- Home
- India News
- PM Kisan: ২৫ তম কিস্তির টাকা আসার আগে তৈরি করুন এই কার্ড, না-হলে আটকে যেতে পারে টাকা
PM Kisan: ২৫ তম কিস্তির টাকা আসার আগে তৈরি করুন এই কার্ড, না-হলে আটকে যেতে পারে টাকা
পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আগামী কিস্তির টাকা পেতে কিছু রাজ্যে ফার্মার আইডি এবং ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। এই নতুন নিয়মের ফলে কৃষকদের ভাতা পাওয়া আটকে যেতে পারে।

ফের খবরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই যোজনার আওতায় দেশের কৃষকরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বছরে ৬ হাজার টাকা করে পাচ্ছে আর্থিক সাহায্য। এই টাকা তিন ভাগে ঢুকছে অ্যাকাউন্টে।

২৪ তম কিস্তির টাকা পাওয়ার পর এবার ২৫ তম কিস্তির দিকে তাকিয়ে কৃষকেরা। এবার এই কিস্তির টাকা দেওয়ার আগে ফার্মার আইডি নিয়ে বিশেষ খবর এল প্রকাশ্যে। এবার থেকে ভাতা পেতে থাকতে হবে এই কার্ড।
জানা যাচ্ছে, কয়েকটি রাজ্যে ফার্মার আইডি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। কিছু রাজ্যে প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় নতুন করে নাম নথিভুক্ত করার ক্ষেত্রে ফার্মার আইডি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। তাই যে সব কৃষক এখনও এই কার্ড সংগ্রহ করেননি, তা না হলে পরে সমস্যা হতে পারে।
এরই সঙ্গে চেক করে নিন বেনিফিশিয়ারি স্টেটাস। প্রথমে পিএম কিষানের ওয়েবসাইে যান। গুগলে লিখুন pmkisan.gov.in। গোমপেজ থেকে ফার্মাস কর্মারে নো ইওর স্ট্যাটাস অপশনে ক্লিক করুন। নজের রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। স্ক্রিনে আসা ক্যাপচা কোড দিয়ে গেট ওটিপি-এ ক্লিক করতে হবে। এবার মোবাইলে আসা ওটিপি নম্বর দিন। তারপর আপনার স্ট্যাটাস চেক করুন।
তেমনই এই টাকা পেতে ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক।কোনও কৃষকএখনও এই কাজ করা না থাকলে যে কোনও মুহূর্তে আপনার টাকা আটকে যেতে পারে। চাইলে সরাসরি পিএম কিষান পোর্টাল থেকে ই-কেওয়াইসি জমা দিতে পারেন।

