New Pan Card Rules: হোটেলে খেলেও জমা দিতে হবে প্যান কার্ড, দেখে নিন কোন কোন নিয়মে আসছে বদল

Published : Mar 30, 2026, 12:33 PM IST

১ এপ্রিল থেকে প্যান কার্ড সংক্রান্ত একাধিক নিয়মে পরিবর্তন আসছে। নতুন প্যান কার্ড আবেদনের জন্য বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক হচ্ছে এবং নির্দিষ্ট সীমার বেশি হোটেল বিল, নগদ লেনদেন এবং যানবাহন কেনার ক্ষেত্রে প্যান কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

PREV
15

আয়কর ব্যবস্থা আরও সহজ করতে উদ্যোগী সরকার। আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে নতুন আইন। এবার প্যান কার্ড সংক্রান্ত একাধিক নিয়মে আসছে বদল। দেখে নিন কোন কোন ক্ষেত্রে।

25

নতুন প্যান কার্ড নেওয়ার কথা থাকলে আগামী ১ এপ্রিল থেকে চালু হওয়া নিয়ম মানতেই হবে। এই সময় আয়কর সংক্রান্ত নিয়ম এবার থেকে প্যান কার্ডের জন্য আবেদন করতে হলে আধারের সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। এক্ষেত্রে দশম শ্রেণীর মার্কশিট অথবা ভোটার কার্ডের মতো নথি ব্যবহার করা যেতে পারে। প্যান কার্ড এবং আধার কার্ডে থাকা নাম এক হতে হবে। কারও নামে ভুল থাকে সেক্ষেত্রে সেটি পহেলা এপ্রিলের আগে সংসোধন করে নিন।

35

তেমনই এবার হোটেলে খেলেও জমা দিতে হবে প্যান কার্ড। কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুসারে এবার থেকে হোটেল বা রেস্তোরাঁর বিল অর্থাৎ মোট ব্যয়, কনভেনশন সেন্টার এমনকি ইভেন্ট ম্যানেজমেন্ট বিল যদি ১ লক্ষ টাকার বেশি হয়, তাহলে প্যান কার্ডের জেরক্স জমা দিতে হবে।

45

এছাড়া আর্থিক লেনদেনের ক্ষেত্রেও বদল যাচ্ছে নিয়ম। আগামী ১ এপ্রিল থেকে যদি কেউ নগদ ১০ লক্ষ টাকা বা তার বেশি জমা কিংবা উত্তোলন করেন অর্থাৎ লেনদেন করেন সেক্ষেত্রে প্যান নম্বর জমা দেওয়া বাধ্যতামূলক।

55

১ এপ্রিল থেকে যদি কোনও ব্যক্তি ৫ লক্ষ টাকার বেশি মূল্যের যানবাহন অর্থাৎ গাড়ি বা বাইক কেনেন সেক্ষেত্রে তাঁকে প্যান কার্ডের নম্বর বা প্যান কার্ডের জেরক্স জমা দিতে হবে।

Read more Photos on
click me!

Recommended Stories