Rajasthan Road Accident: রাজস্থানের কোটায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। পুণ্যার্থীবোঝাই গাড়ি একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারলে ৯ জনের মৃত্যু হয়। নিহতরা সবাই খাতু শ্যাম দর্শন করে ফিরছিলেন এবং তারা একে অপরের আত্মীয়। আহতদের উদ্ধার করে চিকিৎসা চলছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
Rajasthan Road Accident: রাজস্থানের কোটায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৯ জন সদস্য়। এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর একটি ফোন পেয়ে কীভাবে তারা দুর্ঘটনাস্থলে ছুটে যান, তা জানালেন এক ভুক্তভোগী। ওই ব্যক্তি জানান, খাতু শ্যাম থেকে ধরের দিকে তিনটি গাড়িতে করে তারা ফিরছিলেন। দুটি গাড়ি কিছুটা পিছিয়ে পড়ে, আর যে গাড়িতে দুর্ঘটনা ঘটেছে সেটি এগিয়ে যায়। এরপর এক আত্মীয়ের ফোন পেয়ে তারা জানতে পারেন দুর্ঘটনার কথা এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান।
কী কারণে এই দুর্ঘটনা?
"আমরা খাতু শ্যাম থেকে ধরের দিকে যাচ্ছিলাম। আমাদের দুটি গাড়ি পিছিয়ে পড়ে, আর ওদের গাড়িটা এগিয়ে যায়। এরপর বোনের কাছ থেকে ফোন পাই যে দুর্ঘটনা ঘটেছে। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই," এএনআই-কে জানান ওই ভুক্তভোগী। ঘটনাস্থলে পৌঁছে তারা কী দেখেন, সে প্রসঙ্গে ওই ব্যক্তি বলেন, গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়েছিল এবং আহতদের আগেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। "গাড়িটা দুর্ঘটনার কবলে পড়েছিল এবং ওদের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল," জানান তিনি।
ওই ব্যক্তি আরও জানান, তারা মঙ্গলবার রাতে রওনা দিয়েছিলেন এবং দুর্ঘটনার দিন ফিরছিলেন। যাত্রাপথে তারা একটি হোটেলেও থেমেছিলেন। ওই দলের বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেন, তারা মোট ৩৬ জন তিনটি গাড়িতে যাত্রা করছিলেন এবং সবাই একে অপরের আত্মীয়। "তিনটি গাড়িতে মোট ৩৬ জন ছিলাম। আমরা সবাই আত্মীয়," বলেন তিনি।
রাজস্থানের কোটা জেলায় কোটা-উদয়পুর হাইওয়ের শম্ভুপুরার কাছে একটি পুণ্যার্থীবোঝাই গাড়ি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। অতিরিক্ত জেলাশাসক রাজেশ যোশীর মতে, গাড়িটিতে ১৬ জন ছিলেন। তারা খাতু শ্যাম দর্শন করে মহারাষ্ট্রে ফিরছিলেন, সেই সময় মাঝরাতে এই দুর্ঘটনাটি ঘটে। তিনি জানান, গাড়ির সব যাত্রী একই পরিবারের সদস্য।
"মাঝরাতে শম্ভুপুরার কাছে ১৬ জন যাত্রী নিয়ে একটি গাড়ি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এটি একটি অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক দুর্ঘটনা, যেখানে ৯ জন প্রাণ হারিয়েছেন। তারা খাতু শ্যাম দর্শন করে মহারাষ্ট্রে ফিরছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য," এএনআই-কে জানান যোশী। তিনি আরও বলেন, প্রশাসনের প্রাথমিক লক্ষ্য হল দুর্ঘটনায় আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা। "আহতরা যাতে সঠিক চিকিৎসা পায় এবং সুস্থ হয়ে ওঠে, সেটাই এখন আমাদের প্রধান অগ্রাধিকার। এদিকে, দুর্ঘটনায় নিহতদের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে," যোগ করেন তিনি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
















