MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • বাড়িতে ফ্রিজ, বাইক বা টিভি থাকলেই বাতিল করা হবে রেশন কার্ড? বিরাট আপডেট নবান্নের

বাড়িতে ফ্রিজ, বাইক বা টিভি থাকলেই বাতিল করা হবে রেশন কার্ড? বিরাট আপডেট নবান্নের

নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই অনেকের মনে সংশয় তৈরি হচ্ছে, এবার নাকি বাড়িতে ফ্রিজ, মোটরসাইকেল কিংবা টিভি থাকলে রেশন কার্ড (Ration Card) বাতিল করে দেওয়া হবে! অর্থাৎ বিনামূল্যে আর খাদ্য সুরক্ষা মিলবে না।

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 16 2026, 09:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : gemini

রেশন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ করতে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। বর্তমানে চলছে ডিজিটালভাবে রেশন বিতরণ প্রক্রিয়া। বায়োমেট্রিক ছাড়া রেশন তোলা অসম্ভব।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : gemini

তবে নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই অনেকের মনে সংশয় তৈরি হচ্ছে, এবার নাকি বাড়িতে ফ্রিজ, মোটরসাইকেল কিংবা টিভি থাকলে রেশন কার্ড (Ration Card) বাতিল করে দেওয়া হবে! অর্থাৎ বিনামূল্যে আর খাদ্য সুরক্ষা মিলবে না।

Related Articles

Related image1
Ration Update: চলতি মাসেই বড় বদল রেশন ব্যবস্থায়! এবার রেশন দোকানে গিয়ে কী কী করতে হবে জানুন
Related image2
Ration Card Rejection: পাকবাড়ি থাকলে মিলবে না রেশন? চালু হচ্ছে স্মার্ট রেশন কার্ড, জারি হচ্ছে নয়া নিয়ম
38
Image Credit : gemini

আদৌ কি তাই? খাদ্য দফতরের তরফ থেকে কি এই সংক্রান্ত কোনও নির্দেশিকা জারি করা হয়েছে? জানাব বিস্তারিত।

48
Image Credit : chatgpt

মোটরসাইকেল বা ফ্রিজ থাকলে বাতিল রেশন কার্ড?

আসলে এখন মধ্যবিত্ত বলুন কিংবা উচ্চবিত্ত, প্রত্যেক বাড়িতেই মোটরসাইকেল, ফ্রিজ কিংবা টিভি থাকে। বলতে গেলে এখন মানুষের যা আয়, তাতে এই সমস্ত সাধারণ জিনিস কেনার সামর্থ্য প্রায় প্রত্যেকেরই থাকে।

58
Image Credit : AI

তাই সেক্ষেত্রে যদি সামান্য ফ্রিজ বা মোটরসাইকেল থাকলে রেশন সুবিধা বন্ধ করতে হয়, তাহলে আনুমানিক ৯০ শতাংশ মানুষ বাদ যাবে এই পরিষেবা থেকে। মোদ্দা কথা, রাজ্যের খাদ্য দফতরের তরফ থেকে এই সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত জারি করা হয়নি।

68
Image Credit : chatgpt

জেনে রাখা প্রয়োজন, রেশন কার্ড বাতিল হওয়ার পিছনে অন্য কারণ দেখে সরকার। বাড়ির সামান্য টিভি, ফ্রিজ দেখে কোনও সাধারণ মানুষকে রেশন সুবিধা থেকে বঞ্চিত করার ভাবনা সরকারের নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

78
Image Credit : Asianet News

আসলে, কোনও ব্যক্তির রেশন কার্ড বাতিল হবে কিনা তা নির্ভর করে সম্পূর্ণ তার আর্থিক স্বচ্ছলতার উপর। সেক্ষেত্রে যদি তাঁর প্রাইভেট চার চাকার গাড়ি থাকে (বাণিজ্যিক গাড়ি থাকলে সমস্যা নেই), কিংবা বিরাট বড় বাড়ি থাকে, বড় ফ্ল্যাট থাকে, পরিবারের কেউ সরকারি চাকরি করে এবং মোটা অংকের টাকা বেতন পায়, তাহলে তাদের রেশন কার্ড বাতিল করা হয় এবং বিনামূল্যে খাদ্য সুরক্ষা প্রকল্প থেকে বাদ দেওয়া হয়।

88
Image Credit : Asianet News

এছাড়া যে সমস্ত ব্যক্তি বছরে মোটা অংকের টাকা আয়কর প্রদান করে, তাদেরও রেশনের সুবিধা থেকে বঞ্চিত করা হয়। তবে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় যে সমস্ত বিভ্রান্তি ছড়াচ্ছে, যে ল্যাপটপ-কম্পিউটার মোটরসাইকেল বা ফ্রিজ, টিভি ইত্যাদি থাকলে রেশনের সুবিধা থেকে বঞ্চিত করা হবে, তা সম্পূর্ণ ভুয়ো।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
CJP-র বিক্ষোভের আগেই ট্রেন চলাচলে প্রভাব! বাতিল হাওড়া-শিয়ালদা রাজধানী-সহ একাধিক ট্রেন
Recommended image2
Kolkata Municipal Election: দুর্গাপুজো মিটলেই রাজ্যের ৭ পুরসভায় ভোট, নির্ঘণ্টের প্রস্তাব কমিশনের
Recommended image3
আরও দুর্বল হচ্ছে তৃণমূল! সুদীপ ঘরনী নয়না-অমিত শাহের সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
Recommended image4
Metro Schedule: পুজোর ৪ রাত ভোর ৪টে পর্যন্ত চলবে কলকাতা মেট্রো, দেখুন ৪টি চাইলেন ট্রেনের সময়সূচি
Recommended image5
TMC Vs NCPI: চতুর্থবার ১৪ দিন সময় চাইলেন সুদীপ-কাকলিরা, দলত্যাগ বিরোধী আইনে কী হবে ২০ সাংসদের?
Related Stories
Recommended image1
Ration Update: চলতি মাসেই বড় বদল রেশন ব্যবস্থায়! এবার রেশন দোকানে গিয়ে কী কী করতে হবে জানুন
Recommended image2
Ration Card Rejection: পাকবাড়ি থাকলে মিলবে না রেশন? চালু হচ্ছে স্মার্ট রেশন কার্ড, জারি হচ্ছে নয়া নিয়ম
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved