দিল্লির যন্তর মন্তরের সিজেপি-র আন্দোলনের সময় থেকেই আলোচনায় উঠে এসেছে তরুণী নেহা বোরার নাম। রবিবার মিছিলের সময় পুলিশের হাতে আটক হওয়ার পর থেকে আলোচনায় নেহা বোরা। তিনি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-র জাতীয় সভানেত্রী। পাশাপাশি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) পিএইচডি গবেষক।
210
পাহাড়ের কোলে খাটিমার মেয়ে, বাবা সেনাকর্মী
নেহা মূলত উত্তরাখণ্ডের খাটিমার বাসিন্দা। তাঁর বাবা সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, আর বাবার পোস্টিং অনুযায়ী বদলি হত গোটা পরিবারও। সেই সত্র ধরেই নেহার সঙ্গে তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গের যোগ।
310
কৈশোরের গুরুত্বপূর্ণ বছরগুলো কেটেছে উত্তরবঙ্গে
বাবার পোস্টিং উত্তরবঙ্গে থাকার সময় দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়াশোনা সেখানেই শেষ করেন নেহা। অর্থাৎ স্কুলজীবনের শেষ ধাপে তাঁর ঠিকানা ছিল বাংলা। সেই থেকেই বাংলার সঙ্গে যোগাযোগ ছিল। যা আজও অটুট রয়েছে, নেহার কথায়।
নেহা নিজেই জানিয়েছেন, বাংলায় কাটানো এই বছরগুলো তাঁর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছে। উত্তর ভারতের এক সেনাপরিবারের মেয়ের চিন্তার জগৎ নতুন করে তৈরি হতে শুরু করে এই সময় থেকেই।
510
চারু মজুমদার, নেরুদা, অরুন্ধতী রায়ের সঙ্গে পরিচয়
স্কুল জীবনের শেষ দিক থেকেই নেহা চারু মজুমদার, পাবলো নেরুদা ও অরুন্ধতী রায়ের লেখার সংস্পর্শে আসেন। উল্লেখ্য, নকশালবাড়ি আন্দোলনের অন্যতম প্রধান মুখ চারু মজুমদারের নাম উত্তরবঙ্গের ইতিহাসের সঙ্গেই জড়িয়ে। সেই থেকে তিনি বাম আদর্শে অনুপ্রানিত হন।
610
বাম রাজনীতিতে যোগ পরে
স্কুলজীবনে এই লেখাগুলোর সঙ্গে পরিচয় হলেও বাম রাজনীতিতে তাঁর যোগ আসে আরও পরে। নেহার কথায় স্কুল জীবনের শেষ দিকে বাম আদর্শে তিনি দীক্ষিত হন। যদিও বাম রাজনীতিতে তাঁর যোগ অনেকটাই পরে।
710
শুক্রবার আটক হাজারেরও বেশি প্রতিবাদী
মধ্য দিল্লির বিক্ষোভে শুক্রবার ১ হাজারেরও বেশি প্রতিবাদীকে আটক করা হয়। তাঁদের মধ্যে ছিলেন নেহা, AAP নেতারা এবং অ্যাক্টিভিস্ট যোগেন্দ্র যাদব। শনিবারও আটক হন ১৫০-র বেশি প্রতিবাদী।
810
রবিবার ফের মিছিল, আটক, তারপর মুক্তি
টানা তৃতীয় দিন যন্তর মন্তরের দিকে এগোনোর চেষ্টা করেন AISA কর্মীরা। অন্ধ্র ভবন সার্কেল থেকে অশোকা রোড ধরে মিছিল শুরু হয়। ব্যারিকেডে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে, ব্যারিকেডে চড়ার চেষ্টা করতে দেখা যায় নেহাকেও। পরে তাঁকে আটক করা হয়। AISA-র দাবি, নারেলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থানা থেকে তাঁকে ফোন ও ব্যাগ ছাড়াই ছেড়ে দেওয়া হয়। আইনজীবীদের একটি দল থানায় পাঠানো হয়েছিল।
910
AISA-র অভিযোগ, পুলিশের পাল্টা দাবি
AISA-র অভিযোগ, নম্বর প্লেট ছাড়া একটি বেসরকারি গাড়িতে নেহাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। গাড়িতে কোনও মহিলা পুলিশকর্মী ছিলেন না, যা নিয়মভঙ্গ বলে দাবি তাদের। এক পুলিশ কর্তা অভিযোগ ভিত্তিহীন বলেছেন। তাঁর দাবি, কিছু প্রতিবাদী কর্তব্যরত পুলিশকর্মীদের ওপর হামলা করেছেন ও কামড়ে দিয়েছেন।
1010
কীসের দাবিতে এই আন্দোলন?
মূল দাবি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ। নির্বাচন কমিশনের কাজকর্মে অনিয়ম, SIR প্রক্রিয়া এবং ব্যাপক হারে ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। 'ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর একটি অনুসন্ধানী রিপোর্টে দাবি করা হয়েছে, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী গত ১০ মাসে SIR-সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে অন্তত ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছেন। কমিশনের বক্তব্য, ভিন্ন মত প্রতিষ্ঠানের আলোচনার স্বাভাবিক অংশ এবং সব নির্দেশই আইনসম্মত।