দিল্লি হিংসা-র বলি, একনজরে দেখে নিন মৃত ৩৪ জনের নাম-পরিচয়

Published : Feb 27, 2020, 06:38 PM ISTUpdated : Feb 27, 2020, 06:48 PM IST
দিল্লি হিংসা-র বলি, একনজরে দেখে নিন মৃত ৩৪ জনের নাম-পরিচয়

সংক্ষিপ্ত

হিংসার আগুনে জ্বলছে দিল্লি বৃহস্পতিবার পর্যন্ত হানাহানিতে মৃতের সংখ্যা ৩৪ পুলিশ, আইবি অফিসার, অটোচালক, ইলেকট্রিক মিস্ত্রি কে নেই সেই তালিকায় জিটিবি হাসপাতাল জানালো তাদের নাম-পরিচয়

গত তিনদিন ধরে হিংসার আগুনে জ্বলছে দিল্লি। বুধবার রাত পর্যন্ত এই হানাহানিতে মৃতের সংখ্যা টা ছিল ২৭। বৃহস্পতিবার সকালে আরও ৭ জনের মৃত্যু হওয়ায় সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়িয়েছে ৩৪-এ। এরমধ্যে পুলিশ, আইবি অফিসার, অটোচালক, ইলেকট্রিক মিস্ত্রির মতো খেটে খাওয়া সাধারণ মানুষ - সর্বস্তরের লোক রয়েছেন। গুরু তেগ বাহাদুর হাসপাতালের লাশকাটা ঘরের সামনে এখন এইসব নিথর মানুষদের পরিবারের ভিড়।

জিটিবি হাসপাতাল কর্তৃপক্ষ হিংসার বলি হওয়া বেশ কয়েকজনের নাম-পরিচয় প্রকাশ করেছে। বাকিদের এখনও সনাক্ত করা যায়নি। এখানে এখনও অবধি দিল্লির এই হিংসায় গত তিনদিনে মৃত্যু হওয়া ৩৪ জনের নাম-পরিচয় দেওয়া হল। এই তালিকার তথ্য অসম্পূর্ণ। নিহতদের সকলের পরিচয়ের সম্পূর্ণ তথ্য পেলে তা এখানে প্রকাশ করা হবে।

আরও পড়ুন - হোয়াটসঅ্যাপেই হয়েছিল দিল্লি হিংসা-র ছক, ফুটেজ ধরে ধরে চলছে 'বহিরাগত'দের খোঁজ

আরও পড়ুন - আগুন থেকে উদ্ধার করলেন মুসলমান প্রতিবেশীদের, নিজে পুড়ে গেলেন প্রেমকান্ত

দেখে নেওয়া যাক হিংসার বলিদের তালিকা -

দীপক, ৩৪ বছর বয়সী, মান্দোলি-র বাসিন্দা

অজ্ঞাত পরিচয় পুরুষ, ৩০ বছর বয়সী, ভজনপুরার মাতা মান্ডির বাসিন্দা

ইশাক খান, ২৪ বছর বয়সী, কবির নগর (ওয়েলকাম) -এর বাসিন্দা

মহম্মদ মুদাস্সর, ৩০ বছর বয়সী, মোস্তফাবাদ (গলি নম্বর ২)-এর বাসিন্দা
 
বীর ভান, ৫০ বছর বয়সী, মৌজপুর (বিজয় পার্ক)-এর বাসিন্দা

মহম্মদ মোবারক হুসেন, ২৮ বছর বয়সী, মৌজপুর (বিজয় পার্ক)-এর বাসিন্দা

শান মহম্মদ, ৩৫ বছর বসয়ী, লোনি-এর বাসিন্দা

প্রবেশ, ৪৮ বছর বয়সী, মৌজপুর (বাপু রাম চক)-এর বাসিন্দা

অজ্ঞাত পরিচয় মহিলা, ৭০ বছর বয়সী, ঠিকানা অজ্ঞাত

জাকির, ২৪ বছর বয়সী, নিউ মুস্তাফাবাদ-এর বাসিন্দা

অজ্ঞাত পরিচয় পুরুষ, ৪০ বছর বয়সী, ঠিকানা অজ্ঞাত

মেহতাব, ২২ বছর বয়সী, ব্রিজপুরী-র বাসিন্দা

আসফাক, ২২ বছর, মুস্তফাবাদ-এর বাসিন্দা

অজ্ঞাত পরিচয় পুরুষ, ২২ বছর বয়সী, ঠিকানা অজ্ঞাত

অজ্ঞাত পরিচয় পুরুষ, ২৫ বছর বয়সী, ঠিকানা অজ্ঞাত

রাহুল সোলাঙ্কি, ২৬ বছর বয়সী, বাবুনগর-এর বাসিন্দা

শাহিদ, ২৫ বছর বয়সী, মুস্তাফাবাদ-এর বাসিন্দা

মহম্মদ ফুরকান, ৩০ বছর বসয়ী, কর্দমপুরী-র বাসিন্দা

রাহুল ঠাকুর, ২৩ বছর, ব্রিজপুরী-র বাসিন্দা

রতন লাল, ৪২ বছর, গোকুলপুরী-তে হত

অঙ্কিত শর্মা, ২৬ বছর, চাঁদ বাগ

দিলবার, বয়স অজ্ঞাত, চমন পার্ক

আরও পড়ুন - মর্গে পড়ে আসফাক-রাহুল'দের দেহ, হাহাকারের দিল্লিতে মুসলিম বাবার পাশেই হিন্দু মা

PREV
click me!

Recommended Stories

প্রাক্তন সেনাপ্রধানের অপ্রকাশিত বই নিয়ে বিতর্ক বাড়ল, FIR দিল্লি পুলিশের
সহপাঠিনীকে গুলি করে মেরে নিজেকে হত্যার চেষ্টা, ভাইরাল পাঞ্জাবের কলেজের ভিডিও