NEET Paper Leak: প্রশ্নফাঁস কাণ্ডে ধৃত চিকিৎসক-সহ ৩ জন জেল হেফাজতে, CBI-এর জালে আরও কারা

Saborni Mitra   | ANI
Published : Jun 01, 2026, 04:39 PM IST
NEET UG Paper Leak Suspects Including Doctor Sent to Judicial Custody

সংক্ষিপ্ত

NEET-UG প্রশ্নফাঁস কাণ্ডে ধৃত তিনজনকে জেল হেফাজতে পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ধৃতদের মধ্যে রয়েছেন একজন ডাক্তার, একজন শিক্ষক এবং একজন বিশেষজ্ঞ। CBI-এর interrogation শেষে সোমবার তাদের ১৫ জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

দেশজুড়ে আলোড়ন ফেলে দেওয়া NEET-UG পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে আরও এক নতুন মোড়। এই মামলায় ধৃত ডঃ মনোজ শিরুরে, তেজস হর্ষদ কুমার শাহ এবং মনীষা সঞ্জয় হাওয়ালদারকে জেল হেফাজতে পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। CBI-এর জেরা পর্ব শেষ হওয়ার পর সোমবার আদালত এই নির্দেশ দেয়। CBI-এর বিশেষ আদালতের বিচারক অজয় গুপ্তা জানিয়েছেন, আগামী ১৫ জুন পর্যন্ত এই তিনজন অভিযুক্তকে জেল হেফাজতেই থাকতে হবে।

আগে CBI ধৃতদের ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর আবেদন করেছিল। CBI-এর তরফে পাবলিক প্রসিকিউটর ভি কে পাঠক এবং ডেপুটি এসপি পবন কুমার কৌশিক আদালতে জানান, এই প্রশ্নফাঁসের পিছনে যে বড়সড় চক্র কাজ করছে, তার পর্দাফাঁস করতে ডঃ শিরুরে এবং তেজস শাহকে জেরা করা অত্যন্ত জরুরি ছিল।

কোর্টে সওয়াল-জবাব

তদন্তকারী সংস্থা জানিয়েছে, ডঃ মনোজ শিরুরে শিবরাজ রঘুনাথ মোতেগাঁওকর নামে এক ব্যক্তির কাছ থেকে ৫ লক্ষ টাকা নিয়েছিলেন। সেই টাকা ডঃ শিরুরের বোনের বাড়ি থেকে উদ্ধারও করা হয়েছে। যদিও ডঃ শিরুরের আইনজীবী এই অভিযোগের বিরোধিতা করেছেন। তাঁর দাবি, গ্রেফতার হওয়ার আগে ১৯ মে মনোজ শিরুরে নিজে লাতুরে গিয়ে তদন্তে যোগ দিয়েছিলেন এবং CBI-কে সবরকমভাবে সাহায্য করেছেন। আইনজীবীর কথায়, "CBI ১৯ মে থেকেই ওঁর ফোন নিজেদের কাছে রেখে দিয়েছে, কিন্তু রিমান্ডের আবেদনে তার কোনও উল্লেখ নেই।" তিনি আরও বলেন, গ্রেফতারের আগে তাঁকে বিভিন্ন তারিখে তিনবার জেরা করা হয়েছে। শিরুরে এবং তাঁর স্ত্রী দুজনেই নামকরা ডাক্তার বলেও আদালতে জানান তিনি।

আইনজীবীর আরও দাবি, শুধুমাত্র এক অভিযুক্তের বয়ান এবং শিরুরের বোনের বাড়ি থেকে ৫ লক্ষ টাকা উদ্ধারের ভিত্তিতে এই গ্রেফতারি বেআইনি। তবে CBI এই সমস্ত যুক্তি খারিজ করে দিয়ে জানায়, প্রশ্নফাঁস কাণ্ডে ডঃ মনোজ শিরুরের সক্রিয় ভূমিকা ছিল এবং তিনি এই ষড়যন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। আদালত CBI-কে প্রশ্ন করেছিল, কেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের হেফাজত প্রয়োজন। উত্তরে CBI জানায়, এই মামলায় অনেক অভিযুক্ত রয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চলছে।

অন্যদিকে, আরেক অভিযুক্ত তেজস হর্ষদ কুমার শাহ সম্পর্কে CBI জানিয়েছে, তিনি পুণের ডঃ অভঙ্গ প্রভু মেডিক্যাল অ্যাকাডেমির (PMLA) ফিজিক্সের শিক্ষক। তেজসই ফিজিক্সের প্রশ্নপত্র মনীষা সঞ্জয় হাওয়ালদারকে দিয়েছিলেন। মনীষাও একজন বিশেষজ্ঞ এবং বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। মনীষার মোবাইল ফোন থেকে সেই একই প্রশ্নপত্র উদ্ধার হয়েছে। CBI-এর মতে, এই প্রশ্নপত্র আর কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে তা জানতে এবং এই মামলার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের চিহ্নিত করতে তেজসকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন ছিল।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

INDIA WEATHER: তপ্ত ভারত শান্ত করতে এগোচ্ছে বর্ষা! আবহাওয়া অনুকূল হতেই বড় সুখবর দিল মৌসুমি ভবন
Abhishek Banerjee: সোনারপুর হামলার পর এবার কোর্টে যাচ্ছেন অভিষেক, স্পিকারকেও জানাবেন সবটা