Ration Update: রেশনে বিরাট বদল! এবার থেকে খাদ্যদ্রব্য তোলা হল আরও কঠিন, জেনে নিন নতুন নিয়ম

Published : Aug 18, 2026, 12:10 PM IST

পশ্চিমবঙ্গ সরকার রেশন ব্যবস্থায় একটি বড় পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, একই যৌথ পরিবারের সদস্যরা আর রাজ্যের বিভিন্ন স্থান থেকে বা ভিন্ন রেশন ডিলারের কাছ থেকে তাদের খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন না। জেনে নিন বিস্তারিত।

PREV
15

রাজ্যে রেশন ব্যবস্থাকে উন্নত ও অত্যাধুনিক করতে এবার বিরাট পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। বর্তমানে বায়োমেট্রিক ছাড়া তোলা যায় না রেশন সামগ্রিক। আর এবার আরও পরিবারভিত্তিক রেশন ব্যবস্থায় আসছে আরও বড় বদল।

25

নতুন নির্দেশ অনুসারে, একই যৌথ পরিবারের সদস্যরা আর আলাদা আলাদা স্থান বা বিভিন্ন রেশন ডিলারের কাছ থেকে নিজের বরাদ্দের খাদ্যদ্রব্য তুলতে পারবেন না। একই সঙ্গে ডিজিটাল ব্যবস্থা কার্যকর করার পর থেকে যে কোনও কার্ডধারীর বায়োমেট্রিক প্রমাণের মাধ্যমে রাজ্যের যে কোনও প্রান্তের রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী তোলার সুযোগ ছিল।

35

ডিজিটাল রেশন ব্যবস্থা চালুর পর থেকেই গ্রাহকদের সুবিধার্থে পোর্টাবিলিটি বা যে কোনও স্থান থেকে রেশন সামগ্রিক সমগ্র সুবিধা চালু ছিল। তবে এবার পরিবারভিত্তিক রেশন ব্যবস্থায় আসছে বদল।

45

এবার থেকে একই যৌথ পরিবারের সদস্যরা আর আলাদা আলাদা স্থান বা বিভিন্ন রেশন ডিলারের কাছ থেকে নিজের বরাদ্দের খাদ্যদ্রব্য তুলতে পারবেন না। এতদিন যৌথপরিবারের অন্তর্ভুক্ত কার্ডধারীরা কাজের সূত্রে অন্য কোনও জায়গায় থাকলে নিজের ভাগের খাদ্যদ্রব্য আলাদা করে সংগ্রহ করতেন।

55

এবার থেকে আর আলাদা করে নেওয়া যাবে না রেশন। খাদ্য দপ্তর থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে এখন থেকে এক পরিবারের সমস্ত সদস্যের শুধুমাত্র একটি জায়গা থেকেই রেশন তুলতে হবে।

Read more Photos on
click me!

Recommended Stories