trump Meeting 2026: মঙ্গলবার, ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনে মুখোমুখি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় এক বছর চার মাস পর, দুই দেশনায়ক আবার দেখা করলেন। দুজনেই হ্যান্ডশেক এবং সৌজন্য বিনিময় করলেন। কিন্তু কেউ কাউকে জড়িয়ে ধরলেন না। অর্থাৎ, আগের মতো উষ্ণ আলিঙ্গন উধাও।

Modi Trump Meeting 2026: মুখোমুখি মোদী-ট্রাম্প! মঙ্গলবার, ফ্রান্সে ৫২তম জি-৭ শীর্ষ সম্মেলনে মুখোমুখি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Modi Trump meeting 2026)। উল্লেখ্য, সোমবার থেকে ফ্রান্সে তিন দিনের জি-৭ শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। সেখানেই প্রায় এক বছর চার মাস পর, দুই দেশনায়ক আবার দেখা করলেন। দুজনেই হ্যান্ডশেক এবং সৌজন্য বিনিময় করলেন। কিন্তু কেউ কাউকে জড়িয়ে ধরলেন না। অর্থাৎ, আগের মতো উষ্ণ আলিঙ্গন উধাও (Narendra Modi Donald Trump meeting)। 

এক বছর চার মাস পর মুখোমুখি মোদী-ট্রাম্প!

সূত্র মারফৎ জানা যাচ্ছে, শীর্ষ সম্মেলনের মাঝেই দুই রাষ্ট্রনেতার মধ্যে একটি দ্বি-পাক্ষিক বৈঠক হতে পারে। বিদেশ মন্ত্রকের তরফে খবর, নরেন্দ্র মোদী-ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই বৈঠকে মূলত প্রতিরক্ষা, বাণিজ্যচুক্তি, কৌশলগত সহযোগিতা, প্রযুক্তি বিষয়ক আলোচনা এবং ইরান-ইউক্রেন যুদ্ধ সহ একাধিক ব্যাপারে আলোচনা হতে পারে। প্রসঙ্গত, গত ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে, ওয়াশিংটনের হোয়াইট হাউসে তাদের মধ্যে শেষবার দেখা হয়। 

তারপর আবার এই ২০২৬ সালের জুন মাসে এসে মুখোমুখি হলেন মোদী এবং ট্রাম্প। মাহের সময়টায় অপারেশন সিঁদুর এবং তারপর ভারত-পাক সংঘর্ষ বিরতি নিয়ে ট্রাম্পের মধ্যস্থতা, রাশিয়ার থেকে তেল কেনা, মার্কিন শুল্কনীতি ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির খসড়ার মতো নানা বিষয় নিয়ে ভারত-আমেরিকা ভিন্নমত সামনে এসেছে। 

পাশাপাশি বসলেন দুই দেশনায়ক, কিন্তু কেউ কাউকে জড়িয়ে ধরলেন না?

এমনকি, ভারতকে ‘মৃত অর্থনীতি’ বলে  আখ্যা দিয়েছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, ওমানে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিনজন ভারতীয় নাবিকের মৃত্যুকে কেন্দ্র করেও ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনীতিতে যথেষ্ট টানাপোড়েন শুরু হয়। তবে ইরানের সঙ্গে যুদ্ধ এবং হরমুজ় প্রণালী অবরোধের পরিস্থিতি নিয়ে সামগ্রিকভাবে নতুন করে আবারও সহযোগিতার ক্ষেত্র তৈরি হয়েছে বলে মনে করছে বিদেশ মন্ত্রক। 

তবে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, জি-৭ শীর্ষ সম্মেলনের মঞ্চেও পাশাপাশি বসেন নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও মঙ্গলবার, সৌজন্য বিনিময় করেন মোদী। চলতি এই শীর্ষ সম্মেলনে আগত সমস্ত রাষ্ট্রনেতাদের নিয়ে ফটো সেশনের সময় মোদীর পাশে ছিলেন আয়োজক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। 

তবে ভারত জি-৭-এর স্থায়ী সদস্য না হলেও, বিশেষ আমন্ত্রিত দেশ হিসাবে ধারাবাহিকভাবে এই সম্মেলনে যোগ দিয়ে আসছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

G7 Summit: আন্তর্জাতিক সম্পর্কে 'ভরসা'ই আসল, জি৭ মঞ্চে দাঁড়িয়ে বার্তা দিলেন মোদী
Rahul Gandhi: 'অপরিণত ও অসৎ', রাহুলকে তীব্র আক্রমণ DMKর, পাল্টা নিশানা করল কংগ্রেস