Mumbai October Heat: দ্রুততম বর্ষা বিদায়ে অক্টোবরেও ভ্যাপসা গরম, এল নিনোয় পুড়ছে মুম্বই শহর

Published : Oct 05, 2026, 05:51 PM IST

Mumbai October Heat: মুম্বইয়ে এখন মারাত্মক গরম। তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াসে। হাওয়া অফিস (IMD) জানিয়েছে, বর্ষা বিদায়, বাতাসের গতিপথ বদল এবং দেরিতে আসা সামুদ্রিক হাওয়াই এর মূল কারণ।

PREV
16
অক্টোবর মাসের শুরুতে রেকর্ড গরম মুম্বইতে

দক্ষিণ-পশ্চিম বর্ষা বিদায় নিতেই মুম্বইয়ে মারাত্মক গরম পড়েছে। হু হু করে চড়ছে পারদ। শুক্রবার কোলাবায় তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ৫.৬ ডিগ্রি বেশি। ২০১৩ সালের পর অক্টোবরে এটাই এখানকার সর্বোচ্চ তাপমাত্রা। শনিবার সান্তাক্রুজেও ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর সঙ্গে দোসর হয়েছে চরম আর্দ্রতা। ফলে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ।

26
দ্বিতীয় দ্রুততম বর্ষা বিদায়

মৌসম ভবন (IMD) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বর্ষা বিদায় নেওয়ার পর আবহাওয়ার এই পরিবর্তনের কারণেই হঠাৎ করে তাপমাত্রা এতটা বেড়ে গিয়েছে।

গত ৩ অক্টোবর মুম্বই থেকে বর্ষা বিদায় নিয়েছে। ২০০২ সালের পর এই শতাব্দীতে এটাই দ্বিতীয় দ্রুততম বর্ষা বিদায়।

আকাশে মেঘ না থাকা, বাতাসের গতিপথ বদল, দেরিতে আসা সামুদ্রিক হাওয়া এবং মুম্বইয়ের কাছাকাছি তৈরি হওয়া একটি অ্যান্টি-সাইক্লোনিক সার্কুলেশনের জেরে দিনের বেলায় গরম এতটা বেড়েছে।

36
মুম্বইজুড়ে হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

মুম্বইয়ের এই মারাত্মক গরমের প্রভাব পড়েছে কোঙ্কন অঞ্চলের অন্যান্য জায়গাতেও। শুক্রবার রত্নগিরিতে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৭ ডিগ্রি বেশি। অন্যদিকে দহনুতে ৩৭.৯ ডিগ্রি এবং হারনেতে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

হাওয়া অফিস পালঘর, ঠাণে, মুম্বই, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গে হলুদ সতর্কতা (ইয়েলো অ্যালার্ট) জারি করেছে।হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন কোঙ্কন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

46
স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতে বাড়ছে অস্বস্তিকর গরম

শুধু মুম্বই বা উপকূলবর্তী এলাকা নয়, বিদর্ভ এবং মারাঠওয়াড়ার কিছু অংশেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে।

হাওয়া অফিস আশঙ্কা করছে, আগামী চার দিনে গোটা মহারাষ্ট্রেই সর্বোচ্চ তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ায় আবহাওয়া শুষ্ক হয়ে উঠেছে। কিছু এলাকায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে যে জেলাগুলিতে আগে থেকেই জলের অভাব রয়েছে, সেখানে চিন্তা আরও বাড়ল।

56
তৈরি হচ্ছে এল নিনো পরিস্থিতি

মুম্বইয়ে যখন অক্টোবরের এই মারাত্মক গরম চলছে, ঠিক সেই সময়েই প্রশান্ত মহাসাগরে এল নিনো পরিস্থিতি তৈরি হচ্ছে। নভেম্বর ও ডিসেম্বরের দিকে এটি আরও শক্তিশালী হতে পারে।

আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, এল নিনোর প্রভাবে আগামী কয়েক মাস স্বাভাবিকের চেয়ে বেশি গরম থাকতে পারে। এমনকি শীতকালেও গরম অনুভূত হতে পারে। তবে মুম্বইয়ের বর্তমান গরমের জন্য এল নিনোকে সরাসরি দায়ী করা যাচ্ছে না।

মূলত বর্ষা বিদায়, বাতাসের গতিপথ বদল, মেঘমুক্ত আকাশ এবং দেরিতে আসা সামুদ্রিক হাওয়াই এই হঠাৎ তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ।

66
কতদিন এইরকম শুস্ক আবহাওয়া থাকবে?

বর্ষা বিদায় নেওয়ার পর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তাই মুম্বই এবং ঠাণেতে আপাতত গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ৫ থেকে ১১ অক্টোবরের মধ্যে কোঙ্কন এবং গোয়ার জন্য কোনও সতর্কতা নেই। তবে তারা তাপমাত্রার দিকে নজর রাখবে।

অতিরিক্ত গরম এবং আর্দ্রতার কারণে ডিহাইড্রেশন এবং গরমজনিত অসুস্থতার ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং যাঁরা বাইরে কাজ করেন, তাঁদের সাবধানে থাকতে হবে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় সাধারণ মানুষকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Read more Photos on
click me!

Recommended Stories