School Closed: ২৪ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল ছুটির ঘোষণা সরকারের, ২ দিন বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রও

Published : Sep 22, 2026, 07:01 PM IST

School Closed: বড় বিপদের আশঙ্কা! ঘূর্ণিঝড়ের জেরে ওড়িশায় বন্ধ স্কুল-অঙ্গনওয়াড়ি, জারি রেড অ্যালার্ট। কবে পর্যন্ত বন্ধ থাকবে, জানুন বিস্তারিত।

PREV
18
নিম্নচাপের জের, বন্ধ স্কুল

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে উপকূলীয় ও দক্ষিণ ওড়িশায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন। নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়তে পারে ওড়িশার চার জেলায়। আর সেই কারণে সংশ্লিষ্ট জেলাগুলিতে সতর্কতা নেওয়া হয়েছে।

28
স্কুল বন্ধের নির্দেশ

খুরদা, জগৎসিংহপুর, গঞ্জাম ও গজপতি- ওড়িশার চার জেলায় ঝড়বৃষ্টির প্রকোপ বাড়তে পারে। সেই কারণেই চার জেলায় মঙ্গলবার সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। মালকানগিরিতে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল।

38
অঙ্গনওয়াড়িতেও তালা

স্কুলের পাশাপাশি ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিও, যাতে খুদে পড়ুয়ারা বিপদের মুখে না পড়ে। অর্থাৎ ওড়িশার চার জেলার অধিকাংশ স্কুল আর অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকবে ঝড়বৃষ্টির কারণে।

48
ডিউটিতে শিক্ষকরা

স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছুটি ঘোষণা করা হলেও স্কুলে রোস্টার ডিউটিতে হাজির থাকতে হবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের। জরুরি প্রয়োজনে স্কুল ভবন ব্যবহার করার পরিকল্পনা রয়েছে সরকারের। আর সেই কারণেই শিক্ষক ও শিক্ষাকর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

58
বাতিল সরকারি কর্মীদের ছুটি

গঞ্জাম, কোরাপুট ও কালাহান্ডি জেলায় সরকারি কর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। কোরাপুট-কালাহান্ডিতে শিক্ষকদের কর্মস্থল ছাড়তেও নিষেধ করা হয়েছে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

68
রাস্তা ও ফেরি পরিষেবা বন্ধ

গঞ্জাম-কন্ধমাল সংযোগকারী কলিঙ্গ ঘাটে যান চলাচলে বিধিনিষেধ জারি। চিলিকা হ্রদে সাতপাড়া-জহ্নিকুদা ফেরি পরিষেবাও বন্ধ থাকবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

78
রেড অ্যালার্ট জারি

আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ২৩-২৪ সেপ্টেম্বর রাতে অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূল অতিক্রম করবে। কোরাপুট, গজপতি, গঞ্জামে ২৩-২৪ সেপ্টেম্বর এবং কালাহান্ডি, নবরংপুর, কোরাপুট, মালকানগিরিতে ২৪-২৫ সেপ্টেম্বর রেড অ্যালার্ট জারি হয়েছে।

88
ঝড়ের পূর্বাভাস, তবে সাইক্লোন নয়

ঘণ্টায় ৭৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ২৩-২৪ সেপ্টেম্বর দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। তবে মুখ্যসচিব আনু গর্গ জানিয়েছেন, এটি সাইক্লোনে পরিণত হওয়ার আশঙ্কা নেই।

Read more Photos on
click me!

Recommended Stories